গ্রহ-নক্ষত্রের গতিবিধি আপনার জীবনকে কীভাবে প্রভাবিত করবে? আপনার ক্যারিয়ার, অর্থভাগ্য, প্রেমজীবন এবং স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী? একনজরে দেখে নিন...
মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
স্বাস্থ্য সচেতনতা প্রয়োজন। অপ্রত্যাশিত বিষয় সম্পর্কে সচেতন থাকবেন। কর্মক্ষেত্রে সুনাম ও মর্যাদা বাড়বে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে
দিনটি আপনার জন্য শুভ সম্ভাবনাময়। আপনার মনোবল চাঙ্গা থাকবে। দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলতে হবে। আর্থিকভাবে লাভবান হতে পারেন। রাগ বা জেদ নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে।
মিথুন | ২১ মে-২০ জুন
কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের আনুকূল্য পাবেন। কিছুটা আর্থিক চাপে থাকবেন। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। সম্পত্তিসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। কারও সঙ্গে মতবিরোধ হতে পারে।
কর্কট | ২১ জুন-২০ জুলাই
জনসংযোগমূলক কাজে সফলতা পাবেন। স্বাধীন পেশায় সুনাম বাড়বে। পেশাগত কাজে আপনার গৃহীত পদক্ষেপ প্রশংসিত হবে। পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলা কঠিন হবে।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
আর্থিক লাভবান হতে পারেন। স্বাধীন পেশায় জড়িতদের সফলতা আসবে। দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলা কঠিন হবে। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
শারীরিকভাবে অসুস্থতা আপনাকে বিচলিত করতে পারে। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। পেশাগত কাজে সফলতা পাবেন। নিজের প্রভাব-প্রতিপত্তি ও গুরুত্ব বাড়বে। প্রেমে দূরত্ব তৈরি হতে পারে। ভ্রমণ শুভ।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
ব্যস্ততা বাড়বে। অকারণে আর্থিক ব্যয় বাড়বে। রাগ বা জেদের কারণে মানসিক অস্থিরতা বাড়বে। কর্মক্ষেত্রে সুনাম ও মর্যাদা বাড়বে। কোনো শুভকাজে যোগ দিতে পারেন।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
শিক্ষার্থীদের সফলতা প্রাপ্তি হতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। বিনিয়োগসংক্রান্ত ব্যাপারে লাভবান হবেন। খেলাধুলা ও সাংস্কৃতিক কাজে জড়িতদের সফলতা আসবে। প্রেমে আনন্দ অনুভব করবেন।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
মানসিক অস্থিরতা বাড়বে। পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। শত্রুর ব্যাপারে সতর্ক হতে হবে। গবেষণামূলক কাজে সফলতা পাবেন। আর্থিক চাপে থাকবেন। সামাজিক মর্যাদা ও গুরুত্ব বাড়বে।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
চাকরিসংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ। ব্যবসায়িক যোগাযোগ শুভ। ভাই-বোন কারও সফলতার সংবাদ পাবেন। শরীর ও মন ভালো যাবে। সৃজনশীল কাজে সফলতা পাবেন।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
ভাগ্য সুপ্রসন্ন থাকবে। কর্মব্যস্ততা বাড়বে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রিয়জনের সহযোগিতা পাবেন। পারিবারিক জীবনে প্রশান্ত থাকার চেষ্টা করুন।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
কথাবার্তায় কৌশলী হলে ভালো হবে। ব্যবসায় যোগাযোগ বাড়বে। সন্তানের কোনো বিষয় দুশ্চিন্তার কারণ হতে পারে। কোনো অপ্রত্যাশিত ঝামেলায় জড়াতে পারেন। দূর থেকে কোনো সুখবর পেতে পারেন।