দ্বিতীয় অধ্যায় : ব্যবসায় পরিবেশ
(গত ২৮ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৪৩ ও ৪৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ঢাকায় বস্তিবাসীর সংখ্যা দিন দিন বাড়ছে। সুযোগ-সুবিধাহীন অবস্থায় অনেক মানুষ গাদাগাদি করে বাস করায় নানান ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ঢাকায় নানান সমস্যা দেখা দেবে।
৪৩। বস্তিবাসীর সংখ্যা বাড়ায় মূলত কোন ধরনের পরিবেশের সমস্যা দেখা দিচ্ছে?
ক. অর্থনৈতিক পরিবেশের সমস্যা
খ. প্রাকৃতিক পরিবেশের সমস্যা
গ. সামাজিক পরিবেশের সমস্যা
ঘ. রাজনৈতিক পরিবেশের সমস্যা
৪৪। বস্তিবাসীর সংখ্যা বাড়ায় ঢাকায় যেসব সমস্যা হতে পারে তা হলো-
i. এলাকাগুলোতে স্বাস্থ্য বিপর্যয় ঘটতে পারে
ii. আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে
iii. পরিকল্পিত নগরায়ণ বাধাগ্রস্ত হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ ও ৪৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
শুভ বিবিএ পাস করে চাকরির পেছনে না ছুটে বাবার প্রতিষ্ঠিত নামকরা ‘আশীর্বাদ মিষ্টান্ন ভাণ্ডার’, পরিচালানার দায়িত্ব গ্রহণ করেন। দ্রুতই তিনি ব্যবসায়ে সফলতা পান। তবে প্রতিযোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ইদানীং তাকে সমস্যা মোকাবিলা করতে হচ্ছে।
৪৫। শুভ ব্যবসায়ের কোন প্রত্যক্ষ উপাদান বিবেচনায় ব্যবসায়ে নেমেছিলেন?
ক. সামাজিক খ. অভ্যন্তরীণ
গ. বাহ্যিক ঘ. অর্থনৈতিক
৪৬। উদ্দীপকের আলোকে শুভর করণীয় হতে পারে-
i. পণ্যমানের উন্নয়ন করা
ii. ব্যবসায় থেকে পুঁজি প্রত্যাহার করা
iii. বাজারজাতকরণ প্রসারের জন্য কার্যক্রম গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
আরিশা কলেজে পড়ে। সে কলেজে যেতে প্রায়শই কিছু বেকার ছেলেকে রাস্তায় আড্ডা দিতে দেখে। প্রায়শই কলেজে ছাত্র সংগঠনগুলোর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া দেখে সে বিরক্ত। সে ভাবে এভাবে চললে এক সময় লেখাপড়ার পরিবেশ বলে কিছুই থাকবে না।
৪৭। আরিশা যে পরিবেশ দেখে আতঙ্কিত তা কোন ধরনের পরিবেশের অন্তর্গত?
ক. সামাজিক পরিবেশের অন্তর্গত
খ. প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত
গ. আইনগত পরিবেশের অন্তর্গত
ঘ. অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত
৪৮। এরূপ পরিবেশের উন্নয়নে কী করা প্রয়োজন?
i. আইনশৃঙ্খলা বাহিনীর দৃঢ় ভূমিকা রাখা
ii. বেকারদের ধরে জেলখানায় পাঠানো উচিত
iii. সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা উচিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ৪৩. গ, ৪৪. ঘ, ৪৫. খ, ৪৬. খ, ৪৭. খ, ৪৮. খ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর