ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
অতিরিক্ত এআই-নির্ভরতা মানবসভ্যতার জন্য বড় ঝুঁকি স্পিলবার্গের নতুন সিনেমা স্টার সিনেপ্লেক্সে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা প্রেমে পড়েছেন প্রভা! শাহরুখ খানের শুটিং সেটে সুমাইয়া শিমুর ক্যারিয়ারের শুরু দর্শকদের প্রতি শুভকামনা থাকল ‘মালিক’ নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন আরিফিন শুভ চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্নতা ও অবৈধ লোগো ব্যবহারে ৩৫ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ ডিসি অফিস চত্বরে হামলার শিকার সেই সমন্বয়ক মাহাদী ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন কাশিয়ানীতে মোড়ের নাম রাখা হলো ‘ব্রাজিল মোড়’ গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকায় শিশুদের জন্য সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি পদত্যাগ করলেন রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমীরুল ইসলাম সংসদে বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের মারধর, এনসিপি নেতা আটক জর্ডানে যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বাহরাইন ও কুয়েতের ঘাঁটিতে আঘাতের দাবি ইরানি গার্ডের যে তিন ব্যক্তি আল্লাহর নিকট ঘৃণিত ফিফার আপত্তির মুখে হাইতির বিশ্বকাপ জার্সিতে পরিবর্তন নতুন অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন শার্শায় সরকারি বাওড় জবরদখল, বিশুদ্ধ পানির সংকটে ৩ গ্রামের মানুষ ঠাকুরগাঁওয়ে বছরে ১৯১ আত্মহত্যা, তরুণ-তরুণীদের মধ্যে প্রবণতা বেশি আবেগে রাঙা বিশ্বকাপ, জার্সিতে উচ্ছ্বাস দাউদকান্দিতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি মুন্সীগঞ্জে পদ্মার ভাঙনরোধ ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫ চৌদ্দগ্রামে বাবাকে হত্যার ২০ বছর পর একইভাবে ছেলেকে হত্যা কুমিল্লার সাবেক এমপি বাহারকে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি মাভাবিপ্রবিতে বিশ্বকাপ ম্যাচ দেখা হবে এলইডি স্কিনে
Nagad desktop

মুন্সীগঞ্জের ১৫ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:১৮ পিএম
মুন্সীগঞ্জের ১৫ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
ছবি : খবরের কাগজ

মুন্সিগঞ্জের দুই উপজেলার অন্তত ১৫টি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। 

রবিবার (৩০ মার্চ) সকালে ওই গ্রামগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

জেলা সদরের শিলই ইউনিয়নের উত্তরকান্দি মাঝিবাড়ি ঈদগাহে জাহাগিরিয়া মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হয় ঈদ জামাত। এতে শতাধিক ব্যক্তি অংশ নেন। 

জাহাগীর তরিকার অনুসারীদের মতে, পৃথিবীর যে কোনো স্থানে নব চন্দ্র দেখা দিলে সেই অনুযায়ী ঈদ উদযাপন করা উচিত। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন তারা।

অমিয়/

চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্নতা ও অবৈধ লোগো ব্যবহারে ৩৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৪:০৭ পিএম
চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্নতা ও অবৈধ লোগো ব্যবহারে ৩৫ হাজার টাকা জরিমানা
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গা সদর উপজেলার দুটি প্রতিষ্ঠানকে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারিপণ্য উৎপাদন ও সংরক্ষণ এবং অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহার করায় ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত সদর উপজেলার ফার্মপাড়া ও বেলগাছি রেলগেট এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারিপণ্য তৈরি ও সংরক্ষণ এবং অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহারের কারণে হারুন অর রশিদের প্রতিষ্ঠান মেসার্স নূর ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা এবং বিটু ইসলামের প্রতিষ্ঠান মেসার্স সাকিল চানাচুরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধান করার নির্দেশ দেওয়া হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক ও জেলা আনসার সদস্যরা।

মিজানুর রহমান/খাদিজা রুমি/ 

হবিগঞ্জ ডিসি অফিস চত্বরে হামলার শিকার সেই সমন্বয়ক মাহাদী

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:৪৩ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৩:৫৬ পিএম
হবিগঞ্জ ডিসি অফিস চত্বরে হামলার শিকার সেই সমন্বয়ক মাহাদী
ছবি: খবরের কাগজ

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসান হামলার শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। 

মাহাদীর সহযোগীদের দাবি, সকালে আগের দিনের ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য মাহাদী জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে কার্যালয় থেকে বের হয়ে নীমতলা কালেক্টর প্রাঙ্গণে পৌঁছালে একদল যুবক তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন।

গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্রদলের কর্মীরা মাহাদীকে ধাওয়া করেন। এ সময় তিনি রিকশায় দ্রুত হবিগঞ্জ সদর মডেল থানায় আশ্রয় নেন। পুরো ঘটনাটি তিনি নিজের ফেসবুক আইডি থেকে লাইভ সম্প্রচার করেন।

ঘটনাস্থলে উপস্থিত তার সহযোগীরা ও স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তবে হামলার ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আশরাফুজ্জামান রিয়াজ।

তিনি বলেন, ‘আমরা এ ঘটনার সঙ্গে জড়িত নই। মাহাদী যখন হামলার অভিযোগ করেছেন, তখন আমরা কলেজের এক মেধাবী শিক্ষার্থীর ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করছিলাম।’

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন খবরের কাগজকে বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মাহাদীকে কয়েকজন ছেলে লাথি-ঘুষি মেরেছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়াও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের সম্পৃক্ততার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।'

তিনি আরও বলেন, ‘গতকালও মাহাদী থানায় এসে অভিযোগ করেছিলেন যে তাকে ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া করেছে। ওই ঘটনাতেও এখন পর্যন্ত ছাত্রদলের সম্পৃক্ততার কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।'

কাজল সরকার/থিও/

শার্শায় সরকারি বাওড় জবরদখল, বিশুদ্ধ পানির সংকটে ৩ গ্রামের মানুষ

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:০৩ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
শার্শায় সরকারি বাওড় জবরদখল, বিশুদ্ধ পানির সংকটে ৩ গ্রামের মানুষ
ছবি: খবরের কাগজ

যশোরের বেনাপোল সীমান্তবর্তী শার্শায় আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানি পানের একমাত্র সরকারি বাওড়টি জবরদখল হয়ে পড়ায় তিন গ্রামের কয়েক হাজার বাসিন্দা তীব্র পানি পানির সংকটে পড়েছেন।

এলাকাবাসী বলছেন, সরকারি এই বাওড়টি কয়েকজন প্রভাবশালী জবরদখল করে মাছ চাষ শুরু করায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এর ফলে ৬নং গোগা ইউনিয়নের পাঁচভুলাট এবং ৫নং পুটখালী ইউনিয়নের খলসি ও রাজগঞ্জ গ্রামের সাধারণ মানুষ তাদের নিত্যদিনের বিশুদ্ধ পানির অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

এলাকাবাসীর দাবি, সরকারি এ বাওড়টি জবরদখলকারীদের হাত থেকে মুক্ত করে জনস্বার্থে উন্মুক্ত ঘোষণা করা হোক। দীর্ঘদিন ধরে এ অঞ্চল  ছিল আর্সেনিক কবলিত এলাকা। এ এলাকায় আর্সেনিকের ভয়াবহতা দিন দিন মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল। এ সময় সরকারের সহযোগিতায় বিদেশি সংস্থা এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এলাকার মানুষের পাশে দাঁড়ায়। ইছামতি নদী থেকে আসা পুটখালী বাওড়ের সঙ্গে সংযোগ হয়ে প্রবাহিত হয় খলসি, পাঁচভুলাট এবং রাজগঞ্জ বাওড়। এ সময় পুটখালী বাওড়ের শেষ সীমানায় বেড়িবাঁধ দিয়ে তিন গ্রামের মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করে সংস্থাটি।

আর্সেনিক কবলিত এই তিনটি গ্রামকে পৃথক করে পুটখালী বাওড়ের একাংশ বাঁধ দিয়ে পাঁচ ভুলাট, রাজগঞ্জ ও খলসির রাওড়ের অংশ থেকে বিশুদ্ধ পানি পানের উপযোগী করে তোলে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক।। এ সময় বেড়িবাঁধের পূর্ব পাশে একটি পানির ট্যাঙ্কি স্থাপন করা হয়। বাওড়টি থেকে পাওয়ার মেশিনে ট্যাঙ্কিতে পানি তুলে আর্সেনিকমুক্ত করে তিনটি গ্রামের মানুষের মাঝে পাইপ লাইনের মাধ্যমে সকাল-সন্ধ্যা সরবরাহ করা হয়।

এ সময় থেকেই নিষিদ্ধ করা হয় বাওড়ের এ অংশে মাছ চাষ। বলা হয়, বিশুদ্ধ পানির জন্য উন্মুক্ত থাকবে বাওড়। কিন্তু এ তিন গ্রামের কয়েকজন সরকারি এ বাওড়টি জবরদখল করে মাছ চাষ করছেন। মাছ চাষে তারা সার, রাসায়নিক দ্রব্য, জৈব সার ও কীটনাশক ব্যবহার করছেন, যা মানবদেহের জন্য ক্ষতিকর।

পাইপ লাইনে পানি ব্যবহারকারী পরিবারগুলো জানান, মাছ চাষ করায় দিন দিন এ বাওড়ের পানি পান ও ব্যবহার অনুপযোগী হয়ে উঠেছে। আস্তে আস্তে আবারও আর্সেনিকের মতো কঠিন রোগ এ এলাকার মানুষের মাঝে ছড়িয়ে পড়তে পারে।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা জানান, পুটখালী বাওড়ের এক অংশে বেড়িবাঁধ দিয়ে তিনটি গ্রামের মানুষের পানি পানের উপযোগী করে তোলা হয়েছে। এ অংশে মাছ চাষ সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু দখলকারীদের হাত থেকে এটি মুক্ত করা অতি জরুরি। 

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ জানান, সরকারি জলাশয় থেকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল ইসলাম/খাদিজা রুমি/  

ঠাকুরগাঁওয়ে বছরে ১৯১ আত্মহত্যা, তরুণ-তরুণীদের মধ্যে প্রবণতা বেশি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:০২ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৩:২৬ পিএম
ঠাকুরগাঁওয়ে বছরে ১৯১ আত্মহত্যা, তরুণ-তরুণীদের মধ্যে প্রবণতা বেশি
ছবি: খবরের কাগজ

ঠাকুরগাঁও জেলায় গত এক বছরে আত্মহত্যা করেছেন ১৯১ জন। আত্মহত্যার এই উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে ‘আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে করণীয়’ শীর্ষক কর্মশালায়।

বৃহস্পতিবার (১১ জুন) জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এডিপি ও REACTS-IN প্রকল্পের  সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের মে পর্যন্ত জেলায় মোট ১৯১ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসেই আত্মহত্যার ঘটনা ঘটেছে ৭২টি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চার মাসে আত্মহত্যাকারীদের মধ্যে ৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী। আত্মহত্যার সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি ছিল ফাঁসিতে ঝুলে আত্মহত্যা, যার সংখ্যা ৫০। এছাড়া বিষপান করে আত্মহত্যা করেছেন ২২ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১৯ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। এ বয়সসীমায় আত্মহত্যা করেছেন ২৯ জন। 

প্রতিবেদনে আত্মহত্যার প্রধান কারণ হিসেবে পারিবারিক দ্বন্দ্ব, মানসিক স্বাস্থ্য সমস্যা, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া, মাদকাসক্তি এবং অনলাইন জুয়ার প্রভাবের কথা উল্লেখ করা হয়।

কর্মশালায় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফী বিনতে আকরাম, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিংকি চ্যাম্পুগং, অ্যাডভোকেসি অ্যান্ড চাইল্ড প্রটেকশন কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম এবং এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিস, নীলফামারীর সিনিয়র ম্যানেজার অনুকূলচন্দ্র বর্মনসহ অন্যান্য অতিথিরা।

কর্মশালায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁওয়ে আত্মহত্যার হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে তরুণদের মধ্যে এ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় দ্রুত ও কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণের তাগিদ দেন সংশ্লিষ্টরা। 

নবীন হাসান/আজহার/

আবেগে রাঙা বিশ্বকাপ, জার্সিতে উচ্ছ্বাস

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:৫৪ পিএম
আবেগে রাঙা বিশ্বকাপ, জার্সিতে উচ্ছ্বাস
মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড থেকে তোলা। ছবি: খবরের কাগজ

ফিফা বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া উন্মাদনা শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ নেই; তা ছড়িয়ে পড়েছে দেশের বাজারে, মানুষের পোশাকে এবং দৈনন্দিন জীবনে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি যেন হয়ে উঠেছে আবেগের দৃশ্যমান প্রতীক। 

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা শহরের বিভিন্ন বিপণিবিতান ও ফুটপাত ঘুরে দেখা গেছে, জার্সির দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্রিয় দলকে সমর্থন জানাতে ছোট-বড় সবাই কিনছেন আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি।  

বিশ্বকাপের আমেজে জার্সির চাহিদা বেড়েছে কয়েকগুণ। বাড়তি দামের পরও ক্রেতাদের আগ্রহ কমেনি; বরং প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই বেশি দামে জার্সি কিনছেন সমর্থকরা।

বিক্রেতাদের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি। বিশ্বচ্যাম্পিয়ন দলের প্রতি বাড়তি আকর্ষণই এর কারণ। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও জনপ্রিয়তায় কোনো অংশে কম নয়। অনেক ক্রেতা আবার দুই দলের জার্সিই কিনছেন, যা বাজারে বাড়তি গতি যোগ করেছে।
জেলা শহরের কোর্টরোড, সেন্ট্রালরোড ও পশ্চিমবাজারসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। অস্থায়ী দোকান থেকে শুরু করে বড় শোরুম সবখানেই চলছে সমানতালে বিক্রি। ছোট-বড় সবাই যেন মেতে উঠেছেন ফুটবল উৎসবে।

কাঁচামাল ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে জার্সির দাম কিছুটা বেড়েছে। তবুও ক্রেতাদের আগ্রহে কোনো ভাটা নেই। বর্তমানে সাধারণ জার্সি ৪০০ থেকে ৮০০ টাকা, উন্নত মানের জার্সি ১০০০ থেকে ১৫০০ টাকা এবং শিশুদের জার্সি ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

সেন্ট্রালরোডের জার্সি বিক্রেতা মো. রাশেদ বলেন, বিশ্বকাপ এলেই ব্যবসা বাড়ে, তবে এবার একটু আগেই চাহিদা শুরু হয়েছে। আর্জেন্টিনার জার্সি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।

পশ্চিমবাজার এলাকার ব্যবসায়ী সোহাগ আহমেদ বলেন, ‘জার্সির দাম কিছুটা বাড়লেও ক্রেতারা তাতে তেমন গুরুত্ব দিচ্ছেন না। ভালো মানের জার্সির দিকেই এখন বেশি ঝুঁকছেন। বিশেষ করে নাম-নাম্বার প্রিন্ট করা জার্সির চাহিদা বেশি।’

জার্সি বিক্রেতা পিন্টু দাশ বলেন, বিশ্বকাপ এলেই জার্সির চাহিদা বাড়ে, তবে এবার একটু বেশি। বিশেষ করে আর্জেন্টিনার জার্সিই বেশি বিক্রি হচ্ছে।
কলেজছাত্র রিয়াদ আহমেদ বলেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলেই নতুন জার্সি কিনি।

শিক্ষার্থী মেহজাবিন আক্তার, আমি ব্রাজিলের সমর্থক। জার্সি পরলে আলাদা একটা ফিলিং আসে, তাই নিজের জন্য একটা কিনেছি।

চাকরিজীবী তানভীর হাসানের ভাষ্য, বন্ধুদের সঙ্গে খেলা দেখার পরিকল্পনা আছে। আমি আর্জেন্টিনার সমর্থক, তাই নিজের জন্য একটা কিনলাম। পাশাপাশি বন্ধুর জন্য ব্রাজিলের জার্সিও নিচ্ছি মজা করার জন্য।

জার্সির পাশাপাশি জাতীয় পতাকা, ফুটবল, বুটসহ অন্যান্য ক্রীড়াসামগ্রীর বিক্রিও বেড়েছে। এছাড়া জার্সিতে নিজের নাম ও পছন্দের নম্বর প্রিন্ট করার চাহিদাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

বিশ্বকাপকে ঘিরে এই বাড়তি চাহিদা ব্যবসায়ীদের যেমন আশাবাদী করছে, তেমনি ফুটবলপ্রেমীদের মাঝেও তৈরি করেছে উৎসবমুখর পরিবেশ।

পুলক পুরকায়স্থ/অন্তরা