মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র?
উত্তর: চীন ও যুক্তরাষ্ট্র।
প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
উত্তর: উ থান্ট।
প্রশ্ন: আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
উত্তর: আন্দ্রেই গ্রোমিকো।
প্রশ্ন: আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ে জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
উত্তর: সমর সেন।
প্রশ্ন: কোন বিখ্যাত গায়ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন?
উত্তর: জর্জ হ্যারিসন।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ক ১০টি মডেল প্রশ্ন, ১৩৩তম পর্ব
প্রশ্ন: Concert for Bangladesh কে আয়োজন করেন?
উত্তর: পণ্ডিত রবি শংকর ও জর্জ হ্যারিসন।
প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে কোন তারিখে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে?
উত্তর: ১৯৭১ সালের ৩ ডিসেম্বর।
প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
উত্তর: পূর্ব জার্মানি।
প্রশ্ন: মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল?
উত্তর: ঢাকায়।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর