চাঁদপুর জেলার হাজীগঞ্জে হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন-এর পক্ষ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দেশে ও বিদেশে কর্মমুখী উচ্চশিক্ষা বিষয়ে দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর ২০২৫) Hajiganj Ideal College of Education (HICE)-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের শিরোনাম ছিল—‘Meritorious Students Reception & Seminar: National & International Study Gateway (HSC Equivalent–25)’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মো. সালাউদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ও গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট প্রেজেন্টার ও ট্রেনার, মোটিভেশনাল স্পিকার এবং দেশবরেণ্য উপস্থাপক লায়ন এম আলমগীর।
সেমিনারে বক্তারা দেশে ও বিদেশে কর্মমুখী উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ, ক্যারিয়ার পরিকল্পনা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। গেস্ট স্পিকার লায়ন এম আলমগীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
'সঠিক লক্ষ্য নির্ধারণ এবং সময়ের সর্বোচ্চ ব্যবহারই সফলতার মূল চাবিকাঠি।'
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়া বলেন, 'মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা যেন দেশে ও বিদেশে কর্মমুখী শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে—সে লক্ষ্যে হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন কাজ করে যাচ্ছে।'
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন, মেইন রোড (ব্র্যাক অফিস সংলগ্ন), হাজীগঞ্জ, চাঁদপুরে অবস্থিত। এ প্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) এবং ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA) বিষয়ে অনার্স কোর্স পাঠদান করা হয়।
২০০৬ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগে একমাত্র প্রতিষ্ঠান, যেখানে সর্বনিম্ন ও সহনীয় কোর্স ফিতে কর্মমুখী বিষয়ে অনার্স কোর্স পরিচালনা করা হচ্ছে। হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন থেকে পাস করা শতভাগ শিক্ষার্থীর ইতোমধ্যেই কর্মসংস্থান নিশ্চিত হয়েছে।
ক্যারিয়ারের পাশাপাশি সেমিনারে মানবিক গুণসম্পন্ন ও আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার বিষয়েও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা হয়।
অনুষ্ঠানের শেষভাগে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
বিজ্ঞপ্তি/মেহেদী/