বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে মেরে ফেলেন ছাত্রলীগের কর্মীরা। এই ঘটনায় মামলা ও বিচারও হয়।
সেই আবরার ফাহাদকে নিয়ে নির্মাণ করা হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘রুম নম্বর ২০১১’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদের উদ্যোগেই সিনেমাটি নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন শতাধিক শিক্ষার্থী। এবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৩ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছবিটির প্রিমিয়ার হবে। আগামী ৩০ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রেও এর প্রিমিয়ার হবে।
নির্মাতা জিসান আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আবরারের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। তবে সরাসরি বায়োপিক নয়। এটির দৈর্ঘ্য ২০-২৫ মিনিট হবে। আমরা নির্মাণের আগে তার পরিবার, বন্ধু, স্বজনদের সঙ্গে কথা বলেছি। আবরার সম্পর্কে সবকিছু জেনেই নির্মাণে হাত দিয়েছি।’
হাসান