ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
বরিশাল বিভাগে কমেছে ইলিশের উৎপাদন ৯ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ৯ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল চমৎকার ফুল ক্রোসান্দ্রা স্বাস্থ্য খাতে সংকট: বরাদ্দের অর্ধেকও ব্যয় হয় না ৯ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি শেরপুরে নিখোঁজ ৫ ছাত্রের ৩ জনকে জীবিত উদ্ধার তনু হত্যা: দুই আসামিকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশের নির্দেশ বোয়ালখালীতে ওমান প্রবাসীকে হত্যা: শোকে পাথর অন্তঃসত্ত্বা স্ত্রী ও মা মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল রাজনীতি বাড়ছে: যুবদল সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইউনুছ হাওলাদার আর নেই মরিশাসের শ্রমবাজার খুলতে সমঝোতা চুক্তিতে সম্মত টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী নারীর নিরাপত্তা নিয়ে অস্বস্তিকর বাস্তবতা ঈশ্বরগঞ্জে অটোরিকশাচাপায় শ্রমিকের মৃত্যু গণতন্ত্রে হতাশা এবং নেতৃত্বে অসন্তোষ শরীয়তপুরে প্রধান শিক্ষকের ওপর মব হামলা, আদালতে মামলা কন্যাশিশু নির্যাতন: আর্থ-সামাজিক, সাংস্কৃতিক-রাজনৈতিক সংকট মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মামলা, ছাত্রলীগ নেতা কারাগারে বাজেট বাস্তবায়নে ছলচাতুরি চলবে না: চরমোনাই পীর আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে ইরাক ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: মাহদী আমিন যেকোনো সাফল্যে যে দোয়া পড়তেন বিশ্বনবি (সা.) রৌমারীতে বিদ্যুতের তার ছিঁড়ে নারীর মৃত্যু ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার ইসরায়েলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের শেরপুরে ১২ দিনে পাঁচ শিক্ষার্থী নিখোঁজ, অভিভাবকদের মধ্যে উদ্বেগ জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু করেছে সেনাবাহিনী ভাঙ্গায় বিয়েবাড়িতে খাবার নিয়ে সংঘর্ষে আহত ৭ হালুয়াঘাটে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
Nagad desktop

রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৯:১১ পিএম
রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
নিহত লাবলু মিয়া

রংপুরের বদরগঞ্জে ভাড়াটিয়া ও দোকান মালিকের দ্বন্দ্বের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় আহত লাবলু মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি নেতা।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লাভলু মিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুরের মৃত্যু মহসিন আলীর ছেলে।

এর আগে শনিবার (৫ এপ্রিল) দুপুরে বদরগঞ্জ উপজেলার পৌর শহরে সংঘর্ষের এ ঘটনাটি ঘটে। এতে অন্তত ১০ জন গুরুতর আহত হয়। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

গুরুতর আহতরা হলেন- বদরগঞ্জ উপজেলার রাজারামপুর গ্রামের লাবলু মিয়া (৫০), কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর গ্রামের বৈরামপুর গ্রামের মোক্তারুল (৪৫), পাঠানপাড়া গ্রামের মুন্নাফ (৫০), লোহানীপাড়া ইউনিয়নের শফিকুল ইসলাম (৪৫), একই ইউনিয়নের ময়নাল হোসেন (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন ঢেউটিন ব্যবসায়ী জাহিদুল হক জোয়ারদার একই এলাকার ইশতিয়াক বাবুর দোকান ঘর ভাড়া নেন। এই দোকান ঘর ভাড়া নেওয়াকে কেন্দ্র করে দোকান মালিক ও ভাড়াটিয়ার মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। জাহিদুল হক কালুপাড়া ইউপি চেয়ারম্যান শহিদুল হক মানিকের কাছে বিষয়টি সমাধানের জন্য অনুরোধ করেন। একই ঘটনায় ইশতিয়াক বাবু, বিএনপির জেলা ও উপজেলা সদস্য সাবেক সাংসদ মোহাম্মদ আলী সরকারের কাছে আশ্রয় নেন। এই ঘটনার জেরে মোহাম্মদ আলী সরকার ও শহিদুল হক মানিকের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

এ নিয়ে শনিবার সন্ধ্যায় বদরগঞ্জ পৌরশহরের নিজ বাসভবন সংবাদ সম্মেলন করেন বিএনপির জেলা সদস্য ও সাবেক সাংসদ মোহাম্মদ আলী সরকার।

ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ (শনিবার) বদরগঞ্জ পৌরশহরে কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মানিক ও তার ছেলে তানভীর আহমেদ তমাল সন্ত্রাসী বাহিনী নিয়ে লাঠি-সোঠা, দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমার অনুসারীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ হামলায় আমার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী লাবলু মিয়াকে প্রকাশ্যে হত্যা করে। প্রশাসন নীরব ভূমিকা প্রকাশ করায় হতাশা প্রকাশ করেন এই নেতা।

শনিবার সকাল থেকে দুইপক্ষ দেশীয় অস্ত্র লাঠি-সোটা, ছোরা, বল্লম, তীর-ধনুক নিয়ে একে অপরকে ধাওয়া ও পাল্টা ধাওয়া দেয়। এর এক পর্যায়ে শহীদুল হক মানিকের লোকজন মোহাম্মদ আলী সরকারের লোকজনের ওপর হামলা করে। এতে সাতজন গুরুতর আহত হয়।

এদিকে শনিবার ধাওয়া পাল্টায় মোহাম্মদ আলী সরকারের সাতজন কর্মীসহ এক পথচারী গুরুত্বর আহত হন। তাদের মধ্যে ৪ জনকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিন দুপুর দুইটার দিকে সেনাবাহিনী এবং পুলিশ পৌর শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে।

পুলিশ সুপার আবু সাইম বলেন, আমরা গতকাল থেকে দুই পক্ষকে নিয়ে নিগোসিয়েশনের চেষ্টা করছি। প্রশাসনের নীরব ভূমিকা সম্পর্কে রংপুর জেলা পুলিশ সুপারের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে এ ঘটনায় বদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার, সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মানিক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিককে কারণ দর্শানোর নোটিস দিয়েছে রংপুর জেলা বিএনপি। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগ আনা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকুর নিকট নোটিসের জবাব দিতে বলা হয়েছে। 

সেলিম সরকার/মাহফুজ

 

বরিশাল বিভাগে কমেছে ইলিশের উৎপাদন

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:৩৬ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৮:৪৪ এএম
বরিশাল বিভাগে কমেছে ইলিশের উৎপাদন
ছবি: খবরের কাগজ

একসময় দেশে ইলিশ মাছ উৎপাদনের দিক দিয়ে প্রধান কেন্দ্র ছিল বরিশালাঞ্চল সেই বরিশাল বিভাগে কমেছে ইলিশের উৎপাদন উৎপাদন কমার এই ধারাবাহিকতার কয়েক বছর ধরে অব্যাহত রয়েছে চলতি ২০২৫-২৬ অর্থবছরে ভরা মৌসুমেও অভ্যন্তরীণ নদ-নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আর এই কারণে হতাশ হয়ে পড়ছেন জেলে-আড়তদার ব্যবসায়ীরা এর মধ্যে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন জেলেরা এদিকে নদ-নদীতে পর্যাপ্ত ইলিশ না ধরা পড়ার প্রভাব পড়েছে বাজারে সরবরাহ কমে যাওয়ায় বাজারে ইলিশের দাম নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ফলে বাজারে পছন্দের ইলিশ কিনতে গিয়ে তাদের হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে বরিশাল বিভাগে সর্বোচ্চ লাখ ৭২ হাজার ৩৪৩ টন ইলিশ উৎপাদন হয়েছিল এরপর টানা তিন বছর উৎপাদন কমেছে ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন হয় লাখ ৪৮ হাজার ৮৩৪ টন ২০২৪-২৫ অর্থবছরের তা এসে দাঁড়ায় লাখ ৩৪ হাজার ৭৮৩ টনে চলতি ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন নেমে আসে লাখ ২১ হাজার ৫৪৫ টনে অর্থাৎ গত অর্থবছরের তুলনায় উৎপাদন কমেছে লাখ ১৩ হাজার ২৩৮ টন উৎপাদন কমার প্রভাব ইতোমধ্যে বাজারে পড়তে শুরু করেছে ভরা মৌসুমেও বরিশালের বাজারে ইলিশের সংকট দেখা দিয়েছে অভ্যন্তরীণ নদ-নদীতে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ মিলছে না ফলে এক সপ্তাহ ধরে বাজারে ইলিশের সরবরাহ প্রায় তলানিতে নেমে এসেছে

বরিশাল নগরের পোর্ট রোডের ইলিশ মোকাম ঘুরে দেখা যায়, কয়েকটি আড়তে অল্প কিছু ইলিশ সাজানো থাকলেও সেগুলোর বেশির ভাগই সাগর থেকে আগে ধরা অর্থাৎ সাগরের মাছ দিয়েই কোনোমতে চাহিদা মেটানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা

মেসার্স আক্তার ফিশ সাপ্লায়ার্সের স্বত্বাধিকারী মাসুম মৃধা বলেন, ঈদের পর থেকে বাজারে ইলিশের সরবরাহ একেবারেই কমে গেছে স্থানীয় নদী থেকে দুই-তিন মণের বেশি মাছ আসছে না চাহিদার তুলনায় এটি খুবই সামান্য আর সরবরাহ কমে যাওয়ায় বেড়ে গেছে ইলিশের দাম

বরিশালের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে ৩০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে হাজার ৩০০ টাকা ধরে আর ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ হাজার ৬০০ টাকায়, সাড়ে ৭০০ গ্রাম ওজনের হাজার টাকায় এবং এক কেজি ওজনের ইলিশের বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকা পর্যন্ত

ব্যবসায়ীদের দাবি, ইলিশ সংকটের অন্যতম কারণ জাটকা নিধন তাদের অভিযোগ, মেঘনা নদীসংলগ্ন হিজলা মেহেন্দীগঞ্জ এলাকায় এখনো অবাধে কারেন্ট জাল দিয়ে জাটকা ধরা হচ্ছে

ব্যবসায়ী মো. সুজন বলেন, ‘জাটকা রক্ষায় কঠোর অভিযান ছাড়া ইলিশ বাঁচানো সম্ভব নয় প্রজনন বেড়ে ওঠার সময় মাছ রক্ষা করা না গেলে ভবিষ্যতে সংকট আরও বাড়বে

মাছ না পাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলেরা হিজলা উপজেলার অরাকুল গ্রামের জেলে আরিফ বলেন, ‘সারা দিন নদীতে জাল ফেলেও মাছ পাই না তেলের খরচই ওঠে না এমন অবস্থা আগে দেখিনি

মেহেন্দীগঞ্জ ভোলার জেলেরাও একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তাদের ভাষ্য, নদীতে মাছের উপস্থিতি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে

বরিশাল মৎস্য অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুল হাসান বলেন, অভ্যন্তরীণ নদ-নদীতে অস্বাভাবিকভাবে ইলিশের উপস্থিতি কমে গেছে নদীর প্রবেশপথে ডুবোচর সৃষ্টি হওয়ায় সাগর থেকে মাছের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ইলিশ গবেষক . মোহাম্মদ আনিছুর রহমানের মতে, নদীতে পলি জমা, নাব্যসংকট, চর ডুবোচর সৃষ্টি, জাটকা নিধন, জলবায়ু পরিবর্তন এবং নদীদূষণ–সব মিলিয়ে ইলিশের প্রজনন বিচরণক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে

মৎস্য অধিদপ্তরেরইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনাপ্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্যাহ বলেন, নদ-নদীর নাব্য কমে যাওয়ায় অনেক ইলিশের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে ফলে তাদের বৃদ্ধি প্রজনন প্রক্রিয়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে একই সঙ্গে অগভীর সাগরে ছোট ফাঁসের জাল ব্যবহার করে ছোট আকারের মাছ ধরার প্রবণতাও বাড়ছে

মৎস্যবিজ্ঞানী আবদুল ওহাব মনে করেন, দক্ষিণাঞ্চলের বিষখালী, পায়রা বলেশ্বর নদকে ঘিরে নতুন অভয়াশ্রম গঠন, নদীর মোহনা থেকে চর অপসারণ এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি

তিনি বলেন, ‘শুধু আইন প্রয়োগ করে জাটকা নিধন বন্ধ করা সম্ভব নয় নিষেধাজ্ঞার সময়ে জেলেদের বিকল্প জীবিকা আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে একই সঙ্গে পুরো নদীব্যবস্থার নাব্য, ডুবোচর দূষণ পরিস্থিতি নিয়ে সমন্বিত জরিপ প্রয়োজন

দক্ষিণাঞ্চলের মৎস্য খাত, জেলে সম্প্রদায়ের অধিকার সুরক্ষা এবং জীবিকা উন্নয়ন নিয়ে কাজ করা উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী জহিরুল ইসলাম বলেন, এই অঞ্চলের লাখো মানুষের জীবিকা ইলিশনির্ভর উৎপাদন কমে যাওয়ায় শুধু জেলেরা নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন আড়তদার, ব্যবসায়ী, পরিবহনশ্রমিকসহ সংশ্লিষ্ট অন্যরা ইলিশের উৎপাদন বাড়াতে এখনই কার্যকর উদ্যোগ না নেওয়া হলে সংকট আরও গভীর হতে পারে এর প্রভাব পড়বে জাতীয় অর্থনীতি উপকূলীয় জনজীবনে

শেরপুরে নিখোঁজ ৫ ছাত্রের ৩ জনকে জীবিত উদ্ধার

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৫৪ পিএম
শেরপুরে নিখোঁজ ৫ ছাত্রের ৩ জনকে জীবিত উদ্ধার
উদ্ধার হওয়া ছাত্ররা। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত ১২ দিনের ব্যবধানে পাঁচজন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও স্বজনরা।

সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার বড় মসজিদ থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

জীবিত উদ্ধার হওয়া ছাত্ররা হলো- উপজেলার পাঁচগাঁও গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) ও আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩)।

এর আগে, রবিবার দুপুরে একসাথে পাঁচগাঁও ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসার এই তিন শিক্ষার্থী একযোগে নিখোঁজ হয়। এরপর সোমবার তাদের অভিভাবকরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ তাদেরকে উদ্ধার করতে তৎপর হয়।

সোমবার বিকেলে সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসান আল আলম ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ফোর্স নিয়ে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে মাঠে নামেন। সন্ধ্যার পর তিনানী বাজার বড় মসজিদে তাদেরকে পাওয়া যায়। 

বর্তমানে উদ্ধার হওয়া শিক্ষার্থীদেরকে তাদের পরিবারের কাছে হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাকিল/নাঈম

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইউনুছ হাওলাদার আর নেই

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:১৫ পিএম
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইউনুছ হাওলাদার আর নেই
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইউনুছ হাওলাদার। ছবি: পরিবারের সৌজন্যে

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের কাটাখালী গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক ইউনুছ হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৮ জুন) বিকেল পৌনে ৫টার দিকে তিনি না ফেরার দেশে চলে যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অবসরগ্রহণের পর তিনি ঝালকাঠীর নলছিটি পৌরসভার থানা রোডে নিজ বাসায় বসবাস করছিলেন। ওই বাসায়ই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, জামাই, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ৮টায় জানাজা শেষে নলছিটির পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

ঈশ্বরগঞ্জে অটোরিকশাচাপায় শ্রমিকের মৃত্যু

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৪৪ পিএম
ঈশ্বরগঞ্জে অটোরিকশাচাপায় শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশাচাপায় নজরুল ইসলাম (৫০) নামে এক চিড়া মিল শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ পৌরশহরের মরখলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নজরুল ইসলাম বাবুলের চিড়া ভাঙানোর মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ শেষ করে গোসল করতে যাওয়ার সময় ময়মনসিংহগামী মবিলভর্তি একটি অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয়রা, অটোচালক ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এলাকার হৃদয় হোসেনকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহত নজরুল ইসলাম পৌরশহরের শিমরাইল গ্রামের নুর নবীর ছেলে।

ইশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ফয়সল/নাঈম

শরীয়তপুরে প্রধান শিক্ষকের ওপর মব হামলা, আদালতে মামলা

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৪০ পিএম
শরীয়তপুরে প্রধান শিক্ষকের ওপর মব হামলা, আদালতে মামলা
শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের উপর হামলা।ছবি: খবরের কাগজ

শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের ওপর হামলার ঘটনায় ৮ জনকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং চাঁদা দাবির উদ্দেশ্যে মারধরের অভিযোগ আনা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকার বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ডামুড্যায় মামলাটি দায়ের করেন। পরে আদালতের বিচারক আব্দুল্লাহ আল হাসিব মামলাটি আমলে নিয়ে এফআইআর গ্রহণের নির্দেশ দেন।

ভুক্তভোগী, পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, রবিবার সকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আসেন প্রধান শিক্ষক সুজিত কর্মকার। বিদ্যালয়ের ফটকে পৌঁছালে কয়েকজন তরুণ তাকে টেনেহিঁচড়ে মারধর করতে শুরু করেন। একপর্যায়ে মারধর শেষে কয়েকজন তরুণ তাকে আবার অটোরিকশায় তুলে দেন। পরে তিনি প্রথমে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যান। সেখানে নিরাপত্তাহীনতা অনুভব করায় তিনি শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

এ ঘটনায় সোমবার দুপুরে সুজিত কর্মকার ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮-৯ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ডামুড্যায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদা দাবি ও হামলার অভিযোগ আনা হয়েছে।

ভুক্তভোগী প্রধান শিক্ষক সুজিত কর্মকার বলেন, ‘আমার ওপর হামলার ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করেছি। আমি আশা করি প্রশাসন দ্রুত আসামিদের আইনের আওতায় আনবে।’ 

বাদীপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বলেন, ‘আমার মক্কেলের ওপর হামলার ঘটনায় বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছেন। আমরা এতে সন্তুষ্ট। আশা করি পুলিশ দ্রুত আসামিদের গ্রেপ্তার করবে।’ 

এ ব্যাপারে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম খবরের কাগজকে বলেন,‘প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এমনকি আদালতে কোনো মামলা হয়েছে কি না, সে-সংক্রান্ত কোনো কাগজপত্রও আমাদের হাতে এসে পৌঁছায়নি।’ 

বিধান মজুমদার/রিফাত/