পঞ্চম অধ্যায় : আমাদের মুক্তিযুদ্ধ
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: তোমরা কীভাবে বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন করো সে সম্পর্কে লেখ।
উত্তর: প্রতি বছর ১৬ ডিসেম্বর আমাদের বিদ্যালয়ে আনন্দ ও শ্রদ্ধার সঙ্গে বিজয় দিবস উদযাপন করা হয়। আমাদের উদযাপনের প্রক্রিয়াটি নিচে বর্ণনা করা হলো–
সাজসজ্জা: বিজয় দিবসের আগের দিন বিকেলে আমরা শিক্ষকের সহায়তায় বিদ্যালয় প্রাঙ্গণ ও শ্রেণিকক্ষ রঙিন কাগজ ও পতাকা দিয়ে সাজাই।
বিজয় র্যালি ও শ্রদ্ধা নিবেদন: ১৬ ডিসেম্বর সকালে আমরা শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে ‘বিজয় র্যালি’ করি এবং স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাই।
জাতীয় পতাকা উত্তোলন: সকাল সাড়ে ৮টায় প্রধান শিক্ষক জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান: বিদ্যালয়ের অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধের গল্প বলা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর আমরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি এবং নাটিকা পরিবেশন করি।
ক্রীড়া, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ: দিনটি উপলক্ষে বিশেষ ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরেরপুল, ঢাকা
কবীর