(২৮ আগস্ট প্রকাশের পর)
পাটিগণিত
অনুশীলনী- ২.২
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪। ১০% মুনাফায় ১,২০০ টাকা এক বছরের জন্য ব্যাংকে রাখলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
(ক) ৫,২০৯.৩১ টাকা
(খ) ৫,১০০ টাকা
(গ) ৫,০১০.৩২ টাকা
(ঘ) ৫,২০০ টাকা
৫। বার্ষিক ৮% মুনাফায় ৬২,৫০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
(ক) ৭৫,৩২৫ টাকা (খ) ৭০,২২৫ টাকা
(গ) ৭০,০৫০ টাকা (ঘ) ৭৮,৭৩২ টাকা
৬। নিচের তথ্যগুলো লক্ষ করো-
i. ১০৫০ টাকার ৮% সমান ৮৪ টাকা
ii. ১০% মুনাফায় ৫০০ টাকার ৩ বছরের মুনাফা ১৫০ টাকা
iii. ১০% মুনাফায় ৫০০ টাকার ৩ বছরের মুনাফা-আসল ১৫০ টাকা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৭। বার্ষিক ৫% হার মুনাফায় ৭৫০ টাকার ৪ বছরের মুনাফা কত?
(ক) ১৫০ টাকা (খ) ১৫৫ টাকা
(গ) ২৫০ টাকা (ঘ) ২০০ টাকা
৮। বার্ষিক ১০.৫০% মুনাফায় ৫,০০০ টাকার ২ বছরের মুনাফা কত?
(ক) ৬,১০৫.১৩ টাকা (খ) ১,১১০.৭৫ টাকা
(গ) ১,১০৫.১৩ টাকা (ঘ) ১,১২০.৫০ টাকা
৯। ২% বৃদ্ধিতে ৫ লাখ জনসংখ্যার একটি দেশে ৩ বছর পরে জনসংখ্যা কত হবে?
(ক) ৫,৩০,৬০৪ জন
(খ) ৫,৩২০,৫০ জন
(গ) ৫,৭৫,৭৫০ জন
(ঘ) ৫,৫৭,৫৫০ জন
আরো পড়ুন : অনুশীলনী-২.২ অধ্যায়ের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির গণিত
নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সুমন ব্যাংকে ১৫% মুনাফায় ৫,০০০ টাকা জমা রাখলেন।
১০। ২ বছরে সুমনের সরল মুনাফা কত টাকা হবে?
(ক) ১২৪০ টাকা (খ) ১৬৭০ টাকা
(গ) ১৫০০ টাকা (ঘ) ১৩৫০ টাকা
১১। ওপরের উদ্দীপকে সুমনের ২ বছরে মুনাফা-আসল কত হবে?
(ক) ৬,৫০০ টাকা (খ) ৩,৫০০ টাকা
(গ) ৬,৬০০ টাকা (ঘ) ১৫,০০০ টাকা
নিচের তথ্যের আলোকে ১২-১৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৩০ লাখ এবং ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ জন।
১২। ওপরের উদ্দীপকে শহরের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
(ক) ৩০% (খ) ৫% (গ) ৩% (ঘ) ৬%
১৩। এক বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে?
(ক) ৩১,৭০,২৫০ জন
(খ) ৩০,৯০,০০০ জন
(গ) ৩৫,২৭,০০০ জন
(ঘ) ৩০,৮০,০০০ জন
উত্তর: ৪. ক, ৫. ঘ, ৬. ক, ৭. ক, ৮. গ, ৯. ক, ১০. গ, ১১. ক, ১২. গ, ১৩. খ।
লেখক : সিনিয়র শিক্ষক, গণিত
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর