কবিতা : ঘাসফুল
(গত ৬ সেপ্টেম্বর প্রকাশের পর)
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: কবি পরিচিতি লেখ।
উত্তর: জ্যোতিরিন্দ্র মৈত্র ১৯১১ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রখ্যাত কবি ও গায়ক। তিনি অনেক উদ্দীপনামূলক দেশপ্রেমের গান লিখে বিখ্যাত হয়েছেন। সংগীতের শিক্ষক হিসেবেও তিনি খ্যাতিমান। তিনি ১৯৭৭ সালের ২৬ অক্টোবর মৃত্যুবরণ করেন।
প্রশ্ন: নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো।
উত্তর: ঘাস- গরু ঘাস খেয়ে বেঁচে থাকে।
হাওয়া- দখিনা হাওয়ায় প্রাণ জুড়িয়ে যায়।
পাতা- অকারণে গাছের পাতা ছেঁড়া উচিত নয়।
বাঁশি- বাঁশির সুর শুনলে মনটা কেমন উদাস হয়ে যায়।
ফুল- আমরা ঘাসের ছোট ছোট ফুল।
প্রশ্ন: নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
দোলায়, কিরণ, ধরার, তারারা, ফোটে, রূপকথার, স্নেহ-কণা
ক. ছোট ছোট ফুল হাওয়াতে ... মাথা।
খ. সকালে সূর্যের ... ততটা তীব্র হয় না।
গ. ... বুকের স্নেহ-কণাগুলো ঘাস হয়ে ফোটে।
ঘ. আঁধার আকাশে ... মিটিমিটি করে চায়।
ঙ. ফুল গাছে ফুল...।
চ. ... বই পড়তে অনেক ভালো লাগে।
ছ. মা ... দিয়ে আমাদের ভরে রাখেন।
আরো পড়ুন : ঘাসফুল কবিতার ১টি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা
উত্তর: ওপরে দেওয়া শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করা হলো-
ক. ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা।
খ. সকালে সূর্যের কিরণ ততটা তীব্র হয় না।
গ. ধরার বুকের স্নেহ-কণাগুলো ঘাস হয়ে ফোটে।
ঘ. আঁধার আকাশে তারারা মিটিমিটি করে চায়।
ঙ. ফুল গাছে ফুল ফোটে।
চ. রূপকথার বই পড়তে অনেক ভালো লাগে।
ছ. মা স্নেহ-কণা দিয়ে আমাদের ভরে রাখেন।
প্রশ্ন: ফুল মানুষকে কীভাবে আনন্দ দেয়?
উত্তর: হাওয়ায় মাথা দুলিয়ে দুলিয়ে ফুল মানুষকে আনন্দ দেয়।
প্রশ্ন: হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে?
উত্তর: ঘাসফুল হাওয়াতে মাথা দোলাচ্ছে। ঘাসফুল যে কী আনন্দে বেঁচে আছে, জীবনকে উপভোগ করছে সে কথাই এখানে তারা নিজেরা বলছে। হাওয়াতে ঘাসের ছোট ছোট ফুল, অর্থাৎ ঘাসফুলেরা মাথা দোলাচ্ছে।
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা শাখা, ঢাকা
কবীর