পরিচ্ছেদ-৩ : বর্ণের উচ্চারণ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. শব্দের আদিতে ব-ফলার উচ্চারণ নেই কোন শব্দে?
ক. অশ্ব খ. পঙ্ক
গ. শ্বশুর ঘ. বিশ্বাস
২. ‘অদ্য’ শব্দের উচ্চারণ—
ক. ওদ্ দো খ. অদদো
গ. অদৃদো ঘ. ওইদো
৩. ‘ঋণ’-এর উচ্চারণ—
ক. রিন্খ খ. ঋন্
গ. ঋণ ঘ. রিণ্
৪. কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই?
ক. ক্ষ খ. খ
গ. চ ঘ. ঞ
৫. ‘আ’ কখনো অ্যা-এর মতো উচ্চারিত হয়-
ক. রাত খ. কাতুকুতু
গ. জ্ঞান ঘ. একা
৬. ‘এ’ বর্ণের বিবৃত উচ্চারণের উদাহরণ-
ক. একটি খ. এবার
গ. দেশ ঘ. খেলা
৭. বাংলা ভাষায় মূল বর্ণ কয়টি?
ক. ৩৭টি খ. ৫০টি
গ. ৩৯টি ঘ. ৫১টি
৮. বাংলা ভাষায় অধিকাংশ বর্ণের উচ্চারণ-
ক. মূল ধ্বনির অনুরূপ
খ. মূল ধ্বনির সামান্য পরিবর্তিত রূপ
গ. মূল ধ্বনি থেকে সম্পূর্ণ আলাদা
ঘ. মূল ধ্বনির সামান্য বিকৃত রূপ
৯. ‘অ’ বর্ণের উচ্চারণ কত ধরনের?
ক. এক ধরনের
খ. দুই ধরনের
গ. চার ধরনের
ঘ. তিন ধরনের
আরো পড়ুন : বাগর্থ পরিচ্ছেদের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, নবম শ্রেণির বাংলা ২য় পত্র
১০. ‘অ’ ধ্বনির উচ্চারণ ‘অ’ ছাড়া আর কেমন হয়?
ক. ক্ষ খ. খ
গ. চ ঘ. ও
১১. অনু, অদ্য, মন শব্দগুচ্ছে ‘অ’-এর উচ্চারণ কেমন হয়?
ক. অ-এর মতো খ. ও-এর মতো
গ. উ-এর মতো ঘ. ঔ-এর মতো
১২. ‘জ্ঞান’ শব্দে ‘আ’-এর ক্ষেত্রে নিচের কোন ধরনের উচ্চারণ পাওয়া যায়?
ক. অ খ. খ
গ. চ ঘ. অ্যা
১৩. নিচের কোন বর্ণ দুটির হ্রস্বতা ও দীর্ঘতা বোঝাতে দুটি বর্ণ ব্যবহার হলেও উচ্চারণ একই রকম?
ক. অ, আ খ. চ, হ
গ. ই, ঈ ঘ. হ, জ
১৪. নিচের কোন বর্ণগুলোর হ্রস্বতা ও দীর্ঘতা বোঝাতে আলাদা বর্ণ ব্যবহার হলেও উচ্চারণ একই রকম?
ক. অ, আ খ. চ, হ
গ. উ, ঊ ঘ. হ, জ
১৫. ঋতু, ঋণ, কৃষক, দৃশ্য শব্দগুলোতে ‘ঋ’-এর উচ্চারণ কেমন?
ক. রি খ. রী
গ. হি ঘ. হী
১৬. নিচের কোন শব্দে ‘এ’ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হবে?
ক. বেলা খ. একটা
গ. খেলা ঘ. একটি
১৭. নিচের কোন শব্দে ‘এ’ বর্ণের ‘অ্যা’ উচ্চারণ হবে?
ক. দেশ খ. একটা
গ. এলো ঘ. এবার
১৮. ‘একটা’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
ক. একটা খ. অ্যাক্টা
গ. অ্যাকটা ঘ. একটা
উত্তর: ১. গ, ২. ক, ৩. ক, ৪. ঘ, ৫. গ, ৬. ঘ, ৭. খ, ৮. ক, ৯. খ, ১০. ঘ, ১১. খ, ১২. ঘ, ১৩. গ, ১৪. গ, ১৫. ক, ১৬. ঘ, ১৭. খ, ১৮. খ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কবীর