মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
প্রশ্ন: আমার সোনার বাংলা গানটিকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে কবে ঘোষণা করা হয়?
উত্তর: ১৯৭১ সালের ৩ মার্চ।
প্রশ্ন: জাতীয় সংগীতের প্রথম ইংরেজি অনুবাদক কে?
উত্তর: সৈয়দ আলী আহসান।
প্রশ্ন: পূর্ববঙ্গের নাম কত সালে পূর্বপাকিস্তান করা হয়?
উত্তর: ১৯৫৫ সালে।
প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা কে?
উত্তর: আব্দুল গাফফার চৌধুরী।
প্রশ্ন: কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
উত্তর: সিয়েরালিওন।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ক বিষয়ের ১০টি মডেল প্রশ্ন, ১২৮তম পর্ব
প্রশ্ন: বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি?
উত্তর: ভারত।
প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?
উত্তর: ভুটান।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?
উত্তর: চিত্রশিল্পী কামরুল হাসান।
প্রশ্ন: জাতীয় পতাকার নকশা প্রথম কে তৈরি করেন?
উত্তর: শিবনারায়ণ দাস।
প্রশ্ন: জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
উত্তর: ১০: ৬ (৫: ৩)।
প্রশ্ন: জাতীয় সংগীতের রচয়িতা ও সুরকার কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর