সালমান খানের সঞ্চালনায় আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস’। গত রবিবার (৭ ডিসেম্বর) রাতে শেষ হয়েছে এর ১৯তম মৌসুমের গ্র্যান্ড ফিনালে। জনপ্রিয় এই রিয়েলিটি শোর এবার ট্রফি জিতেছেন ছোট পর্দার অভিনেতা গৌরব খান্না। ট্রফি জিতে এই অভিনেতা ঘরে তুললেন ৫০ লাখ রুপির পুরস্কার।
এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন ফারহানা ভাট, কৌতুকশিল্পী প্রণীত মোরে হয়েছেন তৃতীয়, চতুর্থ স্থানে রয়েছেন তান্যা মিত্তাল এবং পঞ্চম হয়েছে আমাল মালিক।
গ্র্যান্ড ফিনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ ভাগ করে নিয়েছেন গৌরব। স্ত্রী আকাঙ্ক্ষা চামোলা ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে গৌরব লিখেছেন, ‘ট্রফিটা ঘরে এসেছে’।
ট্রফি জেতার পর গৌরবকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ওর ব্যক্তিত্বকে অনেক প্রশংসা করব। তার চেয়েও বেশি সম্মান পাবে তার পরিবার ও বন্ধুরা। ওর সঙ্গে কাজ করা সত্যিই আনন্দের। আমিও খুব শিগগির গৌরবের সঙ্গে কাজ করছি।’