ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সর্বশেষ
পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইনের আশঙ্কা: বিজিবির নজরদারি জোরদার দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি নিহত কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব ও বুবলী হাম উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু ফটিকছড়িতে ছাত্রলীগের গোপন সভা, গ্রেপ্তার ২ রাঙ্গুনিয়ায় সড়ক ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ ,ভরসা বাঁশের সাঁকো বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত টাঙ্গুয়ার হাওরে অপরিকল্পিত হাউজবোট চলাচল: বেলার উদ্বেগ প্রকাশ পীরগাছায় পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের পটিয়ায় ৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রান্তিক ধাপের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের সুবিধা পাবেন না বস্তিবাসী ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার ভাঙ্গায় মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর, আগুন দিল স্থানীয়রা পদ্মায় আবারও বাসডুবি, আগেই নেমে যাওয়ায় যাত্রীদের প্রাণরক্ষা গাছ লাগান, সওয়াব কামান পাসপোর্ট ও বিদেশযাত্রার প্রক্রিয়া সহজ করতে হবে জটিলতা দূর, বাংলাদেশে টিভির পর্দায় দেখা যাবে ফুটবল বিশ্বকাপ যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে ১০ কিমি যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা মাস্টার বাড়ি কোরবানির চামড়া বিক্রিতে ধস বড়বাড়ি সীমান্তে ১০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা কৃষি শব্দকোষ নড়াইলে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫ ঝিনাইদহের এসপি প্রত্যাহার টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে আবারও সংঘর্ষ ঝিনাইদহে গাছ থেকে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার জীবনধারা বদলান, বিদ্যুৎ সাশ্রয় করুন সোনারগাঁয় মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় আহত ৬
Nagad desktop

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৩:৩৬ পিএম
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
ছবি : খবরের কাগজ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের তিনজনের বাড়ি চাঁদপুরে। বাড়িতে চলছে শোকের মাতম। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা তাদের পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (১৩ জুন) বাংলাদেশি সময় দুপুর ১২টার দিকে আপিপ থেকে নির্মাণকাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের সবুজ চৌকিদার (৩৮), মো. সাব্বির (২১) ও মো. রিফাত (২০) নামে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত শ্রমিকদের মধ্যে সবুজ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পশ্চিম বিশকাটালি গ্রামের জামাল চৌকিদারের ছেলে। অপর নিহত সাব্বির হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙা গ্রামের মো. ইসমাইল সৈয়ালের ছেলে এবং রিফাত আলগী উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

শুক্রবার (১৪ জুন) সকালে নিহত তিন শ্রমিকের বাড়িতে গিয়ে দেখা গেছে শোকের মাতম। ঈদুল আজহা আসন্ন সময়ে এমন দুর্ঘটনা প্রত্যেক পরিবারের হৃদয়বিদারক অবস্থার সৃষ্টি হয়েছে।

কমলাপুর গ্রামের রিফাত মাত্র তিন বছর আগে সৌদিতে যান। ভবন নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। তার বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘কয়েক দিন আগেও ছেলের সঙ্গে কথা হয়েছে। বাবার আবেদন ছিল ছেলে যেন বাড়িতে এসে ঈদ করে। কিন্তু তা আর হলো না।’

রিফাতের প্রতিবেশী আল-আমিন খান বলেন, ‘রিফাত খুবই কম বয়সী। এমন দুর্ঘটনায় আমরা সবাই মর্মাহত। সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নেই। ছেলেটি তাদের সংসারের উপার্জনের হাল ধরেছিল।’

নিহত সাব্বিরের বাবা ইসমাইল সৈয়াল ও মা ফাতেমা বেগমের একটাই দাবি, তাদের সন্তানের মরদেহ দেশে আনার জন্য সরকারিভাবে সহযোগিতা পায়। সাব্বিরের মা ফাতেমা বেগম ছেলের শোকে কথাও বলতে পারছেন না। অনেকটা বাকরুদ্ধ। প্রতিবেশীরা সান্ত্বনা দিয়েও মাকে বুঝাতে পারছেন না। কিছু সময় পরপর ছেলের নাম নিয়ে কেঁদে ওঠেন। 

সাব্বির আর রিফাতকে সৌদিতে কাজের জন্য নিয়েছেন সবুজ চৌকিদার। তিনি তাদের নিয়ে আপিপ শহর ও আশপাশের এলাকায় ভবন নির্মাণের কাজ করতেন। নিজেদের গাড়িতে তারা কাজে আসা-যাওয়া করতেন। গাড়ির চালক ছিলেন সবুজ।

জামাল চৌকিদার জানান, তার ছেলে সবুজ প্রায় ১৮ বছর সৌদিতে থাকেন। বেশ কয়েকবার দেশে এসেছেন। তার স্ত্রী ও দুই কন্যাসন্তান আছে। তাদেরকেও ভ্রমণ ভিসায় কয়েকবার সৌদিতে নিয়েছেন। দুই সপ্তাহ আগে স্ত্রী ও সন্তানদের সৌদিতে নিয়েছেন। তারা এখন সৌদিতে আছেন।’

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার বাংলাদেশি সময় বিকেল ৪টায় সবুজসহ তিনজনের দুর্ঘটনার খবর পান। রাত ১০টায় সেখানে অবস্থানরত স্বজনদের মাধ্যমে জানতে পারেন দুর্ঘটনার পর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

এই তিন পরিবারের দাবি, তাদের সন্তানদের মরদেহ আনার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো যাতে সহযোগিতা করে।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, ‘সৌদিতে দুর্ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে আমাদের এখন পর্যন্ত জানানো হয়নি। তবে আমাদের জানালে তাদের জন্য যেসব করণীয় আছে, আমরা তাদের সব ধরনের সহযোগিতা করব।’

শরিফুল ইসলাম/জোবাইদা/

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৫:২৫ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৫:২৫ পিএম
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু
ছবি: খবরের কাগজ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী বাবা ও তার ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. আইন উদ্দিন (৫০) এবং তার ছেলে রাশেদ মিয়া (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব ভাদেশ্বর গ্রামে আইন উদ্দিনের নির্মাণাধীন একটি বসতঘরে পানির পাম্পের বৈদ্যুতিক লাইনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। এ সময় মো. আইন উদ্দিন ও তার ছেলে রাশেদ মিয়া বৈদ্যুতিক সংযোগ সচল করার চেষ্টা করেন। একপর্যায়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। তবে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কাজল সরকার/রিফাত/

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইনের আশঙ্কা: বিজিবির নজরদারি জোরদার

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইনের আশঙ্কা: বিজিবির নজরদারি জোরদার
ছবি: খবরের কাগজ

সীমান্ত দিয়ে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ও কথিত পুশইন প্রতিরোধে দিনাজপুর সীমান্তজুড়ে কঠোর নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা, টহল কার্যক্রম এবং আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারির পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সাম্প্রতিক সময়ে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় কথিত অবৈধ নাগরিকদের বাংলাদেশে পুশইনের অভিযোগ সামনে আসার পর সীমান্ত পরিস্থিতি নতুন করে গুরুত্ব পেয়েছে। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের দিনাজপুর জেলার দীর্ঘ সীমান্ত এলাকা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হওয়ায় সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সম্ভাব্য পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্ট, ফাঁকা এলাকা এবং নদীপথ চিহ্নিত করে সেখানে দিন ও রাতের টহল জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির উপস্থিতি আরও কার্যকর ও দৃশ্যমান করতে অতিরিক্ত টহল দল মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া সীমান্তের সম্ভাব্য অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নাইট ভিশন গগলস, ড্রোন ও বাইনোকুলারের মাধ্যমে নজরদারি পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তকেন্দ্রিক অপরাধ, দালাল চক্র এবং অবৈধ কার্যক্রমে জড়িত ব্যক্তিদের ওপর বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।

বিজিবি জানিয়েছে, যেকোনো ধরনের পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং মাঠপর্যায়ের সমন্বয় কার্যক্রমও জোরদার করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে বিজিবি। এ লক্ষ্যে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ধারাবাহিক জনসচেতনতামূলক সভা, মাইকিং এবং গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রাত্রিকালীন টহল দল বাঁশি ও টর্চলাইটের মাধ্যমে সীমান্তসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করছে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার আহ্বান জানাচ্ছে।

এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের নিয়ে ছোট ছোট সতর্কতামূলক দল গঠন করা হয়েছে, যাতে সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম সম্পর্কে দ্রুত তথ্য আদান-প্রদান সম্ভব হয়।

বিজিবির মতে, সীমান্ত সুরক্ষায় জনসম্পৃক্ততা বৃদ্ধি পেলে অবৈধ অনুপ্রবেশ, পুশইন এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধ আরও কার্যকর হবে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘অবৈধ পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করতে আমি ব্যক্তিগতভাবে জনসচেতনতামূলক সভায় অংশগ্রহণ করেছি। কোম্পানি ও বিওপি কমান্ডারগণও নিয়মিতভাবে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের সদস্যরা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছেন।’

তিনি সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘পুশইন, অবৈধ অনুপ্রবেশ কিংবা যেকোনো সন্দেহজনক তৎপরতা সম্পর্কে তথ্য পাওয়া মাত্রই বিজিবিকে অবহিত করতে হবে। সীমান্ত সুরক্ষায় জনগণ ও বিজিবির সমন্বিত উদ্যোগই সবচেয়ে বড় শক্তি।’

বিজিবি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বাহিনী সর্বদা সজাগ রয়েছে। পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী সীমান্ত এলাকায় প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সুলতান/রিফাত/

ফটিকছড়িতে ছাত্রলীগের গোপন সভা, গ্রেপ্তার ২

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৪:১০ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৫:০১ পিএম
ফটিকছড়িতে ছাত্রলীগের গোপন সভা, গ্রেপ্তার ২
চট্টগ্রামের সাবেক সিটি মেয়র মঞ্জুরের মালিকানাধীন 'আশেক-ভক্তদের বিশ্রামখানা' ভবনে ছাত্রলীগের গোপন সভা। ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের ফটিকছড়িতে দোয়া মাহফিলের আড়ালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপন সভা করার অভিযোগে দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মো. জামান বাবু (২৩) এবং একই ওয়ার্ডের ভাঙা দীঘিরপাড় এলাকার সাইফুল ইসলাম সজিব (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ জুন বিকেল ৩টায় মাইজভাণ্ডার-নাজিরহাট সড়কসংলগ্ন চট্টগ্রামের সাবেক সিটি মেয়র মঞ্জুরের মালিকানাধীন ‘আশেক-ভক্তদের বিশ্রামখানা’ ভবনে এ সভার আয়োজন করা হয়। দোয়া মাহফিলের নামে উপজেলা ছাত্রলীগ সেখানে মূলত কর্মী সমাবেশ করেছে বলে জানান স্থানীয়রা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হন। তবে তার আগেই উপস্থিত নেতা-কর্মীরা স্থান ত্যাগ করেন।

খবর পেয়ে পুলিশ প্রাথমিক তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার প্রাথমিক সত্যতা পেয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

তবে সাবেক মেয়রের মালিকানাধীন ওই ভবনে সভা আয়োজনের বিষয়ে ভবন কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নাজমুল আলম/ আজহার/রিফাত/

রাঙ্গুনিয়ায় সড়ক ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ ,ভরসা বাঁশের সাঁকো

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৪:০৯ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৪:৫৩ পিএম
রাঙ্গুনিয়ায় সড়ক ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ ,ভরসা বাঁশের সাঁকো
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একমাত্র যাতায়াতের পথ পুরাতন বালুখালী সড়কটি মাঝখানে ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজারো মানুষ ও স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা।

সড়কটি ব্যবহার করে প্রতিদিন বগাবিলী-বরগুনা এলাকার দুই হাজারেরও বেশি মানুষ চলাচল করেন। পাশাপাশি পার্শ্ববর্তী জঙ্গল বগাবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ পথেই প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করে। সড়কটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা তীব্র সংকটে পড়েছেন।

দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে শুক্রবার (৫ জুন) সকালে এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক নিজ উদ্যোগে ভাঙা সড়কের ওপর একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেন। তার এ মানবিক উদ্যোগে সাময়িকভাবে যাতায়াতের সুবিধা ফিরে পেয়েছেন দুই হাজারের বেশি পথচারী ও স্কুলপড়ুয়া শিশুরা।

এলাকার বাসিন্দা নুরু সরদার বলেন, ‘বালুখালী সড়কটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাঁকো নির্মাণের ফলে আপাতত চলাচলের সুযোগ তৈরি হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য এমপি হুমাম কাদের চৌধুরীর কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি এমপি হুমাম কাদের চৌধুরীর পক্ষে এলাকাটি পরিদর্শনে আসেন তার প্রতিনিধি ইউছুপ চৌধুরী
জানান, অচিরেই শামুকছড়ি খাল খনন এবং বালুখালী খালের ওপর স্থায়ী সেতু নির্মাণকাজ শুরু হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, সরকারের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নিয়ে সড়কটির স্থায়ী সংস্কার করা হবে এবং ভবিষ্যতে আর কোনো শিশু বা পথচারীকে এ ধরনের ভোগান্তি পোহাতে হবে না।

মুহাম্মদ তৈয়্যবুল/খাদিজা রুমি/রিফাত/

বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৪:০৯ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৪:৪৩ পিএম
বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
বৃক্ষরোপন ও মানববন্ধন। ছবি: খবরের কাগজ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরগুনায় বৃক্ষরোপণ, মানববন্ধন, চারা বিতরণ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। মিশন গ্রিন বাংলাদেশের উদ্যোগে দেশের ৬৪ জেলায় একযোগে আয়োজিত এ কর্মসূচি বরগুনায় বাস্তবায়ন করে সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন (সেইফ)।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে ছিল পরিবেশবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম এবং অংশগ্রহণকারীদের জন্য ফলের আপ্যায়ন।

এ কর্মসূচিতে সিবিডিপি, বরগুনা সাইক্লিং কমিউনিটি, সবুজ বরগুনা, জল তরণী, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি, বিডিক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সিপিপির সদর উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, ধরিত্রী রক্ষায় আন্দোলনের (ধরা) বরগুনা সদর উপজেলা সমন্বয়ক মুশফিক আরিফ, সবুজ বরগুনার প্রতিষ্ঠাতা আরিফ খান, জল তরণীর প্রতিষ্ঠাতা পর্যটনযোদ্ধা আরিফ রহমান ও সাংবাদিক শহিদুল ইসলাম স্বপ্নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে অনিমেষ বিশ্বাস বলেন, ‘পরিবেশ রক্ষা এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে এবং পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘একটি গাছ একটি প্রাণ।’ বেশি বেশি বৃক্ষরোপণ এবং প্লাস্টিক দূষণ কমানোর মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারি।

সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এহসান আহমাদ নোমান বলেন, ‘পরিবেশ রক্ষা ও শিক্ষার উন্নয়নে আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশব্যাপী এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে।’

মহিউদ্দিন অপু/তামান্না রুপা/রিফাত/