অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ জানুয়ারি সিডনির লাকেম্বা লাইব্রেরি মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন অস্ট্রেলিয়ার উলামা ফাউন্ডেশনের সমন্বয়ক এবং ইসলামিক কালচার প্রোপাগেশন সেন্টারের সভাপতি মাওলানা মুহাম্মদ ফেরদৌস আলম। মাহফিলে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জিয়া সাইবার ফোর্সের (জেএডসিএফ) নেতা এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী সভা সঞ্চালনা করেন এবং সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান তুলে ধরে বলেন, ‘খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের সবচেয়ে প্রভাবশালী দলের শীর্ষ নেতৃত্বে উঠে এসে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে দেশকে গড়ে তোলেন।’
বক্তারা আরও বলেন, ‘তিনি স্বৈরাচার সরকারের শত জুলুমের পরেও দেশের মানুষকে ভালোবেসে দেশের মাটিতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার এই আত্মত্যাগ দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।’
বক্তারা তার অবদানকে স্মরণ করে বলেন, ‘খালেদা জিয়া কোটি মানুষের মনে অন্যায়ের বিরুদ্ধে আপসহীনতায় চির অমর হয়ে থাকবেন। শত বছর পরেও জন্ম নেওয়া শিশুটি জানবে, বাংলাদেশে একজন আপসহীন নেত্রী ছিলেন, যিনি দেশের স্বার্থে এক চুলও কাউকে ছাড় দেননি। তার জানাজায় লাখো কোটি মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ছিলেন।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) ফেরদৌস অমি, সহসভাপতি সেলিম লকিয়ত, আশরাফুল ইসলাম, মোবারক হোসেন, শাহ্ আলম, সিনিয়র যুগ্ম-সম্পাদক ইলিয়াস কাঞ্চন শাহীন, যুগ্ম-সম্পাদক আব্দুস সামাদ শিবলু, কোষাধ্যক্ষ কে এম মনজুরুল হক আলমগীর, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ, গোলাম ফারুকী নাদিম, আসওয়াদুল হক বাবু, অস্ট্রেলিয়া যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহিদুর রহমান, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম শিবলী, সহদপ্তর সম্পাদক রেজানুর রহমান রুপন, বিএনপি নেতা সাইফুল ইসলাম ও মামুন।
এতে আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. মনিরুজ্জামান, অস্ট্রেলিয়া বিএনপির সহসভাপতি জয় আহমেদ সুলতান, যুগ্ম-সম্পাদক তরিকুল ইসলাম মিঠু, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান লাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান তুহিন, বিএনপির সহকোষাধ্যক্ষ খাজা দাঊদ হোসেন, সহদপ্তর সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) অস্ট্রেলিয়া মহাদেশ শাখার সদস্যসচিব মো. বাদশা বুলবুল, বিএনপি নেতা মোবারক মিয়া প্রমুখ।
এসজি/