প্রবন্ধ : নিরীহ বাঙালি
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: কার কাছ থেকে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ইংরেজি শেখেন?
উত্তর: বড় ভাই ইব্রাহিম সাবেরের কাছ থেকে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ইংরেজি শেখেন।
প্রশ্ন: কাদের দুর্বল ও নিরীহ বলা হয়েছে?
উত্তর: বাঙালিকে দুর্বল ও নিরীহ বলা হয়েছে।
প্রশ্ন: ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে আমাদের খাদ্যদ্রব্যের গুণ কয়টি?
উত্তর: ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে আমাদের খাদ্যদ্রব্যের গুণ তিনটি।
প্রশ্ন: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বামীর নাম কী?
উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বামীর নাম সৈয়দ সাখাওয়াত হোসেন।
প্রশ্ন: কার প্রেরণায় রোকেয়া সাখাওয়াত হোসেন সাহিত্যচর্চা শুরু করেন?
উত্তর: স্বামীর প্রেরণায় রোকেয়া সাখাওয়াত হোসেন সাহিত্যচর্চা শুরু করেন।
প্রশ্ন: বাঙালিরা কাদের কাছে ভিক্ষা করে?
উত্তর: বাঙালিরা আমেরিকানদের কাছে ভিক্ষা করে।
প্রশ্ন: রাজ্য স্থাপন করা অপেক্ষা কী উপাধি লাভ সহজ?
উত্তর: রাজ্য স্থাপন করা অপেক্ষা রাজা উপাধি লাভ সহজ।
প্রশ্ন: নিরীহ বাঙালি প্রবন্ধে ধন বৃদ্ধির উপায় কী কী?
উত্তর: নিরীহ বাঙালি প্রবন্ধে ধন বৃদ্ধির উপায় বাণিজ্য ও কৃষি।
প্রশ্ন: আমাদের কাব্যে কোন রস বেশি?
উত্তর: আমাদের কাব্যে করুণ রস বেশি।
প্রশ্ন: Famine Report অর্থ কী?
উত্তর: Famine Report অর্থ দুর্ভিক্ষ সমাচার।
প্রশ্ন: ‘কুন্তলীন’ অর্থ কী?
উত্তর: ‘কুন্তলীন’ অর্থ একসময় চুলে দেওয়া জনপ্রিয় তেল।
প্রশ্ন: আমাদের প্রধান ব্যবসা কী?
উত্তর: আমাদের প্রধান ব্যবসা বাণিজ্য।
প্রশ্ন: আমরা ধান্য তণ্ডুলের ব্যবসা করি না কী আবশ্যক বলে?
উত্তর: আমরা ধান্য তণ্ডুলের ব্যবসা করি না পরিশ্রম আবশ্যক বলে।
প্রশ্ন: কবিতার স্রোতে বিনা কারণে কী বেশি হয়?
উত্তর: কবিতার স্রোতে বিনা কারণে বেশি অশ্রুপ্রবাহ হয়।
প্রশ্ন: বাঙালি ললনারা কোন শাড়ি পরে?
উত্তর: বাঙালি ললনারা হাওয়ার শাড়ি পরে।
আরো পড়ুন : জীবন বিনিময় কবিতার ২৮টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, নবম শ্রেণির বাংলা ১ম পত্র
প্রশ্ন: রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালের কত তারিখে মৃত্যুবরণ করেন?
উত্তর: রোকেয়া সাখাওয়াত হোসেন ১৯৩২ সালে ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
প্রশ্ন: কোন জাতীয় পোশাককে ইংরেজ ললনাদের নির্লজ্জ পরিচ্ছদ বলা হয়েছে?
উত্তর: শেমিজ ও জ্যাকেটকে ইংরেজি ললনাদের নির্লজ্জ পরিচ্ছদ বলা হয়েছে।
প্রশ্ন: ধন বৃদ্ধির কয়টি উপায়?
উত্তর: ধন বৃদ্ধির উপায় দুটি।
প্রশ্ন: কৃষি কাজে পারদর্শিতা অপেক্ষা কী পাস করা সহজ?
উত্তর: কৃষি কাজে পারদর্শিতা অপেক্ষা B.Sc ও D.Sc পাস করা সহজ।
প্রশ্ন: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।
প্রশ্ন: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রংপুর জেলায় জন্মগ্রহণ করেন।
প্রশ্ন: ‘নবনী’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘নবনী’ শব্দের অর্থ ননি বা মাখন।
প্রশ্ন: ‘পুরুষিকা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘পুরুষিকা’ শব্দের অর্থ পুরুষের সাহস বা বীরত্ব। এটি একটি ফার্সি শব্দ।
প্রশ্ন: ‘হেমাঙ্গী’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘হেমাঙ্গী’ শব্দের অর্থ হেম বা স্বর্ণের মতো দেহ যার।
প্রশ্ন: ‘শূর্প’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘শূর্প’ শব্দের অর্থ কুলো বা ঝুড়ি। শস্য পরিষ্কার করার জন্য এটি ব্যবহৃত হয়।
প্রশ্ন: ‘দিব্যাঙ্গনা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘দিব্যাঙ্গনা’ শব্দের অর্থ স্বর্গের রূপসী, হুরপরি।
প্রশ্ন: লেখিকা বাঙালিকে কোন ধরনের কবিতা বলেছেন?
উত্তর: মূর্তিমান কবিতা।
প্রশ্ন: বাঙালি কোন চর্চাকে সহজ মনে করে?
উত্তর: মস্তিষ্ক চর্চাকে।
প্রশ্ন: বাঙালির অন্যতম পেশা কী?
উত্তর: পাস বিক্রি।
প্রশ্ন: নারীদের রান্নার অনুরোধ করলে লেখিকা কী বলেন?
উত্তর: সেই ব্যক্তির ত্রিবিধ দণ্ড হওয়া উচিত।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কবীর