ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক নিশ্চিত আশ্রয় ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক আল্লাহর ভালোবাসা পাওয়ার চার শর্ত সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা মিরপুরে মাদরাসার সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীসহ দগ্ধ ৩ ইংল্যান্ড দলের চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার প্রাথমিক শিক্ষক বদলিতে বড় সংস্কার জাপানিজ সমর্থকরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন? ইন্টারনেট সেবাদাতাদের কার্যালয়ে হামলা-দখলের নিন্দা, শাস্তির দাবি আইএসপিএবির মুন্সীগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১ এনএসইউ ট্রাস্টি বেনজীর আহমেদ ফের সাউথ এশিয়া রিজিওনাল কাউন্সিলের কোষাধ্যক্ষ ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু খুলনায় মসজিদে ঢুকে ২ মুসল্লিকে গুলি কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু ঈশ্বরদীতে ব্রাজিল-মরক্কো খেলা দিয়ে বিশ্বকাপ ফুটবল উত্তেজনা শুরু ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে প্রাণ গেল আরও ১ শিশুর ইনজুরি নিয়ে শঙ্কিত নয় মরক্কো বেনাপোল বন্দরে ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত এনড্রিককে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন আনচেলত্তি আরাগচির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওসি প্রত্যাহার মতলবে ৬৪ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ, নিরাপত্তাহীনতায় লাখো মানুষ জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান কেনেডি সেন্টার থেকে অপসারণ করা হলো ট্রাম্পের নাম ক্রিকেটার নাঈমকে হেনস্থায় প্রত্যাহার খুলশী থানার ওসি আরিফুল যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি: সময় নিয়ে দ্বিমত তেহরানের ২৫ মে থেকে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা
Nagad desktop

ময়মনসিংহ-নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০১:৪৫ এএম
ময়মনসিংহ-নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি
ময়মনসিংহ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি। ছবি : খবরের কাগজ

ভারী বৃষ্টি না থাকা ও রোদ উঠায় শেরপুরে ধীরে ধীরে কমছে বন্যার পানি। উজান থেকে নামা এই পানির কারণে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। আর কিছু স্থানে পানি কমতে শুরু করায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। অনেক জায়গাতেই পৌঁছায়নি ত্রাণ সহায়তা। তবে জেলার বন্যার সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বন্যায় এখন পর্যন্ত জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নেত্রকোনায় অতিবৃষ্টির কারণে আবার বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। আর বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ময়মনসিংহের বিভিন্ন ইউনিয়নে। শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ প্রতিনিধির পাঠানো খবর। 

শেরপুরে বন্যায় নিহতরা হলেন নালিতাবাড়ীর খলিসাকুড়া এলাকার খলিলুর রহমান (৬৫), আন্ধারুপাড়া এলাকার ইদ্রিস আলী (৬৩), নিশ্চিন্তপুর কুতুবাকুড়া গ্রামের দুই ভাই আলম (১৭) ও হাতেম (৩০), বাঘবেড় বালুরচরের ওমেজা বেওয়া (৫৫), চিকনা এলাকার উজ্জ্বল (৫০), ঘোনাপাড়া এলাকার জিমি আক্তার (৮) ও নকলার গজারিয়া এলাকার আ. রাজ্জাক (৫০) ও টালকি ইউনিয়নের রাহিম (৫) পানিতে ডুবে মারা গেছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন এক নারী।

এদিকে শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলাতে পানি কমছে। কিন্তু এখনো ঘরে পানি রয়েছে শেরপুর সদরের গাজীরখামার, বাজিতখিলা ও ধলা ইউনিয়নে এবং নকলা উপজেলার নায়ারণখোলা, উরফা ইউনিয়নে। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও বিভিন্ন দপ্তর থেকে ত্রাণ দেওয়া হচ্ছে দুর্গম এলাকায়। তবে সব জায়গায় নৌকা না থাকায়, ত্রাণ সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

শেরপুর জেলায় গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি না হলেও কোনো কোনো উপজেলায় হালকা বৃষ্টি হয়েছে সকালে। এতে কোনো প্রভাব পড়েনি নদীগুলোতে। সবগুলো নদীর পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চলতি বন্যার কারণে জেলার ২৪২টি প্রাথমিক ও ৮৪টি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছে প্রশাসন। এসব প্রতিষ্ঠানে পানিবন্দিদের উদ্ধার করে রাখা হচ্ছে এবং তাদের মাঝে ত্রাণ ও রান্না করা খাবার দেওয়া হচ্ছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, জেলার ভোগাই নদীর পানি ১৬৯ সেন্টিমিটার, চেল্লাখালী নদীর ৮৭ সেন্টিমিটার ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৫২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া অপর দুটি পাহাড়ি নদী মহারশি ও সোমেশ্বরীর পানি বিপৎসীমার নিচে রয়েছে।

জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক ড. সুকল্প দাস জানান, এবারের বন্যায় পৌনে দুই লাখ কৃষকের প্রায় ৫০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, এতে ক্ষতির পরিমাণ ৫০০ কোটি টাকা। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি নানা প্রণোদনাসহ পরবর্তীতে সহযোগিতা করা হবে।

জেলা মৎস্য বিভাগে মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার বলেন, ‘এবারের বন্যায় জেলার ৭ হাজার ৩০০ পুকুরের মাছ ভেসে গেছে। এতে করে খামারিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৭০ কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে যা যা করণীয় মৎস্য বিভাগ তা করবে।’

নেত্রকোনায় থামেনি বৃষ্টি, আবারও বাড়ছে পানি 

নেত্রকোনায় দুই দিন বৃষ্টি কমার ফলে কমতে শুরু করেছিল নদ-নদীর পানি। সোমবার রাত থেকে আবারও শুরু হয়েছে বৃষ্টি। গতকাল মঙ্গলবার সকাল থেকে একটানা বৃষ্টিপাতের সঙ্গে কখনো হচ্ছে বজ্রপাত। একটানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতির দিকে এগোচ্ছে। অনেক স্থানে বাড়িতে পানি উঠায় চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্যার্তদের।

এ সময় সাধারণভাবে বৃষ্টি ও ঢলের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হলেও তা স্থায়ী হয় না। এবার ছয়টি উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। জেলা কৃষি বিভাগের হিসাব অনুযায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২০ হাজার হেক্টর জমির ধান। ক্ষতিগ্রস্ত হয়েছে ২০০-এর বেশি মৎস্য খামার ও পুকুরের মাছ। বন্ধ করে দেওয়া হয়েছে ১৯১টি শিক্ষাপ্রতিষ্ঠান।

ময়মনসিংহে পানি বাড়ায় আতঙ্কিত মানুষ

গত কয়েক দিনের বৃষ্টি আর ভারতের পাহাড় থেকে নেমে আসা ঢলে ময়মনসিংহের ধোবাউড়া, হালুয়াঘাট উপজেলায় বন্যার সৃষ্টি হয়েছে। বন্যা দেখা দিয়েছে পার্শ্ববর্তী উপজেলা ফুলপুরেও। এতে পানিবন্দি হয়ে পড়েছে অসংখ্য মানুষ। তবে সোমবার কোথাও পানি কম ছিল আবার কোথাও স্থিতিশীল ছিল। কিন্তু গতকাল মঙ্গলবার বন্যা পরিস্থিতির আবার অবনতি হয়েছে। এদিন ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত টানা বৃষ্টি হওয়ায় এই তিন উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বৃষ্টি বাড়লে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে।

ফুলপুরের ইউএনও এ বি এম আরিফুল ইসলাম জানান, নতুন করে ১৬টি গ্রাম প্লাবিত হয়েছে। নতুন একটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, ‘তিনটি উপজেলায় ৩৪ হাজার পরিবারের দেড় লাখের বেশি মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। বন্যাকবলিত এলাকায় ৬৩ মেট্রিক টন চাল, ৭ লাখ টাকা ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বরাদ্দ সাপেক্ষে ত্রাণ কার্যক্রম চালানো হবে।’

ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:৪০ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০২:৫২ পিএম
ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা
ছবি: সংগৃহীত

‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ; এই শ্লোগানে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা ।

রবিবার (১৪জুন ) সকালে শহরের কলাবাগান এলাকার ল্যাবরেটরি স্কুলে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।

‘বাংলাদেশে দুর্নীতির কারণগুলো ও তার প্রতিকারের উপায়’ এই বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয় শহরের বিভিন্ন এলাকার ৮ টি বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।

দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা শাখার সভাপতি প্রফেসর রুহুল আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবলু কুন্ডুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কেসি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. নওশের আলম, সহকারী অধ্যাপক ফরিদুল ইসলাম, দুদক সমন্বিত জেলা কার্যালয়ের পরিদর্শক কওসার আহম্মেদ, সরকারি বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা আফরোজ, দুপ্রক’র সদস্য ইসাহাক আলী, গাউস গোর্কি, তরিকুল আলম রনি প্রমুখ।

সে সময় বক্তারা, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধ ও সততার শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আহ্বান জানান। 

সেই সঙ্গে শিশু-কিশোরদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টি করা গেলে ভবিষ্যতে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন।

মাহফুজুর রহমান/তামান্না রুপা/

মিরপুরে মাদরাসার সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীসহ দগ্ধ ৩

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:৩৮ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০২:৫৩ পিএম
মিরপুরে মাদরাসার সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীসহ দগ্ধ ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরে মাদরাসার ছাদে সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষক ও দুই শিক্ষার্থী দগ্ধ হয়েছেন।

রবিবার (১৪ জুন) সকাল ১০টার দিকে রূপনগর দুয়ারীপাড়া আশরাফুল উলুম মাদরাসার তিনতলার ছাদে এই ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, শিক্ষক সালমান ফারসি (২৪) দুই শিক্ষার্থী মারুফ হাসান (১৪) ও খাইরুল ইসলাম (১২)। মারুফ হেফজ বিভাগে ও খাইরুল কিতাব বিভাগে পড়াশোনা করে।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা অপর শিক্ষক জাহিদুল ইসলাম জানান, শিক্ষক সালমান ও দুই শিক্ষার্থী মাদরাসার ছাদে একটি ব্যানার টাঙাতে যায়। এ সময় বাইরের তারের সঙ্গে ব্যানারের সংস্পর্শে লেগে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তাদের শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মারুফের শরীরের ১৮ শতাংশ, সালমানের ২ শতাংশ ও খাইরুলের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে মারুফকে ভর্তি দেয়া হয়েছে। বাকি দুজনকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

আমান/

ইন্টারনেট সেবাদাতাদের কার্যালয়ে হামলা-দখলের নিন্দা, শাস্তির দাবি আইএসপিএবির

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০২:১৬ পিএম
ইন্টারনেট সেবাদাতাদের কার্যালয়ে হামলা-দখলের নিন্দা, শাস্তির দাবি আইএসপিএবির
ছবি: খবরের কাগজ

দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) কার্যালয়ে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

রবিবার (১৪ জুন) রাজধানীর বনানীতে আইএসপিএবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৯ জুন দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়ায় অবস্থিত ‘ডট ইন্টারনেট’-এর প্রধান কার্যালয়সহ রাজধানীর বাড্ডা, চাঁদপুর সদর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর ও বগুড়ায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে একযোগে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

আইএসপিএবি নেতারা বলেন, এই হামলা শুধু নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের ওপর আক্রমণ নয়, বরং দেশের তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও ডিজিটাল অর্থনীতির ওপর সরাসরি আঘাত।

হামলার বিবরণ দিয়ে সংগঠনটি জানায়, একদল সন্ত্রাসী প্রতিষ্ঠানগুলোর কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সরঞ্জাম ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে এবং প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।

কোটি কোটি গ্রাহকের কাছে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আইএসপি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে নেতারা বলেন, এ ধরনের ঘটনা ডিজিটাল নিরাপত্তা, বিনিয়োগের পরিবেশ এবং সেবার ধারাবাহিকতা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

সংবাদ সম্মেলন থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ৬টি দাবি জানানো হয়:

 * হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা।
 * অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
 * তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট অবকাঠামোকে ‘গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ’ বিবেচনা করে নিরাপত্তা জোরদার করা।

 * ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া।
 * ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া।
 * আইএসপি প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে সংশ্লিষ্ট স্থানীয় থানাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির এই সময়ে তথ্যপ্রযুক্তি খাতের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি অন্যথায় এই খাতে বিনিয়োগ ও সেবা—উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়বে।

আইএসপিএবি আশা প্রকাশ করেছে, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভূঁঞা, সহ-সভাপতি নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব মাহবুব আলম রাজু, যুগ্ম মহাসচিব ফুয়াদ মোহম্মদ শরফুদ্দিন এবং কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদসহ সংগঠনের পরিচালকরা।

জয়ন্ত সাহা/আমান

মুন্সীগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০১:৩৮ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৩:১৮ পিএম
মুন্সীগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১
ছবি: খবরের কাগজ

মুন্সিগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় এক স্কুলছাত্রী ও তার মায়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. শান্তকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ব্যবসায়ী জনি ইসলামের বাসায় এ ঘটনা ঘটে। 
 
আহতরা হলেন জনি ইসলামের স্ত্রী রিতা মণি ইসলাম (৩০) এবং তার মেয়ে জান্নাতুল ইসলাম রিধি (১১)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করেই অভিযুক্ত শান্ত ধারালো অস্ত্র নিয়ে রিতা মণি ও তার মেয়ে রিধির ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, কয়েকদিন আগে শান্ত জনি ইসলামের কাছে দোকানে চাকরি চেয়েছিল। কিন্তু নেশাগ্রস্ত হওয়ায় তাকে কাজ দেওয়া হয়নি। এ ক্ষোভ থেকেই সে রবিবার সকালে জনি ইসলামের বাড়িতে ঢুকে তার স্ত্রী ও মেয়ের ওপর ছুরি দিয়ে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে শান্তকে আটক করে।  

ওসি আরও জানান, অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগী পরিবারের সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে। আহত মা ও মেয়ের চিকিৎসা চলছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে।

সুমন/খাদিজা রুমি/

ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০১:২৯ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৩:১৫ পিএম
ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বালুবাহী ডাম্পট্রাকের সঙ্গে সংঘর্ষে মিন্টু পাট্টাদার (৪২) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিন্টু পাট্টাদার ইউনিয়নের পাট্টাদার গ্রামের জামিল পাট্টাদারের ছেলে। তিনি চরভদ্রাসন বাজারের ডিম সরবরাহের কাজ করতেন। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-চরভদ্রাসন সড়কের বাবলাতলা এলাকায় একটি নম্বরবিহীন ট্রাকের সঙ্গে মিন্টুর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।
 
এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটক করে এবং চালক আবির হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর করে।

আবির ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বড় মাধবপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, 'ডাম্পট্রাকের সঙ্গে সংঘর্ষে মিন্টু নামে এক মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ট্রাকের চালককে আটক করা হয়েছে।

সুমাইয়া/খাদিজা রুমি/