শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শরীরচর্চা ভিত্তিক সংগঠন ‘ফিটনেস ক্লাব’ এর আয়োজনে আগামীকাল শুক্রবার (১২ ডিসেম্বর) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে সাস্ট হাফ ম্যারাথন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে চলছে কিট বিতরণ ও প্রস্তুতি। রাত ৯টা পর্যন্ত চলবে এই কিট বিতরণ কার্যক্রম। আগামীকাল ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে ম্যারাথনটি শুরু হয়ে সিলেটের তেমুখী, মইয়ারচর, শিববাজার হয়ে আবার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এসে শেষ হবে।
ইভেন্টে অংশ নেওয়া সব রানার নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে তাদের রেস কিট সংগ্রহ করতে পারবেন। কিটের মধ্যে থাকবে টি-শার্ট, বিব এবং আকর্ষণীয় কিছু উপহার সামগ্রী।
আরও পড়ুন: সাস্ট হাফ ম্যারাথনের কিট বিতরণ বৃহস্পতিবার
ম্যারাথনে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সারা দেশ থেকে তিনটি ক্যাটাগরিতে অংশ নেবেন এক হাজার প্রতিযোগী। তিনটি ক্যাটাগরির মধ্যে ২১.১ কি.মি. ক্যাটাগরিতে ৩০০ জন, ৭.৫ কি.মি. ক্যাটাগরিতে ৬৫০ জন এবং শিশুদের জন্য ১.৫ কি.মি. ক্যাটাগরিতে ৫০ জন্য অংশ নিতে পারবে।
ম্যারাথনে অংশ নেওয়া সবার জন্য স্পন্সরদের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় অফার। ম্যারাথনটির স্পন্সর ইউএস বাংলা এয়ারলাইনসের পক্ষ থেকে চ্যাম্পিয়নদের জন্য ঢাকা-সিলেট রিটার্ন এয়ার টিকিট। এ ছাড়া অংশগ্রহণকারীদের মধ্য থেকে র্যাফেল ড্রয়ের মাধ্যমে নির্বাচিত তিনজন পাবেন ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন বিমান টিকিট, সিলেট-ঢাকা-সিলেট কাপল রিটার্ন বিমান টিকিট, সিলেট-ঢাকা-সিলেট সিঙ্গেল রিটার্ন বিমান টিকিট।
ইসফাক/মাহফুজ