বাংলাদেশের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল (AKS) সব কর্মীদের নিয়ে ‘AKS একসাথে আগামীর পথে’ শীর্ষক অনুষ্ঠান সফলভাবে উদযাপন করেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী উৎসবমুখর এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিটি স্থান থেকে আবুল খায়ের স্টিলের সব কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সূচনা বক্তৃতা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। নামাজ ও খাবারের বিরতির পর AKS-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা সবার উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। দেশের সবচেয়ে শক্তিশালী রড AKS TMT B700C-R, বিশ্বের দ্রুততম রোলিং মিল এবং
AKS ও কাউ ব্র্যান্ড কালার কোটেড স্টিলের মর্যাদাপূর্ণ সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জনসহ কোম্পানির উল্লেখযোগ্য মাইলফলকগুলো প্রতিফলন করা হয়।
সন্ধ্যায় একটি আকর্ষণীয় র্যাফেল-ড্র পর্বের পাশাপাশি একটি প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মধ্যে কিংবদন্তি গায়ক জেমসের পরিবেশনা এবং একটি মনোমুগ্ধকর লেজার শো অন্তর্ভুক্ত ছিল। সমাপনী ভাষণ, রাতের খাবার এবং একটি আনন্দময় ডিজে সেশন উদযাপনটিকে প্রাণবন্ত রাখে এবং AKS পরিবারের প্রতিটি সদস্যকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তি/নাঈম