জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে ২০২৬ শিক্ষাবর্ষে জানুয়ারি-ডিসেম্বর স্পেশালাইজড ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিতে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রোগ্রামের মেয়াদ: ১ বছর। ক্লাস: শুক্র ও শনিবার হবে।
আবেদন ফরমের মূল্য: ১০০০ টাকা।
আবেদনের যোগ্যতা: সাইকোলজি/এমবিবিএস/সমাজকর্ম/ সমাজকল্যাণ/ ক্লিনিক্যাল সোশ্যালওয়ার্ক/এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিষয়ে অনার্স বা মাস্টার্স ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা জিপিএ ২.৫০ থাকতে হবে। আবেদনপত্র জবির ওয়েবসাইট https://jnu.ac.bd/ department/ portal/ psychology থেকে ডাউনলোড করতে হবে।
আরো পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
আবেদনের শেষ তারিখ: ২৭ নভেম্বর ২০২৫।
ভর্তি পরীক্ষা: ২৮ নভেম্বর ২০২৫, বিকেল ৩টায়।
ফলাফল প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫।
ভর্তি কার্যক্রম: ১ ডিসেম্বর ২০২৫ থেকে ৮ জানুয়ারি ২০২৬।
ক্লাস শুরু: ৯ জানুয়ারি ২০২৬।
বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: https://www.jnu.ac.bd/
কবীর