দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস
(গত ১৭ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৪। কিয়াস সম্পর্কে সঠিক বক্তব্য কোনটি?
i. ইসলামি শরিয়তের চতুর্থ উৎস
ii. কোরআন ও হাদিসের মৌলিক গবেষণা
iii. খোলাফায়ে রাশেদিনের আমলে এর উৎপত্তি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i ও iii
৫৫। ‘সনদ’ অর্থ হলো-
ক. হাদিসের মূলকথা
খ. বর্ণনা পরম্পরায়
গ. হাদিসের প্রেক্ষাপট
ঘ. হাদিসের প্রকারভেদ
৫৬। ব্যক্তিগতভাবে সাক্ষ্য দেওয়ার মাধ্যমে কীসের প্রকাশ ঘটাতে হবে?
ক. ঈমানের খ. ইসলামের
গ. আমলের ঘ. নিয়তের
৫৭। হাদিস সংকলনের স্বর্ণযুগ কোনটি?
ক. হিজরি দ্বিতীয় শতক
খ. হিজরি তৃতীয় শতক
গ. হিজরি পঞ্চম শতক
ঘ. হিজরি ষষ্ঠ শতক
৫৮। জলবায়ুর উষ্ণতা রোধে ভূমিকা রাখে কে?
ক. মানুষ খ. পাহাড়
গ. বৃক্ষ ঘ. বিজ্ঞানী
৫৯। শানে নুযুলের অর্থ কী?
ক. অবতরণের প্রেক্ষাপট
খ. অবতরণের ঘটনা
গ. অবতরণের অবস্থা
ঘ. অবতরণের ধারণা
৬০। ইমাম বুখারি (র.)-এর পূর্ণ নাম কী?
ক. আব্দুর রহমান ইবন শোয়াইব
খ. ইমাম ঈসা মুহাম্মদ ইবন ঈশা
গ. ইমাম ঈসা মুহাম্মদ ইবন ইসমাইল
ঘ. সুলাইমান ইবন আশআস
উত্তর: ৫৪.গ, ৫৫. খ, ৫৬. ক, ৫৭. খ, ৫৮. গ, ৫৯. গ, ৬০. গ।
লেখক : সিনিয়র শিক্ষক
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
কবীর