ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
চ্যাটজিপিটির মেমোরি ফিচারে বড় পরিবর্তন বিমানবাহিনী জাদুঘরে রেনেসন্স হোটেলের বাহার রেস্টুরেন্টে শুরু হচ্ছে ‘ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ’ ১০ জনকে পুশইনের ৩০ ঘণ্টা পরও সিদ্ধান্ত নিতে পারেনি বিজিবি-বিএসএফ পথচারীকে ধাক্কা দিয়ে তরুণীর হুমকি, ‘আমার স্বামী পুলিশ’ দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবক নিহত সেলফ কেয়ার রুটিন যখন থেরাপি জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি সোনারগাঁয় কাভার্ডভ্যান উল্টে চালক নিহত ফেসবুক পোস্টের জেরে মামলা, সাংবাদিক পরিচয়ে মানববন্ধন লক্ষ্মীপুরে ২ মাদককারবারিকে পুলিশে দিলো জনতা ফেনীতে ডেঙ্গু রোধে সচেতনতামূলক র‍্যালি কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম মঞ্চের জন্য অনেক গবেষণামূলক কাজ করতে চাই: জুয়েনা শবনম টেকনাফে ৯৯৯-এ গোলাগুলির দাবি, অভিযোগের সত্যতা মেলেনি! গাংনী সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা ‘রকস্টার’ যেন মাদকের বিজ্ঞাপন নন্দনকাননে মন্দির জবরদখলের চেষ্টার অভিযোগ, দফায় দফায় সংঘর্ষ ৬৫ ভাগ মানুষকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে মুক্ত রাখা হয়েছে: তথ্যমন্ত্রী চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন একাগ্র একলিম, পরিচ্ছন্ন সিলেট সীতাকুণ্ডে পুলিশের টহল গাড়িতে ধাক্কা, সার্জেন্টসহ আহত ৫ অতিথির স্মৃতি গল্প থেকে ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১২তম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ হরমুজে ইরানের ড্রোন উৎক্ষেপণ, পাল্টা রাডার সাইট লক্ষ্যবস্তু করল যুক্তরাষ্ট্র চাক্তাই খালে নির্মাণাধীন সেতুর ধীরগতি সহ্য করা হবে না: চসিক মেয়র
Nagad desktop

সোনারগাঁয়ে দুই যুবককে অপহরণ করে নির্যাতন, গ্রেপ্তার ৫

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৯:০৯ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৫, ০৯:১৪ পিএম
সোনারগাঁয়ে দুই যুবককে অপহরণ করে নির্যাতন, গ্রেপ্তার ৫
অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৫ জন। ছবি: খবরের কাগজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকা থেকে দুই যুবককে অপহরণ করে মুক্তিপণের জন্য নির্যাতনের অভিযোগে ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (২৩ জুন) রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

অপহরণের ঘটনায় ভুক্তভোগীর বড় বোন রেখা আক্তার বাদী হয়ে মঙ্গলবার সোনারগাঁ থানায় মামলা করেন।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার সনমান্দি ইউনিয়নের কুমারচর এলাকার মো. স্বাধীন মিয়া, ভাটিরচর এলাকার ফয়সাল মিয়া, নাজিরপুর এলাকার  রাব্বানী হোসেন মুন্না, বন্দর উপজেলার ছোটবাগ গ্রামের মো. সাজ্জাদ হোসেন ও গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামের রাশেদ ওরফে রাসেল। 

জানা গেছে, দাউদকান্দি উপজেলার ময়নামতি মীরপুর গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে মো. শাকিল মিয়া ও তার বন্ধু মৌলরদী গ্রামের কবির হোসেনের ছেলে শাওন মিয়া গত রবিবার (২২ জুন) বিকেলে মোটরসাইকেলযোগে বালু ব্যবসায়ের কাজে মহাসড়কের দড়িকান্দি এলাকায় যান। পরে অজ্ঞাতনাম ৪-৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তাদের মোটরসাইকেল গতিরোধ করে জোরপূর্বক টেনেহিচড়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটক করে নির্যাতন করেন। এ সময় তাদের সঙ্গে থাকা ১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ছাড়া মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরে অপহৃতদের পরিবার তাদের বিকাশের মাধ্যমে দুদফায় ২৫ হাজার টাকা দেয়। পরদিন রাত ১১টার দিকে স্থানীয়রা টের পেয়ে স্বাধীন ও ফয়সাল নামে দুই অপহরণকারীকে আটক করে পুলিশে দেয়। তাদের দেওয়া তথ্যে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই রাতেই রাব্বানী হোসেন মুন্না, সাজ্জাদ হোসেন, রাশেদ ওরফে রাসেলকে গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, অপহরণ করে দুই যুবককে নির্যাতন ও মুক্তিপণ নেওয়ার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ইমরান/মাহফুজ/ 

১০ জনকে পুশইনের ৩০ ঘণ্টা পরও সিদ্ধান্ত নিতে পারেনি বিজিবি-বিএসএফ

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:১০ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০২:২৪ পিএম
১০ জনকে পুশইনের ৩০ ঘণ্টা পরও সিদ্ধান্ত নিতে পারেনি বিজিবি-বিএসএফ
ছবি: খবরের কাগজ

পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইনের ৩০ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি দু্ই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ। 

শুক্রবার (৫ জুন) সকাল ৬টা থেকে ওই নারী-পুরুষরা সবাই শূন্যরেখায় ভারতীয় অংশে অবস্থান করছে। এদের মধ্যে ৩টি শিশু, দুজন নারী ও পুরুষ রয়েছেন ৫ জন। 

শনিবার (৬ জুন) দুপুরে ভারতের শূন্যরেখায় দেখা যায়, শিশুসহ ১০ জন নারী-পুরুষ কৃষি জমির আইলে পানির মধ্যে বসে অপেক্ষা করছেন। শুক্রবার রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয়দের বাধায় ভারতের শূন্যরেখায় আটকা পড়েন তারা। 

এ দিকে শুক্রবার দুই দফায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি।

তবে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, যেহেতু তারা ভারত থেকে এসেছে, ভারতীয় শূন্যরেখা অবস্থান করছে তাই তাদের বাংলাদেশের প্রবেশ করতে দেওয়া হবে না বা গ্রহণ করা হবে না। তবে আজ শনিবার বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। 

পুশইন হওয়া শিশুসহ ১০ নারী-পুরুষের মানবেতর জীবনযাপন

শুক্রবার দিনভর প্রখর রৌদ্র ও রাতভর ঝর বৃষ্টিতে তারা সেখানেই অবস্থান করেছেন। তারা কৃষি জমিতে পানির মধ্যে না খেয়ে দিনরাত পার করছেন। তবে বিজিবির পক্ষ থেকে শুকনো খাবার দেওয়া হলেও বিএসএফএর পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে না। এদিকে পুশইন হওয়াদের দাবি, যেন দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার সুরাহা হয়। 

এ বিষয়ে বড়বাড়ি সীমান্ত গ্রামের ইউসুফ আলী খবরের কাগজকে জানান, ‘গতকাল পুশইনের ঘটনার পরপরই আমরা তাদের বাঁধা দিই। তবে বিএসএফ যে কাজটি করেছে এটি ঠিক করেনি। শিশু, নারী ও পুরুষরা অনেক কষ্ট করতেছে। চারপাশে অথৈ পানি, মাঝখানে একটি আইলের মধ্যে তারা কোনোরকম বসে দিনরাত পার করছে। আমরা আশা করব বিএসএফ তাদের নিয়ে যাবে।’

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ-ই নুরে আলম খবরের কাগজকে জানান, ‘বিএসএফ যে কাজটি করেছে এটি অমানবিক কাজ। আন্তর্জাতিক আইন রয়েছে, নিয়ম রয়েছে তাই বলে এভাবে বিএসএফ ১০ জন মানুষকে পুশইন করতে পারে না। গতকাল থেকে মানুষগুলো অনেক কষ্টে আছে। তবে পুশইন ঠেকাতে আমরা স্থানীয় মানুষদের নিয়ে তৎপর রয়েছি।’

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, 'বিজিবির বাঁধার ফলে পুশইন হওয়া ১০ জন ভারতের শূন্যরেখায় অবস্থান করেছে। অনুপ্রবেশ ও পুশইন রোধে আমাদের সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

রনি মিয়াজী/থিও/

দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবক নিহত

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:০৬ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০২:১৬ পিএম
দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবক নিহত
ছবি: খবরের কাগজ

জামালপুরের দেওয়ানগঞ্জে চলন্ত অবস্থায় ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে মনোয়ার হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে দেওয়ানগঞ্জ উপজেলার গাবতলী এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের গামারিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ছেড়ে আসে। ট্রেনটি দেওয়ানগঞ্জ উপজেলার জিলবাংলা সুগার মিলের গাবতলী এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করে মনোয়ার হোসেন। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হঠাৎ পা পিছলে নিচে পড়ে ট্রেনে কাটা পড়েন মনোয়ার হোসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সকালে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

আসমাউল আসিফ/খাদিজ রুমি/

সোনারগাঁয় কাভার্ডভ্যান উল্টে চালক নিহত

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:২৬ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০১:৩৬ পিএম
সোনারগাঁয় কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় একটি চলন্ত কাভার্ডভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে বাবলু (৫০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৬ জুন) সকাল আটটার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবলু টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে দুটি খুঁটি ভেঙে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হেলপারের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সড়কের পাশে সরিয়ে রাখা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।

ইমরান হোসেন/তামান্না রুপা/

লক্ষ্মীপুরে ২ মাদককারবারিকে পুলিশে দিলো জনতা

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:০৮ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০১:১৭ পিএম
লক্ষ্মীপুরে ২ মাদককারবারিকে পুলিশে দিলো জনতা
লক্ষ্মীপুরে জনতার হাতে আটক দুই মাদক কারবারি। ছবি: খবরের কাগজ

লক্ষ্মীপুরে একটি একনলা বন্দুক (এলজি), দুই রাউন্ড গুলি ও ১৪ পিস ইয়াবা এবং ১২০ গ্রাম গাঁজাসহ দুই চিহ্নিত মাদককারবারি মোহাম্মদ রঞ্জু (৩১) ও সাখাওয়াতকে (২৮) গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শুক্রবার (৫ জুন) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামে স্থানীয়রা তাদের গণপিটুনি দেয়।

তাদের বাড়ি গঙ্গাপুর গ্রামে। আটক দুইজনই পেশাদার মাদককারবারি।

এর আগেরদিন স্থানীয় জনতা একই ইউনিয়নের নন্দনপুর গ্রাম থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ দুই মোটরসাইকেল চোরকে আটক করে পুলিশে দিয়েছিল।

লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) রায়হান মোহাম্মদ কাজেমী ঘটনার সত্যতা স্বীকার করে খবরের কাগজকে জানান, স্থানীয়রা শুক্রবার রাত ১১টার দিকে দুই মাদককারবারিকে অস্ত্র ও মাদকসহ আটক করে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। 

রফিকুল ইসলাম/থিও/

ফেনীতে ডেঙ্গু রোধে সচেতনতামূলক র‍্যালি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:০৪ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০১:১১ পিএম
ফেনীতে ডেঙ্গু রোধে সচেতনতামূলক র‍্যালি
ছবি: খবরের কাগজ

ফেনীতে এডিস মশার বিস্তার রোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালির আয়েজন করা হয়। 

শনিবার (৬ জুন) সকালে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক।

সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শফিকুর ইসলাম, পৌর প্রশাসক আল আমিন সরকার এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মোবারক হোসেন দুলাল। এছাড়া হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ শফিকুর ইসলাম বলেন, বর্তমানে এডিস মশার বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসক মনিরা হক বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি।

তিনি জানান, সরকারি উদ্যোগের অংশ হিসেবে প্রতি শনিবার বিভিন্ন দপ্তরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি পরিবার সচেতন হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠান শেষে জনসচেতনতা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়াও তারা হাসপাতাল ও আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

তোফায়েল আহাম্মদ/খাদিজা রুমি/