কবিতা : ঝর্ণার গান
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১। সত্যেন্দ্রনাথ দত্ত কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কলকাতার কাছাকাছি ‘নিমতা’ গ্রামে।
২। সত্যেন্দ্রনাথ দত্তের কোন কাব্যগ্রন্থ থেকে ‘ঝর্ণার গান’ কবিতাটি সংকলন করা হয়েছে?
উত্তর: ‘বিদায় আরতি’ কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে।
৩। সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৮২ সালে।
৪। সত্যেন্দ্রনাথ দত্ত কোন শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন?
উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত বিএ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
৫। সত্যেন্দ্রনাথ দত্ত ছাত্রজীবন থেকেই কী করতেন?
উত্তর: কাব্যচর্চা করতেন।
৬। ছন্দ নির্মাণে দক্ষতার কারণে সত্যেন্দ্রনাথ দত্তকে কী বলা হয়?
উত্তর: ছন্দের জাদুকর।
৭। সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে মারা যান?
উত্তর: ৪০ বছর বয়সে মারা যান।
৮। সত্যেন্দ্রনাথ দত্ত কোন সালে মারা যান?
উত্তর: ১৯২২ সালে।
৯। ‘ঝর্ণার গান’ কবিতাটির কবি কে?
উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত।
১০। ‘ঝর্ণার গান’ কবিতায় ঝর্ণার পা কেমন?
উত্তর: ‘ঝর্ণার গান’ কবিতায় ঝর্ণার পা, চপল পা।
১১। ঝর্ণা কী গায়?
উত্তর: পরীর গান গায়।
১২। কার গায়ে পুলক জাগে?
উত্তর: ঝর্ণার পুরো গায়ে পুলক জাগে।
১৩। কোন সময় ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যায়?
উত্তর: দুপুর-ভোরে ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যায়।
১৪। ঝর্ণার মন কেমন?
উত্তর: দোদুল মন।
১৫। ঝর্ণার পথ কেমন?
উত্তর: ঝর্ণার পথ বিজন।
১৬। ঝর্ণা কী বাজায় নিজের পায়ে?
উত্তর: ঝর্ণা নিজের পায়ে তাল বাজায়।
১৭। কবিতা অনুসারে ঝর্ণা একলা কী করে?
উত্তর: একলা গায় ও একলা ধায়।
১৮। ঝর্ণার পথে কী দেখা যায়?
উত্তর: ঝর্ণার পথে ঝুম-পাহাড় দেখা যায়।
১৯। পাহাড় ঝুঁকে কী করে?
উত্তর: ভয় দেখায়, চোখ পাকায়।
আরো পড়ুন : নিরীহ বাঙালি প্রবন্ধের ৩২টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, নবম শ্রেণির বাংলা ১ম পত্র
২০। ঝর্ণার পায়ে কী পরা আছে?
উত্তর: ঝর্ণার পায়ে টগর ফুলের নূপুর পরা আছে।
২১। গিরির হিম ললাট ঘামে কেন?
উত্তর: ঝর্ণার উদ্ভবে গিরির হিম ললাট ঘামে।
২২। পরীর হার টুটল কোথায়?
উত্তর: পরীর হার নাচের উৎসবে টুটল।
২৩। ঝর্ণা কী খেয়াল রাখে না?
উত্তর: কারো সংবাদ পেয়েছে কি না, তা খেয়াল রাখে না।
২৪। ঝর্ণার গলায় কী বোল সাধে?
উত্তর: ঝর্ণার গলায় বুলবুলির বোল সাধে।
২৫। বন-ঝাউয়ের ঝোপে কে চরে?
উত্তর: বন-ঝাউয়ের ঝোপে কালসারের দল চরে।
২৬। শিলার গায়ে শিং কী করে?
উত্তর: আঘাত করে।
২৭। ডালচিনির রং কোথায় ধরা পড়ে?
উত্তর: শিলায় ধরা পড়ে।
২৮। ঝর্ণা কেমন করে এগোয়?
উত্তর: ঝর্ণা ঝাঁপিয়ে, লাফিয়ে ও দুলিয়ে এগোয়।
২৯। ঝর্ণা টিলায় কী করে?
উত্তর: ঝর্ণা টিলায় ডালিম ফাটায়।
৩০। শালিক-শুক কোথায় মুখ বুলায়?
উত্তর: শালিক-শুক থল-ঝাঁঝির মখমলে মুখ বুলায়।
৩১। ঝর্ণার পরনে কী থাকে?
উত্তর: জরির জালের আংরাখা।
৩২। ঝর্ণা নেচে ধেয়ে শুনে কী?
উত্তর: ঝর্ণা নেচে ধেয়ে ‘ফটিক জল’ ডাক শুনে।
৩৩। চাতক পাখির ডাক কেমন শোনায় বলে মনে হয়?
উত্তর: ‘ফটিক জল’ শব্দের মতো শোনায়।
৩৪। যে তৃষ্ণার্ত, তার কণ্ঠে কী থাকে?
উত্তর: যে তৃষ্ণার্ত, তার কণ্ঠে ফটিক জলের গরজ থাকে।
৩৫। সুন্দরের তৃষ্ণা কাদের?
উত্তর: কবি ও শিল্পীর মতো হৃদয়ের।
৩৬। ঝর্ণা কী বিলায়?
উত্তর: ঝর্ণা তান ও তরল শ্লোক বিলায়।
৩৭। ঝর্ণা কীভাবে চায়?
উত্তর: মুগ্ধ চোখে চায়।
৩৮। ঝর্ণার পা কেমন?
উত্তর: ঝর্ণার পা চপল।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কবীর