দ্বিতীয় অধ্যায় : ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য
(২০ অক্টোবর প্রকাশের পর)
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৪। আন্টাঘর ময়দানের নামের সঙ্গে কোন সময়ের ইতিহাস জড়িয়ে আছে?
উত্তর: আন্টাঘর ময়দানের নামের সঙ্গে ১৮৫৭ সালের প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস জড়িয়ে আছে।
৫। সিপাহি বিদ্রোহ কী?
উত্তর: ১৮৫৭ সালে ব্রিটিশ সেনাবাহিনীর এ দেশীয় সেনারা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা যুদ্ধ শুরু করেন। ইংরেজরা একে সিপাহি বিদ্রোহ বলে।
৬। সিপাহি বিদ্রোহে পরাজিত সেনাদের কোথায় ফাঁসি দেওয়া হয়?
উত্তর: সিপাহি বিদ্রোহে পরাজিত সেনাদের আন্টাঘর ময়দানে (বাহাদুর শাহ পার্ক) গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়।
৭। কার নামানুসারে বাহাদুর শাহ পার্কটির নামকরণ করা হয়?
উত্তর: ভারতবর্ষের শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে পার্কটির নাম হয় বাহাদুর শাহ পার্ক।
৮। আহসান মঞ্জিল কোথায় অবস্থিত?
উত্তর: আহসান মঞ্জিল ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
৯। সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?
উত্তর: সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও।
১০। সুলতানি আমলে কোন কারণে সোনারগাঁওয়ের খ্যাতি ছিল?
উত্তর: সুলতানি আমলে মসলিন শাড়ির উৎপাদন ও ব্যবসাকেন্দ্র হিসেবে সোনারগাঁওয়ের খ্যাতি ছিল।
১১। পানাম নগর কোথায় অবস্থিত?
উত্তর: পানাম নগর সোনারগাঁওয়ে অবস্থিত।
১২। পানাম নগরে এখনো কয়টি ইমারত টিকে আছে?
উত্তর: পানাম নগরে এখনো ৫২টি ইমারত টিকে আছে।
১৩। লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: লোকশিল্প জাদুঘর ঢাকার সন্নিকটে সোনারগাঁওয়ে অবস্থিত।
১৪। জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: জাতীয় জাদুঘর ঢাকার শাহবাগে অবস্থিত।
১৫। উত্তরা গণভবন কী?
উত্তর: নাটোরের দিঘাপতিয়ার জমিদারের প্রাসাদ উত্তরা গণভবন নামে পরিচিত।
১৬। শমসের গাজী সুড়ঙ্গ কোন জেলায় অবস্থিত?
উত্তর: শমসের গাজী সুড়ঙ্গ ফেনী জেলার ছাগলনাইয়াতে অবস্থিত।
১৭। বর্তমানে ঢাকার আহসান মঞ্জিল কী হিসেবে ব্যবহৃত হচ্ছে?
উত্তর: বর্তমানে ঢাকার আহসান মঞ্জিল একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।
১৮। বর্তমানে রংপুরের তাজহাট জমিদারদের প্রাসাদ কী হিসেবে ব্যবহৃত হচ্ছে?
উত্তর: বর্তমানে রংপুরের তাজহাট জমিদারদের প্রাসাদ একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।
১৯। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কোথায় অবস্থিত?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িটি কুষ্টিয়ার শিলাইদহে অবস্থিত।
২০। ময়মনসিংহ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ময়মনসিংহ জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর