মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম নদী-
উত্তর: ভলগা।
প্রশ্ন: বাংলার রাজধানী সোনারগাঁওয়ে স্থাপন করেন-
উত্তর: ঈশা খাঁ।
প্রশ্ন: শস্যভান্ডার হিসেবে পরিচিত কোন জেলা?
উত্তর: বরিশাল জেলা।
প্রশ্ন: টিপাইমুখ বাঁধ কোথায় অবস্থিত?
উত্তর: ভারতের মণিপুর রাজ্যে।
প্রশ্ন: বাংলাদেশে সব ধরনের পলিথিন ব্যাগের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ প্রথম নিষিদ্ধ করে কত তারিখে?
উত্তর: ২০০২ সালের ১ মার্চ।
প্রশ্ন: IUCN হলো-
উত্তর: আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা।
প্রশ্ন: ‘স্পারসো’ কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ের ১২টি মডেল প্রশ্ন, ১১০তম পর্ব
প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র কোনটি?
উত্তর: তিতাস গ্যাসক্ষেত্র।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় অবস্থিত।
প্রশ্ন: ইউরোপের ককপিট বলা হয়-
উত্তর: বেলজিয়ামকে।
প্রশ্ন: নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত-
উত্তর: নরওয়ে।
প্রশ্ন: যে সব দেশের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে-
উত্তর: মায়ানমার ও ভারত।
প্রশ্ন: ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে-
উত্তর: ভারত ও পাকিস্তান।
প্রশ্ন: মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে-
উত্তর: ৩টি জেলার।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর