ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
শেরপুরে নিখোঁজ ৫ ছাত্রের ৩ জনকে জীবিত উদ্ধার তনু হত্যা: দুই আসামিকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশের নির্দেশ বোয়ালখালীতে ওমান প্রবাসীকে হত্যা: শোকে পাথর অন্তঃসত্ত্বা স্ত্রী ও মা মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল রাজনীতি বাড়ছে: যুবদল সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইউনুছ হাওলাদার আর নেই মরিশাসের শ্রমবাজার খুলতে সমঝোতা চুক্তিতে সম্মত টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী নারীর নিরাপত্তা নিয়ে অস্বস্তিকর বাস্তবতা ঈশ্বরগঞ্জে অটোরিকশাচাপায় শ্রমিকের মৃত্যু গণতন্ত্রে হতাশা এবং নেতৃত্বে অসন্তোষ শরীয়তপুরে প্রধান শিক্ষকের ওপর মব হামলা, আদালতে মামলা কন্যাশিশু নির্যাতন: আর্থ-সামাজিক, সাংস্কৃতিক-রাজনৈতিক সংকট মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মামলা, ছাত্রলীগ নেতা কারাগারে বাজেট বাস্তবায়নে ছলচাতুরি চলবে না: চরমোনাই পীর আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে ইরাক ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: মাহদী আমিন যেকোনো সাফল্যে যে দোয়া পড়তেন বিশ্বনবি (সা.) রৌমারীতে বিদ্যুতের তার ছিঁড়ে নারীর মৃত্যু ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার ইসরায়েলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের শেরপুরে ১২ দিনে পাঁচ শিক্ষার্থী নিখোঁজ, অভিভাবকদের মধ্যে উদ্বেগ জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু করেছে সেনাবাহিনী ভাঙ্গায় বিয়েবাড়িতে খাবার নিয়ে সংঘর্ষে আহত ৭ হালুয়াঘাটে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু, পাশে মিলল আরেক নারীর মরদেহ ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি পবিপ্রবিতে নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টায় ১০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে জনতার হাতে যুবদল নেতা আটক
Nagad desktop

গোপালগঞ্জে মরদেহ নিয়ে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৭:১০ পিএম
গোপালগঞ্জে মরদেহ নিয়ে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
নিহতের মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ জনতা। ছবি : খবরের কাগজ

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত মো. ওয়াসিকুর রহমান ভূঁইয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ-সমাবেশ করেছেন বিক্ষুব্ধ জনতা। তাদের অবরোধে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে চন্দ্রদিঘলিয়ায়ও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। তবে এখন পর্যন্ত হত্যার ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বুধবারের (১৫ মে) মধ্যেই দোষীদের গ্রেপ্তার করা না হলে আগামীকাল বৃহস্পতিবার (১৬ মে) অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

জানা গেছে, মঙ্গলবার রাতে গোপালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন-পরবর্তী বিজয়ী চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া ও পরাজিত প্রার্থী বি এম লিয়াকত আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কামরুজ্জামানের সমর্থকের গুলিতে লিয়াকত আলীর সমর্থক মো. ওয়াসিকুর ভূঁইয়া (২৭) নিহত ও পাঁচজন আহত হন। এ ঘটনায় বুধবার বেলা ১১টায় ওয়াসিকুর ভূঁইয়ার লাশ নিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভ মিছিলটি বঙ্গবন্ধু কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-খুলনা মহাসড়কের চেনানিয়াকান্দিতে গিয়ে শেষ হয়। এতে চন্দ্রদিঘলিয়া গ্রামের কয়েক হাজার মানুষ অংশ নেন। পরে দুপুর ১২টায় ওই স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী গাজী হাফিজুর রহমান লিকু ও বিজয়ী চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার অপসারণসহ দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে অবেরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা সেখানে সমাবেশ করে বুধবার রাতের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র জব্দ করা না হলে বৃহস্পতিবার অবরোধসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন।

অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পুলিশ সুপার আল-বেলি আফিফা আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন। তবে এ ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করায় আতঙ্কের মধ্যে রয়েছেন চন্দ্রদিঘলিয়াবাসী। 

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক বলেন, ‘হত্যার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। যেহেতু জেলা প্রশাসক ও পুলিশ সুপার আমাদের আশ্বস্ত করেছেন, তাই আমরা সাময়িকভাবে অবরোধ তুলে নিয়েছি। আমরা প্রত্যাশা করছি, প্রশাসন নির্দিষ্ট সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করবে।’

গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলি আফিফা বলেন, ‘অবরোধকারীদের সঙ্গে আমরা কথা বলে তাদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নিয়েছেন। আমরা ইতোমধ্যে হত্যার তদন্ত শুরু করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা না হলেও আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’ 

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এবং স্বচ্ছভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান কম ছিল। জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি, আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনাটি খুবই দুঃখজনক। অবৈধ কোনো অস্ত্র ব্যবহার হলে তা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত থাকবে।’

শেরপুরে নিখোঁজ ৫ ছাত্রের ৩ জনকে জীবিত উদ্ধার

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৫৪ পিএম
শেরপুরে নিখোঁজ ৫ ছাত্রের ৩ জনকে জীবিত উদ্ধার
উদ্ধার হওয়া ছাত্ররা। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত ১২ দিনের ব্যবধানে পাঁচজন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও স্বজনরা।

সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার বড় মসজিদ থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

জীবিত উদ্ধার হওয়া ছাত্ররা হলো- উপজেলার পাঁচগাঁও গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) ও আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩)।

এর আগে, রবিবার দুপুরে একসাথে পাঁচগাঁও ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসার এই তিন শিক্ষার্থী একযোগে নিখোঁজ হয়। এরপর সোমবার তাদের অভিভাবকরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ তাদেরকে উদ্ধার করতে তৎপর হয়।

সোমবার বিকেলে সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসান আল আলম ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ফোর্স নিয়ে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে মাঠে নামেন। সন্ধ্যার পর তিনানী বাজার বড় মসজিদে তাদেরকে পাওয়া যায়। 

বর্তমানে উদ্ধার হওয়া শিক্ষার্থীদেরকে তাদের পরিবারের কাছে হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাকিল/নাঈম

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইউনুছ হাওলাদার আর নেই

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:১৫ পিএম
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইউনুছ হাওলাদার আর নেই
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইউনুছ হাওলাদার। ছবি: পরিবারের সৌজন্যে

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের কাটাখালী গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক ইউনুছ হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৮ জুন) বিকেল পৌনে ৫টার দিকে তিনি না ফেরার দেশে চলে যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অবসরগ্রহণের পর তিনি ঝালকাঠীর নলছিটি পৌরসভার থানা রোডে নিজ বাসায় বসবাস করছিলেন। ওই বাসায়ই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, জামাই, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ৮টায় জানাজা শেষে নলছিটির পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

ঈশ্বরগঞ্জে অটোরিকশাচাপায় শ্রমিকের মৃত্যু

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৪৪ পিএম
ঈশ্বরগঞ্জে অটোরিকশাচাপায় শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশাচাপায় নজরুল ইসলাম (৫০) নামে এক চিড়া মিল শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ পৌরশহরের মরখলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নজরুল ইসলাম বাবুলের চিড়া ভাঙানোর মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ শেষ করে গোসল করতে যাওয়ার সময় ময়মনসিংহগামী মবিলভর্তি একটি অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয়রা, অটোচালক ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এলাকার হৃদয় হোসেনকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহত নজরুল ইসলাম পৌরশহরের শিমরাইল গ্রামের নুর নবীর ছেলে।

ইশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ফয়সল/নাঈম

শরীয়তপুরে প্রধান শিক্ষকের ওপর মব হামলা, আদালতে মামলা

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৪০ পিএম
শরীয়তপুরে প্রধান শিক্ষকের ওপর মব হামলা, আদালতে মামলা
শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের উপর হামলা।ছবি: খবরের কাগজ

শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের ওপর হামলার ঘটনায় ৮ জনকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং চাঁদা দাবির উদ্দেশ্যে মারধরের অভিযোগ আনা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকার বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ডামুড্যায় মামলাটি দায়ের করেন। পরে আদালতের বিচারক আব্দুল্লাহ আল হাসিব মামলাটি আমলে নিয়ে এফআইআর গ্রহণের নির্দেশ দেন।

ভুক্তভোগী, পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, রবিবার সকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আসেন প্রধান শিক্ষক সুজিত কর্মকার। বিদ্যালয়ের ফটকে পৌঁছালে কয়েকজন তরুণ তাকে টেনেহিঁচড়ে মারধর করতে শুরু করেন। একপর্যায়ে মারধর শেষে কয়েকজন তরুণ তাকে আবার অটোরিকশায় তুলে দেন। পরে তিনি প্রথমে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যান। সেখানে নিরাপত্তাহীনতা অনুভব করায় তিনি শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

এ ঘটনায় সোমবার দুপুরে সুজিত কর্মকার ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮-৯ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ডামুড্যায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদা দাবি ও হামলার অভিযোগ আনা হয়েছে।

ভুক্তভোগী প্রধান শিক্ষক সুজিত কর্মকার বলেন, ‘আমার ওপর হামলার ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করেছি। আমি আশা করি প্রশাসন দ্রুত আসামিদের আইনের আওতায় আনবে।’ 

বাদীপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বলেন, ‘আমার মক্কেলের ওপর হামলার ঘটনায় বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছেন। আমরা এতে সন্তুষ্ট। আশা করি পুলিশ দ্রুত আসামিদের গ্রেপ্তার করবে।’ 

এ ব্যাপারে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম খবরের কাগজকে বলেন,‘প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এমনকি আদালতে কোনো মামলা হয়েছে কি না, সে-সংক্রান্ত কোনো কাগজপত্রও আমাদের হাতে এসে পৌঁছায়নি।’ 

বিধান মজুমদার/রিফাত/

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মামলা, ছাত্রলীগ নেতা কারাগারে

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৩৩ পিএম
মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মামলা, ছাত্রলীগ নেতা কারাগারে
ছবি: খবরের কাগজ

ভোলার মনপুরায় দোকান ও বিএনপি কার্যালয়ের শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে সৃষ্ট উত্তেজনার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ওই ছাত্রলীগ নেতাকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (০৮ জুন) দুপুরে মনপুরা থানায় মামলাটি করেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুরনবী ছৈয়াল। পরে পুলিশ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ছাত্রলীগ নেতাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শফিক মীর, মো. শামীম, শাকিল, গিয়াস উদ্দিন, শিপন ও আ. মালেক। তাদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড এলাকায়।

আটক ছাত্রলীগ নেতার পরিবারের দাবি, ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনায় তাদের ছেলে জড়িত নন। তাকে অন্যায়ভাবে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এমনকি স্বেচ্ছাসেবক দলের নেতা নিজেদের লোকজনের আঘাতে আহত হয়ে উল্টো মামলা করেছেন বলেও অভিযোগ করেন।

অন্যদিকে মামলার বাদী ও আহত নুরনবী ছৈয়াল দাবি করেন, নিষিদ্ধ সংগঠনের নেতা শফিক মীরের নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইমতিয়াজ/নাঈম