জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: ‘সি’ ইউনিট, মডেল টেস্ট- হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৪। নিচের কোনটি চলতি সম্পদ নয়?
(ক) স্বল্পমেয়াদি বিনিয়োগ (খ) প্রক্রিয়াধীন মালামাল
(গ) প্রাপ্য হিসাব (ঘ) প্রদেয় কর
(ঙ) অগ্রপ্রদত্ত বিমা প্রিমিয়াম
উত্তর: (ঘ) প্রদেয় কর।
২৫। নিচের কোনটি চলতি দায় নয়?
(ক) প্রদেয় মজুরি
(খ) স্বল্পমেয়াদি ঋণ
(গ) প্রদেয় কর
(ঘ) দীর্ঘমেয়াদি ঋণের চলতি অংশ
(ঙ) প্রদেয় বন্ড
উত্তর: (ঙ) প্রদেয় বন্ড।
২৬। সম্পত্তির মূল্যায়ন কেনার মূল্যে না দেখিয়ে অবসায়ন মূল্যে করা নিচের কোনটির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ?
(ক) সংরক্ষণশীলতার নীতি
(খ) সময়কালের অনুমান
(গ) মিলকরণ নীতি
(ঘ) চলমান প্রতিষ্ঠানের অনুমান
(ঙ) বস্তুনিষ্ঠতার বাধা
উত্তর: (ঘ) চলমান প্রতিষ্ঠানের অনুমান।
২৭। নিচের কোনটি অবচয় প্রক্রিয়া?
(ক) মূল্যায়ন
(খ) ব্যয় বণ্টন
(গ) নগদান একত্রীকরণ
(ঘ) মূল্য নির্ধারণ
(ঙ) কোনোটিই নয়
উত্তর: (খ) ব্যয় বণ্টন।
২৮। নিচের কোনটি ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুসারে উদ্বৃত্তপত্রের ছক?
(ক) Form-F (খ) Schedule-11
(গ) Form-B (ঘ) Table-A
(ঙ) কোনোটিই নয়
উত্তর: (খ) Schedule-11।
২৯। একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সাম্প্রতিক কোনো এক বছরের শুরুর ও শেষের সম্পত্তি ও দায় নিম্নরূপ- নিচের ধারণার ভিত্তিতে ওই প্রতিষ্ঠানের অর্জিত আয় বা ক্ষতি নিরূপণ করতে হবে; ব্যবসার মালিক ওই বছরে কোনো অতিরিক্ত বিনিয়োগ করেনি, কিন্তু মাসিক ৩,৫০০ টাকা ব্যক্তিগত খরচ হিসাবে উত্তোলন করেছেন।
(ক) Tk. 150,000 profit
(খ) Tk. 100,000 loss
(গ) Tk. 58,000 profit
(ঘ) Tk. 100,000 profit
(ঙ) Tk. 145,000 profit
উত্তর: (ঘ) Tk. 100,000 profit.
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর