গল্প : অপরিচিতা
(গত ২৫ মার্চ প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯. ‘সওগাদ’ শব্দের অর্থ হলো-
ক. সম্ভাষণ
খ. প্রার্থনা
গ. উপঢৌকন
গ. অভিবাদন
১০. ‘প্রদোষ’ অর্থ কী?
ক. প্রভাতবেলা
খ. অপরাহ্ণ
গ. সন্ধ্যা
ঘ. প্রথম প্রহর
১১. ‘ভালোবেসে মিটলো না আশ, কুলালো না এ জীবনে’ উক্তিটি কার জন্য প্রযোজ্য?
ক. শম্ভুনাথের
খ. কল্যাণীর
গ. মামার
ঘ. অনুপমের
১২. সরস প্রাণ, হাস্যরসিক, প্রাণবন্ত, নির্ভরযোগ্য ব্যক্তি নিচের কে?
ক. অনুপম
খ. হরিশ
গ. মা
ঘ. মামা
১৩. নিচের কোন স্টেশনে কল্যাণী নেমে যায়?
ক. কোন্নগরে
খ. বোলপুরে
গ. কানপুরে
ঘ. পূর্বের শহরে
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
যৌতুকের ১০ হাজার টাকা আব্দুল খালেক এক মাস পরে দিতে চাইলে ছেলের বাবা বললেন ওসব চালাকি খাটবে না। আগে টাকা পরে বিয়ে। আব্দুস সালাম হবু জামাইকে বললেন, বাবাজি এক মাস ধৈর্য ধরতে পারবে না? তুমি কোনো কথাই বলবে না?
১৪. আব্দুল খালেকের বক্তব্য ‘অপরিচিতা’ গল্পের শম্ভুনাথ সেনের কোন কথার প্রতিরূপ?
ক. তবে আপনাদের গাড়ি বলিয়া দিই
খ. একবার এই দিকে আসতে হচ্ছে
গ. এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই
ঘ. ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন
১৫. উভয় ব্যক্তি হবু জামাতাকে কেন এমন কথা বলেছিলেন?
ক. তাদের ব্যক্তিত্ব যাচাই করতে
খ. বিয়েতে রাজি কি না বুঝতে
গ. ছেলেকে অপমান করতে
ঘ. বিয়ের নিয়ম অনুসারে
১৬. কে গরিব ঘরের মেয়ে?
ক. কল্যাণী
খ. হরিশের স্ত্রী
গ. অনুপমের মা
ঘ. বিনুর মা
১৭. ‘অপরিচিতা’ গল্পে অর্থলোভী, মানবিকতাশূন্য, অনুদার ব্যক্তি নিচের কোন চরিত্রটি?
ক. মা
খ. বিনু
গ. স্টেশন মাস্টার
ঘ. মামা
১৮. অনুপমের প্রতিবাদ করার মানসিকতা তৈরি হয়নি, কারণ-
ক. পড়ালেখায় সে ভালো ছিল না
খ. চাকরি না থাকায় হতাশ ছিল
গ. সে শান্ত-শিষ্ট ছিল
ঘ. পরনির্ভরতায় ব্যক্তিত্বহীন ছিল
১৯. শম্ভুনাথ বাবু বাস্তবিকতার বিচারে-
i. বাস্তবজ্ঞানপূর্ণ মানুষ
ii. প্রখর আত্মবিশ্বাসী, প্রাজ্ঞ মানুষ
iii. স্বল্পভাষী অথচ বদরাগী মানুষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২০. কল্যাণী বিয়ে না করে যা করেছিল তা হলো-
i. নারী শিক্ষার প্রসারের চেষ্টা করেছিল
ii. প্রতিবাদে নারীকে বিপ্লবী করেছিল
iii. ব্যক্তিত্বে নারীকে এগিয়ে রেখেছিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ৯. গ, ১০. গ, ১১. ঘ, ১২. খ, ১৩. গ, ১৪. গ, ১৫. ক, ১৬. গ, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯.ক, ২০. খ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর