প্রথম অধ্যায় : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ভারতবর্ষ ভাগ হয় কত সালে?
ক) ১৯৪৫ সালে খ) ১৯৪৭ সালে
গ) ১৯৫০ সালে ঘ) ১৯৫২ সালে
২। ‘বাংলা ভাষা দাবি দিবস’ পালিত হয় কবে?
ক) ১১ মার্চ, ১৯৪৮ খ) ১৯ মার্চ, ১৯৪৯
গ) ২৩ মার্চ, ১৯৪৮ ঘ) ২১ মার্চ, ১৯৪৭
৩। ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস পালিত হয়ে আসছে কত সাল থেকে?
ক) ১৯৫১ সাল থেকে খ) ১৯৫২ সাল থেকে
গ) ১৯৫৩ সাল থেকে ঘ) ১৯৫৬ সাল থেকে
৪। যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল?
ক) হাতি খ) বই
গ) নৌকা ঘ) লাঙল
৫। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কীসের ভিত্তিতে?
ক) যুদ্ধের ভিত্তিতে খ) দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে
গ) ক্ষমতার ভিত্তিতে ঘ) ভূখণ্ডের ভিত্তিতে
৬। যুক্তফ্রন্টের প্রাদেশিক সরকার গঠনের মাধ্যমে কী প্রমাণ হয়?
ক) জনগণই সব ক্ষমতার উৎস
খ) ক্ষমতাবানরাই সবকিছু নিয়ন্ত্রণ করেন
গ) ভোটের অধিকার খর্ব হয়
ঘ) বাঙালিরাও নেতৃত্ব দিতে পারে
৭। কয়টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?
ক) ৩টি খ) ৪টি
গ) ৫টি ঘ) ৬টি
৮। নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে?
ক) ৬ দফা খ) ১১ দফা
গ) ২১ দফা ঘ) ২৩ দফা
৯। আইয়ুব খান ক্ষমতা দখল করেন কত সালে?
ক) ১৯৫৭ সালে খ) ১৯৫৮ সালে
গ) ১৯৬৭ সালে ঘ) ১৯৬৯ সালে
১০। ছয় দফা কত সালে উত্থাপন করা হয়?
ক) ১৯৬২ সালে খ) ১৯৫৮ সালে
গ) ১৯৬৭ সালে ঘ) ১৯৬৬ সালে
১১। বাঙালিরা নিজেদের ইতিহাস, সংস্কৃতি এবং রাজনৈতিক অধিকার রক্ষার জন্য স্বায়ত্তশাসনের গুরুত্ব অনুভব করে কীভাবে?
ক) ১১ দফার ভিত্তিতে খ) ৬ দফার মাধ্যমে
গ) ২১ দফার ভিত্তিতে ঘ) ১৩ দফার মাধ্যমে
১২। শেখ মুজিবুর রহমানকে কখন ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?
ক) ১৯৬৯ সালে খ) ১৯৬৮ সালে
গ) ১৯৭০ সালে ঘ) ১৯৭১ সালে
১৩। পাকিস্তানে সামরিক শাসন জারির ফল নিচের কোনটি?
ক) গণতন্ত্রের জয়
খ) আইয়ুব খানের পতন
গ) অরাজক পরিস্থিতির উদ্ভব
ঘ) স্বায়ত্তশাসনের প্রতিষ্ঠা
১৪। যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফা কী ছিল?
ক) স্বায়ত্তশাসন খ) রাজবন্দিদের মুক্তিদান
গ) বাংলাকে রাষ্ট্রভাষা করা ঘ) জমিদারি প্রথা উচ্ছেদ
১৫। ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’র বিরুদ্ধে ছাত্রসমাজ কত দফা দাবি পেশ করে?
ক) ৬ দফা খ) ১১ দফা
গ) ২১ দফা ঘ) ১৩ দফা
১৬। ‘বাঙালির মুক্তির সনদ’ ছয় দফার দাবির মধ্যে ছিল-
i. সংসদীয় পদ্ধতির সরকার গঠন
ii. কর ধার্য করার ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে ন্যস্ত
iii. সামরিক শাসন জারি
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৭। পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন?
ক) ১৯৭০ সালে খ) ১৯৬৬ সালে
গ) ১৯৫৪ সালে ঘ) ১৯৭১ সালে
উত্তর: ১. খ, ২. ক, ৩. গ, ৪. গ, ৫. ঘ, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. খ, ১০. ঘ, ১১. খ, ১২. ক, ১৩. গ, ১৪. গ, ১৫. খ, ১৬. গ, ১৭. ক।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর