ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
চট্টগ্রামে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা অধ্যায়ের ১৭টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ১ম পত্র শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা: সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া চলছে রাতারগুলে প্ল্যাস্টিক বর্জ্য ধ্বংস করে বৃক্ষরোপণ রায় শুনতে আদালতে রামিসার বাবা মেসিকে ছাড়াই হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, রাতভর পাহাড়ায় গ্রামবাসী বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৭ সাংবাদিক দল বদলের উৎসব, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ কক্সবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল শরীয়তপুরে উচ্ছ্বাসে মাতলেন আর্জেন্টাইন সমর্থকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই নতুন উপ-উপাচার্য নিয়োগ দুই দিনেও সিদ্ধান্ত হলো না শূন্যরেখায় আটকে থাকা ১০ জনের পাটগ্রাম সীমান্তে পুশইন ঘিরে উত্তেজনা, লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া নড়াইলে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নাগরপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা রাসুল (সা.) যেভাবে চুল রাখতেন রামিসা হত্যাকাণ্ড: আদালতে আনা হলো আসামি সোহেল-স্বপ্নাকে যুক্তরাষ্ট্রে উৎসবের কাছে গোলাগুলি, আহত ১২ মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে আজ থেকে সোনারগাঁয় ফয়জুলের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন সক্ষমতা বাড়াতে সুপরিকল্পিত বাজেটের তাগিদ টেকনাফ দিয়ে মাছ ধরা নৌকায় মানবপাচার প্রাকৃতিকভাবেই এইচআইভি দমনে সক্ষম দুই নারীর গল্প ঝিনাইদহে শিশু ধর্ষণের অভিযোগে গ্রাম্য চিকিৎসক আটক নিশ্চিহ্নের পথে শেরেবাংলার জন্মভিটা
Nagad desktop

পাবনায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১০:০৭ এএম
পাবনায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
আরাফাত

পাবনা মেরিল বাইপাস ইয়াকুব ফিলিং স্টেশন সামনে মোটরসাইকেল ও পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মেরিল বাইপাস ইয়াকুব ফিলিং স্টেশন সামনে পাবনা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর হলো আরাফাত (১৫) উত্তর শালগড়িয়া মেরিল বাইপাস এলাকার মিলনের ছেলে। 

এলাকাবাসী ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আরাফাত মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে টার্মিনাল যাচ্ছিল মেরিল বাইপাস ইয়াকুব ফিলিং স্টেশন সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কিশোর আরাফাত গুরুতর আহত হয়। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন আহত আরাফাত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে  চিকিৎসকেরা আরাফাত কে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত কিশোরের পরিবার হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে গেছে।

পার্থ হাসান/জোবাইদা/ 

চট্টগ্রামে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:০৪ পিএম
চট্টগ্রামে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের মিরসরাইয়ে বালুবাহী ট্রাকের সঙ্গে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

আজ রবিবার (৭ জুন) সকাল ৯টায় উপজেলার বড়তাকিয়া ও জোরারগঞ্জ এলাকার মধ্যবর্তী একটি লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

তবে ট্রেনের লোকোমোটিভ মাস্টারের (চালক) দ্রুত ও দূরদর্শী তৎপরতায় জরুরি ব্রেক চাপায় একটি বড় ধরনের প্রাণহানি ও ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেয়েছেন ট্রেনের শত শত যাত্রী। 

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস। ট্রেনটি মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকা সংলগ্ন একটি রেলক্রসিং অতিক্রম করার সময় আচমকা একটি বালুভর্তি ট্রাক রেললাইনের ওপর উঠে বিকল হয়ে পড়ে। ট্রেনটি কাছাকাছি চলে আসায় লোকোমোটিভ মাস্টার লাইনের ওপর ট্রাকটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সি (জরুরি) ব্রেক চাপেন। ট্রেনের গতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও শেষ রক্ষা হয়নি; ট্রেনটি ট্রাকটিকে প্রচণ্ড শক্তিতে ধাক্কা দেয় এবং রেললাইনের ওপর বেশ কিছু দূর টেনে নিয়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকটি দুমড়েমুচড়ে গেলেও ট্রেনের চালক, সহকারী চালক কিংবা কোনো যাত্রী হতাহত হননি। তবে দুর্ঘটনার পর পরই ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেট দ্বিমুখী রেলরুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ও সীতাকুণ্ড অঞ্চলের উদ্ধারকারী দল এবং রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা উদ্ধার অভিযান শেষে লাইন থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকের অংশবিশেষ সরিয়ে নেওয়া হয়। এরপর সকাল ১০টা ৩০ মিনিটের দিকে রেললাইন নিরাপদ ঘোষণা করা হলে পাহাড়িকা এক্সপ্রেস পুনরায় সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং রেলক্রসিংটিতে গেটম্যানের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে। 

অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:৩৩ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১১:৩৪ এএম
অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

​বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ থেকে রাজধানীতে শুরু হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর আয়োজিত “ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৫) ২০২৬”।

শনিবার ( ৬ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

তিন দিনব্যাপী আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের ফুটবলের উন্নয়নে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আশা করেন যে, এই ধরনের অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট থেকে আগামী দিনের দক্ষ ও মানসম্পন্ন ফুটবলার বেরিয়ে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-২ অনুবিভাগ) জনাব মোঃ মাহফুজুল আলম খান।

​তৃণমূলের উদীয়মান ফুটবলারদের দক্ষতা প্রদর্শন ও বিকাশের লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টটি আগামী ৮ জুন পর্যন্ত চলবে। আগামী সোমবার (৮ জুন) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই ফুটবল উৎসবের পর্দা নামবে। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন অঞ্চলের ক্ষুদে ফুটবলাররা উপস্থিত ছিলেন।

ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত ক্রীড়ামোদী। যখন ক্রিকেটের জন্য উজাড় করে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে‌। যখন ফুটবল হয় ফুটবলের জন্য চেষ্টা করে।

প্রধানমন্ত্রী বাংলাদেশের স্পোর্টসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। সরকারের নতুন উদ্দ্যেগ নতুন কুঁড়ি স্পোর্টস। নতুন কুঁড়ি স্পোর্টস এর মাধ্যেমে তৃণমূল থেকে ফুটবলার, ক্রিকেটার, দাবাড়ু অ্যাথলেটিক্সের প্রতিভাবানদের তুলে আনা হবে। এছাড়াও বিভাগীয় পর্যায়ে ক্রীড়া কমপ্লেক্সগুলোকে স্বয়ংসম্পূর্ণ করা হবে। খেলার মানকে এগিয়ে নিতে উপজেলা পর্যায়ে ক্রিয়া অফিসার সৃজন করা হবে।

আমান/

পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, রাতভর পাহাড়ায় গ্রামবাসী

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৫৬ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১১:৫১ এএম
পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, রাতভর পাহাড়ায় গ্রামবাসী
পুশইন ঠেকাতে রাতভর লাঠিসোঁটা হাতে সীমান্ত পাহারা দিয়েছেন স্থানীয়রা। ছবি: খবরের কাগজ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ি ও কলসিমুখ সীমান্ত দিয়ে রাতের আধারে আবারও বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইন ঠেকাতে রাতভর লাঠিসোঁটা হাতে সীমান্ত পাহারা দিয়েছেন স্থানীয়রা।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে পাটগ্রামের পানবাড়ি বিওপির গোলডাঙ্গা গেটসংলগ্ন মেইন পিলার ৮১০ এলাকায় বিএসএফের একটি দল তিনটি জিপ, একটি ট্রাক, একটি বাস ও একটি পিকআপে করে কয়েকজন ব্যক্তিকে নিয়ে সীমান্তে এসেছিল। এ সময় ওই এলাকায় টহলরত বিজিবির সদস্যরা গেট খোলার শব্দ পেয়ে এগিয়ে গেলে বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ অপেক্ষমাণ ব্যক্তিদের নিয়ে চলে যায়।

এরপর রাত ১২টার দিকে পাটগ্রামের কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ তেলিয়াপাড়া গেট-সংলগ্ন মেইন পিলার ৮০৪/১৯ এলাকায় বিএসএফের কলসিপাড়া ক্যাম্পের একটি টহলদল ১০ থেকে ১৪ জনকে পুশইনের উদ্দেশ্যে নিয়ে আসে। টহলরত বিজিবি সদস্যরা গেট খোলার শব্দ শুনে সেখানে পৌঁছালে বিএসএফ তাদের সঙ্গে নিয়ে আবারও ফিরে যায়।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে সীমান্তে পুশইনের আশঙ্কা তৈরি হওয়ায় গ্রামবাসীরা বিজিবির সঙ্গে সমন্বয় করে পাহারায় অংশ নিচ্ছেন। শুক্রবার রাতেও অনেকেই লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান করেন। এর আগে বিকেলে পশইনের চেষ্টা করা হলে বিএসএফকে ধাওয়া দেন এলাকাবাসী। 

বিজিবি জানায়, পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল কার্যক্রম ও পরিস্থিতি পর্যবেক্ষণ আরও জোরদার করা হয়েছে। উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

আজহার/অমিয়/

দল বদলের উৎসব, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৫০ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১০:৫২ এএম
দল বদলের উৎসব, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ
ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন ইমরান খান। ছবি: খবরের কাগজ

দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক ইমরান খান বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতায় হতাশ হয়ে অবশেষে সমর্থন বদলানোর সিদ্ধান্ত নেন। তিনি যোগ দেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থক শিবিরে। আর তাকে বরণ করে নিতে আর্জেন্টিনা সমর্থকরা আয়োজন করেন ব্যতিক্রমী আয়োজন।  

শনিবার (৬ জুন) মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এমনই চমকপ্রদ ঘটনা ঘটেছে।

নতুন করে আর্জেন্টিনা সমর্থক হওয়া ইমরান খান জানান, প্রতি বিশ্বকাপেই বুকভরা আশা নিয়ে ব্রাজিলকে সমর্থন করেছেন তিনি। কিন্তু কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ কোথাও আশানুরূপ সাফল্য না পাওয়ায় হতাশা বাড়তে থাকে। সেই হতাশা থেকেই তার এই সিদ্ধান্ত।

সংগঠনটির অ্যাডমিন ফুয়াদ আহমদ মুরাদ জানান, চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নে উচ্ছ্বসিত আর্জেন্টিনা সমর্থকরা। এবারের আয়োজনে সবচেয়ে ব্যতিক্রমী ছিল, একজন ব্রাজিল সমর্থকের দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দেওয়া।

এদিকে আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দিনব্যাপী নানা আয়োজন করে আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজার। সকালে কেক কেটে দলের জন্য শুভকামনা জানানো হয়।

পরে বাদ্যযন্ত্র বাজিয়ে র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন সমর্থকরা। নাচ-গান আর উল্লাসে মেতে ওঠেন সবাই। 

পুলক পুরকায়স্থ/অন্তরা

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৪৪ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১০:৫৫ এএম
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১
ছবি: খবরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাতে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 এ সময় তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার চোরাই মদ জব্দ করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- বকুল আলী (৩০), দেলোয়ার (২৮), আসলাম আলী (৫৩), খলিল (৩১), রহিত ইসলাম (১৯), আসাদুল্লাহ (১৮), সুমন আলী (২২), আ. সালাম (৫০), দুলাল (৩২), মোমেনা খাতুন (৫০), জাহিরুল ইসলাম (৩৮), আ. আলীম (২২), জুয়েল রানা (৩৫), বাবু (৩৮), শাহিন রেজা (৩৮), হযরত আলী (২২), শ্রী কৃষ্ণ চৌধুরী (৩৩), নয়ন হালদার (৩৮), নাসির উদ্দিন (৪১), রাকিমুদ্দিন (৩০) এবং জাহিদ হাসান কাওসার (২১)।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয় মাদক ব্যবসায়ী, ১০ জন মাদকসেবী পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

আসাদুল্লাহ/খাদিজা রুমি/