চতুর্থ অধ্যায় : জীবনীশক্তি
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: রিচার্জেবল ব্যাটারি কোনটি এবং কেন?
উত্তর: ATP-কে রিচার্জেবল ব্যাটারি বলা হয়। আমরা যে খাবার খাই তা জারিত হয়, সেই জারণ থেকে নির্গত শক্তি ফসফোরাইলেশনের মাধ্যমে আবার সেই ভাঙা দুই টুকরা জোড়া লেগে ATP তৈরি হয়। শক্তির প্রয়োজন হলে তা আবার ভাঙে। তারপর খাদ্য থেকে শক্তি নিয়ে আবার জোড়া লাগে।
প্রশ্ন: ATP-কে জৈবমুদ্রা বলা হয় কেন?
উত্তর: ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ATP তৈরি হয়। ATP শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। এজন্য ATP-কে জৈবমুদ্রা বলা হয়।
প্রশ্ন: জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি কেন?
উত্তর: সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে কার্বন ডাই-অক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি হওয়ার প্রক্রিয়াকে সালোকসংশ্লেষণ বলা হয়। জলজ উদ্ভিদ পানিতে দ্রবীভূত CO2 গ্রহণ করে। বায়ুমণ্ডলে ০.০৩% এবং পানিতে ০.৩% CO2 আছে। বায়ুমণ্ডলের তুলনায় পানিতে ১০ গুণ বেশি CO2 থাকে। তাই স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি।
আরো পড়ুন : জীবনীশক্তি অধ্যায়ের ৫টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, নবম শ্রেণির জীববিজ্ঞান
প্রশ্ন: C3 উদ্ভিদ ও C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখ।
উত্তর: C3 উদ্ভিদ ও C4 উদ্ভিদের মধ্যকার পার্থক্য নিচে দেওয়া হলো-
প্রশ্ন: মূলে শ্বসন ক্রিয়ার হার বেশি কেন?
উত্তর: উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে (মূল ও পাতার কুঁড়ি, অঙ্কুরিত বীজ, মূল ও কাণ্ডের অগ্রভাগ) শ্বসন ক্রিয়ার হার অনেক বেশি। মূল নতুন কোষ তৈরি করে। এতে বিপাকীয় কাজ বেশি হয় এবং বেশি শক্তির প্রয়োজন পড়ে বলে মূলে শ্বসন ক্রিয়ার হার বেশি হয়।
প্রশ্ন: গ্লাইকোলাইসিস বলতে কী বোঝায়?
উত্তর: গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিড, চার অণু ATP এবং দুই অণু NADH+H+ উৎপন্ন হয়। এই ধাপে দুই অণু ATP খরচ হয়ে যায়। এর বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে ঘটে।
প্রশ্ন: অণুজীবে অবাত শ্বসন ঘটে কেন?
উত্তর: যে শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয় না তাকে অবাত শ্বসন বলে। শুধু কিছু অণুজীবে যেমন-ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদিতে অবাত শ্বসন ঘটে। কারণ কিছু কিছু অণুজীব অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। এদের শক্তি উৎপাদনের একমাত্র উপায় হলো অবাত শ্বসন। এজন্য অণুজীবে অবাত শ্বসন ঘটে।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর