সপ্তম অধ্যায় : বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ‘অভিশংসন’ শব্দ দিয়ে কী নির্দেশ করে?
ক) আইন সংশোধন খ) সংসদ ভেঙে দেওয়া
গ) প্রধানমন্ত্রীর পদত্যাগ ঘ) রাষ্ট্রপতির অপসারণ
২। জাতির মুখপাত্র বলতে কাকে বোঝায়?
ক) স্পিকার খ) প্রধানমন্ত্রী
গ) প্রধান বিচারপতি ঘ) রাষ্ট্রপতি
৩। অধিদপ্তরের প্রধান কে?
ক) মহাপরিচালক খ) সচিব
গ) পরিচালক ঘ) মন্ত্রী
আরো পড়ুন : রাষ্ট্র, নাগরিকতা ও আইন অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব
৪। বাংলাদেশের শাসনব্যবস্থার স্নায়ুকেন্দ্র কোনটিকে মনে করা হয়?
ক) সংসদ ভবন খ) বঙ্গভবন
গ) গণভবন ঘ) সচিবালয়
৫। ‘জেলা প্রশাসন’ দেশের প্রশাসন কাঠামোর কততম স্তর?
ক) প্রথম খ) দ্বিতীয়
গ) তৃতীয় ঘ) চতুর্থ
৬। সরকারের বিভাগ কয়টি?
ক) দুটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাঁচটি
উত্তর: ১. ঘ, ২. খ, ৩. ক, ৪. ঘ, ৫. গ, ৬. খ।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর