গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। লেখকের ‘লোকরঞ্জন-প্রবৃত্তি’ প্রবল হয়ে ওঠে নিচের কী কারণে?
ক) পাঠকের রুচি বিবেচনায় আনলে
খ) অর্থলাভের আশায় লিখলে
গ) সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্য থাকলে
ঘ) বিদ্যা প্রকাশের প্রচেষ্টা থাকলে
উত্তর: খ) অর্থলাভের আশায় লিখলে।
২। ‘ব্যঙ্গ’ অর্থ কী?
ক) বিদ্রূপ খ) সমালোচনা
গ) অনুকরণ ঘ) বিকৃত
উত্তর: ক) বিদ্রূপ।
৩। ১৮৩৮ খ্রিষ্টাব্দের ২৬ জুন নিচের কোন সাহিত্যিকের জন্ম তারিখ?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তর: ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৪। বঙ্কিমচন্দ্রের সময়ে ‘বাংলা’কে কীভাবে লেখা হতো?
ক) বাংলা খ) বাঙালা
গ) বাঙ্গলা ঘ) বাঙ্গালা
উত্তর: ঘ) বাঙ্গালা।
৫। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোথায় জন্মগ্রহণ করেন?
ক) হুগলি খ) বর্ধমান
গ) মেদিনীপুর ঘ) চব্বিশ পরগনা
উত্তর: ঘ) চব্বিশ পরগনা।
৬। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি লেখক ছিলেন?
ক) সতেরো খ) আঠারো
গ) উনিশ ঘ) বিশ
উত্তর: গ) উনিশ।
৭। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে সাহিত্যচর্চা শুরু করেন?
ক) বঙ্গদর্শন খ) সাধনা
গ) বেঙ্গল গেজেট ঘ) সংবাদ প্রভাকর
উত্তর: ঘ) সংবাদ প্রভাকর।
৮। বঙ্কিমচন্দ্রের গ্রন্থসংখ্যা কতটি?
ক) ৩২টি খ) ৩৩টি গ) ৩৪টি ঘ) ৩৫টি
উত্তর: খ) ৩৩টি।
৯। জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষবিধানকে কী বলা হয়?
ক) লোকভঞ্জন খ) লোকমর্দন
গ) লোকরঞ্জন ঘ) লোকতর্পণ
উত্তর: গ) লোকরঞ্জন।
১০। সত্য ও ধর্ম ছাড়া অন্য উদ্দেশ্যে লেখনী ধারণকে বঙ্কিমচন্দ্র কী বলেছেন?
ক) মহাপাপ খ) ব্যক্তিস্বাধীনতা
গ) অপ্রয়োজনীয় ঘ) অরুচিকর
উত্তর: ক) মহাপাপ।
১১। অন্যের লেখা থেকে বক্তব্য উদ্ধার করে অপর লেখায় ব্যবহারের নাম কী?
ক) ডিকটেশন খ) কোটেশন
গ) কালেকশন ঘ) ডিস্টিংকশন
উত্তর: খ) কোটেশন।
১২। যেকোনো রচনায় লেখকের বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের জন্য কী হয়ে ওঠে?
ক) অবমাননাকর
খ) বিরক্তিকর
গ) হানিকর
ঘ) ভয়ংকর
উত্তর: খ) বিরক্তিকর।
১৩। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনার লক্ষণীয় বিষয় কোনটি?
ক) বিদেশি সাহিত্যের অনুকরণ
খ) দুর্বোধ্য শব্দের ব্যবহার
গ) চিন্তার মৌলিকত্ব
ঘ) লোকরঞ্জন-প্রবৃত্তি
উত্তর: গ) চিন্তার মৌলিকত্ব।
১৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিচের কোনটিকে ‘বাঙ্গালার ভরসা’ বলেছেন?
ক) বাংলার সাহিত্যকে
খ) বাংলার প্রকৃতিকে
গ) বাংলার কৃষিকে
ঘ) বাংলার মানুষকে
উত্তর: ক) বাংলার সাহিত্যকে।
১৫। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধটি কত খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়?
ক) ১৮৬৫ খ্রিষ্টাব্দে
খ) ১৮৭৫ খ্রিষ্টাব্দে
গ) ১৮৮৫ খ্রিষ্টাব্দে
ঘ) ১৮৯৫ খ্রিষ্টাব্দে
উত্তর: গ) ১৮৮৫ খ্রিষ্টাব্দে।
১৬। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চাকরিসূত্রে কোথায় ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে নীলকরদের অত্যাচার দমন করেছিলেন?
ক) যশোরে খ) বরিশালে
গ) ঢাকায় ঘ) খুলনায়
উত্তর: ঘ) খুলনায়।
১৭। ‘অলংকার’ শব্দ দিয়ে নিচের কোনটি বোঝায়?
ক) শোভা খ) আচ্ছাদন
গ) সৌষ্ঠব ঘ) সৃজন
উত্তর: ক) শোভা।
১৮। ‘যশ’ শব্দের অর্থ কী?
ক) সুনাম খ) ক্ষমতা
গ) সুবিচার ঘ) দক্ষতা
উত্তর: ক) সুনাম।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর