ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অনুমতিপ্রাপ্ত ও অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ফাজিল স্নাতক (পাস) প্রথম বর্ষে ভর্তির সময় বাড়ানো হয়েছে।
বিলম্ব ফি ছাড়া ভর্তি: আগামী ৫ এপ্রিল পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অধিকতর সুবিধার্থে সময় বাড়ানো হয়েছে। সম্প্রতি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয় জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিলম্ব ফি ছাড়া ভর্তি শিক্ষার্থীদের আদায় করা ফি ৬-৯ এপ্রিলের মধ্যে Payslip ডাউনলোড করে Payslip-এ উল্লেখিত তারিখের মধ্যে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে (এজেন্ট ব্যাংকিংয়ে জমা না দেওয়ার অনুরোধ করা হলো)।
আরো পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ অনার্স (সম্মান) প্রফেশনাল প্রোগ্রামে আবেদন ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে
বিলম্ব ফি’সহ ভর্তি: ৬ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত। বিলম্ব ফি’সহ ভর্তি শিক্ষার্থীদের আদায় করা ফি ১৪-১৫ এপ্রিলের মধ্যে Payslip ডাউনলোড করে সেখানে উল্লেখিত তারিখের মধ্যে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে (এজেন্ট ব্যাংকিংয়ে জমা না দেওয়ার অনুরোধ করা হলো)।
অনলাইন রেজিস্ট্রেশন: ভর্তি হওয়া শিক্ষার্থীদের ১৬ এপ্রিল থেকে ৩ মে’র মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করে ৪-৬ মে’র মধ্যে Final Submit দিতে হবে। তবে আগে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে।
কবীর