গল্প : সুভা
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১। প্রতাপ সুভার মর্যাদা বুঝত কেন?
উত্তর: ছিপ ফেলে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গীই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে প্রতাপ সুভার মর্যাদা বুঝত।
২। সুভা কার কাছে মুক্তির আনন্দ পায়?
উত্তর: সুভা বিপুল নির্বাক প্রকৃতির কাছে মুক্তির আনন্দ পায়।
৩। ‘সুভা’ গল্পে একমাত্র কে সুভার মর্যাদা বুঝত?
উত্তর: ‘সুভা’ গল্পে একমাত্র প্রতাপ সুভার মর্যাদা বুঝত।
৪। ‘অনিমেষ’ শব্দের অর্থ কী?
উত্তর: অপলক, পলকহীন।
৫। ‘কিশলয়’ অর্থ কী?
উত্তর: ‘কিশলয়’ অর্থ গাছের নতুন পাতা।
৬। সুভা দুই বাহুতে কাকে ধরে রাখতে চায়?
উত্তর: সুভা দুই বাহুতে প্রকাণ্ড মূক মানবতাকে ধরে রাখতে চায়।
৭। ‘সুভা’ গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে?
উত্তর: ‘সুভা’ গল্পে প্রতাপকে অকর্মণ্য বলা হয়েছে।
৮। প্রতাপের প্রধান শখ কী?
উত্তর: প্রতাপের প্রধান শখ ছিপ ফেলে মাছ ধরা।
৯। সুভা জলকুমারী হলে কী করত?
উত্তর: সুভা জলকুমারী হলে আস্তে আস্তে পানি থেকে উঠে সাপের মাথায় মণি ঘাটে রেখে যেত।
১০। ‘শেষের কবিতা’ কোন শ্রেণির রচনা?
উত্তর: ‘শেষের কবিতা’ উপন্যাস শ্রেণির রচনা।
১১। সুভার বাবার নাম কী?
উত্তর: সুভার বাবার নাম বাণীকণ্ঠ।
১২। বাণীকণ্ঠের আর্থিক অবস্থা কেমন?
উত্তর: বাণীকণ্ঠের আর্থিক অবস্থা সচ্ছল।
১৩। গোঁসাইদের ছোট ছেলেটির নাম কী?
উত্তর: গোঁসাইদের ছোট ছেলেটির নাম প্রতাপ।
১৪। ‘ঝিল্লিরব’ অর্থ কী?
উত্তর: ‘ঝিল্লিরব’ অর্থ ঝিঁঝিঁ পোকার আওয়াজ বা শব্দে মুখর।
১৫। সুভাষিণীর বড় দুই বোনের নাম কী?
উত্তর: সুভাষিণীর বড় দুই বোনের নাম হলো- সুকেশিনী ও সুহাসিনী।
১৬। সুভা কোথায় বসে থাকত?
উত্তর: সুভা তেঁতুলতলায় বসে থাকত।
১৭। সুভার পুরো নাম কী?
উত্তর: সুভার পুরো নাম সুভাষিণী।
১৮। ‘সুভা’ কী জাতীয় রচনা?
উত্তর: ‘সুভা’ ছোটগল্প জাতীয় রচনা।
১৯। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: ‘বনফুল’।
২০। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: ২৫ বৈশাখ।
২১। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি ৭ মে তারিখে জন্মগ্রহণ করেন।
২২। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কী?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
২৩। কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর