দ্বিতীয় অধ্যায় : গতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১। নিচের কোন রাশিগুলোর একক অভিন্ন?
ক) দ্রুতি, সরণ খ) সরণ, ত্বরণ
গ) দ্রুতি, বেগ ঘ) দ্রুতি, ত্বরণ
১২। ঘড়ির কাঁটার গতি কী রকম গতি?
(ক) রৈখিক গতি
(খ) উপবৃত্তাকার গতি
(গ) পর্যাবৃত্ত গতি
(ঘ) স্পন্দন গতি
১৩। g-এর মানের সমান আদিবেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে কতক্ষণ পর বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে? ক) 0.5s খ) 1.0s
গ) 2.0s ঘ) 4.9s
১৪। কোনো বস্তুর দ্রুতি 18ms-1 বলতে কী বোঝায়?
i. বস্তুটি 1s-এ 18m দূরত্ব অতিক্রম করে
ii. বস্তুটি 2s-এ 36m দূরত্ব অতিক্রম করে
iii. বস্তুটি 3s-এ 54m দূরত্ব অতিক্রম করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
নিচে একটি গাড়ির নির্দিষ্ট সময় পরপর তার বেগের একটি সারণি দেওয়া হলো।
সময় (s) ০ ১০ ২০ ৩০ ৪০
বেগ ms-1 ০ ৫ ১০ ১০ ৫
আরো পড়ুন : গতি অধ্যায়ের ২টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এসএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান
১৫। যাত্রার 10s পর গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত?
ক) 50m খ) 25m
গ) 5m ঘ) 2m
১৬। স্থির অবস্থান থেকে প্রতি ১০ সেকেন্ড পরপর গাড়িটির গতির প্রকৃতি সম্পর্কে কোনটি সত্য?
(ক) সমত্বরণ, সমবেগ ও সমমন্দন
(খ) সমবেগ, সমত্বরণ ও সমবেগ
(গ) সমবেগ, সমত্বরণ ও সমমন্দন
(ঘ) সমত্বরণ, সমমন্দন ও সমবেগ
১৭। 10m ব্যাসের বৃত্তাকার পথে পরিধির এক-চতুর্থাংশ অতিক্রম করলে সরণ কত হবে?
(ক) 7.854m (খ) 7.071m
(গ) 5m (ঘ) 2.5m
১৮। একটি গাড়ির বেগ যথাক্রমে 0.4ms-1, 0.8ms-1, 1.2ms-1 ও 1.6ms-1 হারে বাড়ছে। এক্ষেত্রে গাড়িটি কীভাবে চলছে?
(ক) সমত্বরণে
(খ) অসমত্বরণে
(গ) সুষম ভরবেগে
(ঘ) সমবেগে
নিচের তথ্যের আলোকে ১৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
10gm ভরের কোনো একটি বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এটি 10s পর ভূমিতে পড়ল।
১৯। বস্তুটি-
i. নিক্ষেপের সময় বেগ ছিল 49ms-1
ii. সর্বোচ্চ 122.5m উচ্চতায় উঠবে
iii. সর্বোচ্চ উচ্চতায় 100j বিভবশক্তি অর্জন করবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ১১। গ, ১২। গ, ১৩। খ, ১৪। ঘ, ১৫। খ, ১৬। খ, ১৭। খ, ১৮। ক, ১৯। ক।
লেখক : প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
কবীর