আপনার রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী? আসুন, জেনে নিই আজকের রাশিফল-
মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
মানসিক ও শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। অফিসে ইতিবাচক মনোভাব পোষণ করুন। প্রেমে মানসিক অস্থিরতা বাড়বে।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে
সব ধরনের মতানৈক্য এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনে রুক্ষতা এড়িয়ে চলুন। রোগ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।
মিথুন | ২১ মে-২০ জুন
পেশাগত সফলতা পাবেন। আয় উন্নতির সুযোগ পাবেন। ভ্রমণের সুযোগ তৈরি হবে। পারিবারিক বিষয়ে যত্নশীল হোন।
কর্কট | ২১ জুন-২০ জুলাই
উদার মানসিকতার জন্য প্রশংসিত হবেন। গৃহ ও পরিবারকে প্রয়োজনীয় সময় দিন। অর্থ প্রাপ্তিযোগ শুভ। প্রেমে সফল হবেন। ব্যবসায়িক কার্যক্রম শুভ।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
আপনার কর্মস্পৃহা বাড়বে। কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে। বৈদেশিক বাণিজ্যে সম্পৃক্তদের জন্য সুসময়। দুর্ঘটনার প্রবণতা আছে। রাগ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
ব্যস্ততা বাড়বে। মানসিকভাবে প্রাণবন্ত থাকবেন। এ সপ্তাহে আপনার কর্মউদ্দীপনা বাড়বে। মানসিক উত্তেজনা অনুভব করবেন। স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে। আর্থিক যোগাযোগ শুভ। রোমান্স শুভ।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। তবে প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পেশাগত কাজে দায়িত্ব বাড়বে। ভ্রমণ ও রোমান্স শুভ।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
শত্রুতা পরিহার করার চেষ্টা করুন। আর্থিক ও রোমান্টিক যোগাযোগ শুভ। কর্মের জায়গায় স্বাচ্ছন্দ্য বাড়বে। ব্যবসা-বাণিজ্যবিষয়ক দিক শুভ। যানবাহন চলাচলে সতর্ক থাকুন।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
আর্থিক দিক থেকে সমৃদ্ধ থাকবেন। পেশাগত বিষয়ে সফলতার সম্ভাবনা আছে। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। সহকর্মীর সহযোগিতা পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
মানসিকভাবে সতেজ থাকবেন। বিনিয়োগসংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। স্বাধীন পেশায় জড়িতদের জন্য ভালো সময়। আর্থিক ব্যয় বাড়বে। উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
ব্যয় কমানোর চেষ্টা করুন। পেশাগত কাজে সফলতা আসবে। প্রতিবেশী ও সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। সব ধরনের পরিস্থিতিতে মানিয়ে চলুন। জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
মানসিক দৃঢ়তা বৃদ্ধি করুন। নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে বিরত রাখুন। প্রণয়ঘটিত বিষয়ে সফলতা আসবে। দীর্ঘ ভ্রমণের সুযোগ পাবেন। প্রাত্যহিক জীবনে আনন্দ উপভোগ করবেন।