ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
রাজধানীতে মাদরাসার সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থী দগ্ধ ইংল্যান্ড দলের চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার প্রাথমিক শিক্ষক বদলিতে বড় সংস্কার জাপানিজ সমর্থকরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন? ইন্টারনেট সেবাদাতাদের কার্যালয়ে হামলা-দখলের নিন্দা, শাস্তির দাবি আইএসপিএবির এনএসইউ ট্রাস্টি বেনজীর আহমেদ ফের সাউথ এশিয়া রিজিওনাল কাউন্সিলের কোষাধ্যক্ষ সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু খুলনায় মসজিদে ঢুকে ২ মুসল্লিকে গুলি কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু ঈশ্বরদীতে ব্রাজিল-মরক্কো খেলা দিয়ে বিশ্বকাপ ফুটবল উত্তেজনা শুরু ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে প্রাণ গেল আরও ১ শিশুর ইনজুরি নিয়ে শঙ্কিত নয় মরক্কো বেনাপোল বন্দরে ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত এনড্রিককে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন আনচেলত্তি আরাগচির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওসি প্রত্যাহার মতলবে ৬৪ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ, নিরাপত্তাহীনতায় লাখো মানুষ জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান কেনেডি সেন্টার থেকে অপসারণ করা হলো ট্রাম্পের নাম ক্রিকেটার নাঈমকে হেনস্থায় প্রত্যাহার খুলশী থানার ওসি আরিফুল যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি: সময় নিয়ে দ্বিমত তেহরানের ২৫ মে থেকে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা কুড়িগ্রাম সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোহেল-স্বপ্নার আপিল আজ ইন্টারন্যাশনাল বাথ ডে রবিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ চট্টগ্রামে পারিবারিক বিরোধের জেরে মা-মেয়েকে হত্যা
Nagad desktop

মোটরসাইকেলে সাজেক যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ২ বন্ধুর মৃত্যু

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১২:৪০ পিএম
আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১২:৫৪ পিএম
মোটরসাইকেলে সাজেক যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ২ বন্ধুর মৃত্যু
নিহত মো. জিহাদ ও রাকিব ইসলাম। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির সাজেক ভ্রমণে যাওয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাঁহ উপজেলার কানিয়াছড়া গ্রামের সামশুল ইসলামের ছেলে মো. জিহাদ (১৯) ও জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামের আবদুল শুক্কুরের ছেলে রাকিবুল ইসলাম (২০)।

নিহতদের অপর বন্ধু সাইফুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমরা তিনটি মোটরসাইকেল নিয়ে ছয় বন্ধু রাঙ্গামাটির সাজেক ভ্রমণে যাচ্ছিলাম। আমাদের মোটরসাইকেলের বহর চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে পৌঁছালে কক্সবাজারমুখী একটি ট্রাক জিহাদ ও রাকিবের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নিহত রাকিবুল ইসলামের বড় ভাই হানি ইসলাম বলেন, ‘তারা ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে সাজেক ভ্রমণে যাওয়ার পথে আমার ভাই রাকিব ও তার বন্ধু জিহাদ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাদের মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাদের আনন্দময় যাত্রা এক মুহূর্তে শেষ হয়ে গেল।’

এদিকে, বান্দরবানের লামা উপজেলার আজিজনগর পুলিশ ফাঁড়ি ক্যাম্পের সদস্যরা ওই ট্রাকের চালক মো. আমির উদ্দীন (২৪) ও সহকারী জয়নাল আবেদিন জোবাইরকে (২০) আটক করেছে। পাশাপাশি ট্রাকটিও জব্দ করেছে তারা। 

আজিজনগর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আহমেদ মোর্শেদ বলেন, ‘ট্রাকটি আজিজনগরের দিকে গেছে এমন খবরে স্থানীয়দের সহযোগিতায় আজিজনগর চাম্বি মফিজ বাজারে ট্রাকটি থামানো হয়। পরে চালক ও সহকারীকে আটক করে গাড়িটি জব্দ করা হয়।’

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘আমি অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছি। তবে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

নাঈম/

ইন্টারনেট সেবাদাতাদের কার্যালয়ে হামলা-দখলের নিন্দা, শাস্তির দাবি আইএসপিএবির

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০২:১৬ পিএম
ইন্টারনেট সেবাদাতাদের কার্যালয়ে হামলা-দখলের নিন্দা, শাস্তির দাবি আইএসপিএবির
ছবি: খবরের কাগজ

দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) কার্যালয়ে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

রবিবার (১৪ জুন) রাজধানীর বনানীতে আইএসপিএবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৯ জুন দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়ায় অবস্থিত ‘ডট ইন্টারনেট’-এর প্রধান কার্যালয়সহ রাজধানীর বাড্ডা, চাঁদপুর সদর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর ও বগুড়ায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে একযোগে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

আইএসপিএবি নেতারা বলেন, এই হামলা শুধু নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের ওপর আক্রমণ নয়, বরং দেশের তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও ডিজিটাল অর্থনীতির ওপর সরাসরি আঘাত।

হামলার বিবরণ দিয়ে সংগঠনটি জানায়, একদল সন্ত্রাসী প্রতিষ্ঠানগুলোর কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সরঞ্জাম ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে এবং প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।

কোটি কোটি গ্রাহকের কাছে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আইএসপি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে নেতারা বলেন, এ ধরনের ঘটনা ডিজিটাল নিরাপত্তা, বিনিয়োগের পরিবেশ এবং সেবার ধারাবাহিকতা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

সংবাদ সম্মেলন থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ৬টি দাবি জানানো হয়:

 * হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা।
 * অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
 * তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট অবকাঠামোকে ‘গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ’ বিবেচনা করে নিরাপত্তা জোরদার করা।

 * ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া।
 * ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া।
 * আইএসপি প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে সংশ্লিষ্ট স্থানীয় থানাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির এই সময়ে তথ্যপ্রযুক্তি খাতের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি অন্যথায় এই খাতে বিনিয়োগ ও সেবা—উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়বে।

আইএসপিএবি আশা প্রকাশ করেছে, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভূঁঞা, সহ-সভাপতি নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব মাহবুব আলম রাজু, যুগ্ম মহাসচিব ফুয়াদ মোহম্মদ শরফুদ্দিন এবং কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদসহ সংগঠনের পরিচালকরা।

জয়ন্ত সাহা/আমান

সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০১:২১ পিএম
সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম আক্রান্ত হয়ে ও হাম উপসর্গ নিয়ে ৬৯টি শিশুর মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৪টি শিশু। 

রবিবার (১৪ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুনামগঞ্জ সদর উপজেলার মনোহরপুর গ্রামের জমির উদ্দিনের ৫ মাস ১৫দিন বয়সি ছেলে জাওয়াত মারা যায়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে কারও শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়নি। সেই সঙ্গে সন্দেহজনক রোগী হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৬৩ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুন পর্যন্ত মোট ৩১৮ জনের পরীক্ষাগারে হামের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ২৪টি , মৌলভীবাজারে ১৬টি, সুনামগঞ্জে ১৭৪টি এবং সিলেট জেলায় ১০৪টি ।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২৫৯ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১১০টি শিশু ভর্তি আছেন শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৭৮টি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ৫৩টি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

শাকিলা ববি/অন্তরা

কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০১:০৩ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০১:০৮ পিএম
কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়সার আলী (৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ জুন) সকাল ১০টার দিকে ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কয়সার আলী হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ারপাড় গ্রামের তমিজউদ্দিনের ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ সরকার খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌসুমি ব্যবসায়ী কয়সার আলী রবিবার সকালে মধুপুর গ্রামের ইসমাইল হোসেনের বাড়িতে কাঁঠাল সংগ্রহ করতে যান। কাঁঠাল পাড়ার সময় অসাবধানতাবশত হাতে থাকা কাস্তে বিদ্যুতের তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক খবরের কাগজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিরাজ/থিও

ঈশ্বরদীতে ব্রাজিল-মরক্কো খেলা দিয়ে বিশ্বকাপ ফুটবল উত্তেজনা শুরু

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:৪৩ পিএম
ঈশ্বরদীতে ব্রাজিল-মরক্কো খেলা দিয়ে বিশ্বকাপ ফুটবল উত্তেজনা শুরু
শহরের পিয়ারপুর মোড়ে প্রজেক্টরে খেলা দেখার আয়োজন করে ব্রাজিল সমর্থকরা। ছবি : খবরের কাগজ।

ব্রাজিল বনাম মরক্কোর খেলার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে বিশ্বকাপ ফুটবল উত্তেজনা শুরু হয়েছে।

বিশ্বকাপ ফুটবলের সি গ্রুপের এ খেলাটি দেখার জন্য ঈশ্বরদীর ব্রাজিল সমর্থকরা নানান উদ্যোগ গ্রহণ করে। উদ্যোগের মধ্যে ছিল পতাকা টাঙানো, খিচুড়ি খাওয়ার আয়োজন, বড় প্রজেক্টর স্থাপন ইত্যাদি। 

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এ খেলাটি অনুষ্ঠিত হয়। 

ভোর ৫টার দিকে সরেজমিনে দেখা যায়, শহরের পিয়ারপুর এলাকায় ওয়াজের মোড়ে ব্রাজিল সমর্থকরা বড় প্রজেক্টরে খেলা দেখছেন। ২৫-৩০ জনের মধ্যে দু-এক জন ছাড়া সকলেই ব্রাজিল সমর্থক।

ব্রাজিল সমর্থক রাইয়ত মহন বলেন, প্রতিবছর বিশ্বকাপ ফুটবল আসরে একজন সমর্থক হিসেবে আনন্দ করেই ব্রাজিলের খেলা উপভোগ করি। বিশ্বকাপ ফুটবল আসরে এবারও সবাই মিলে খাওয়া দাওয়ার আয়োজন এবং খেলা দেখার জন্য বড় প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। 

মরক্কোর সমর্থক মশিউর রহমান মাসুম বলেন, এবার বিশ্বকাপ ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হবে মরক্কো। 

ব্রাজিল-মরক্কো ১-১ গোলে ড্র করে প্রথম ম্যাচ শেষ করেছে। খেলার প্রথমার্ধের ২১ মিনিটে মরক্কোর ইসমাইল সাইবারি গোল করে দলকে এগিয়ে নেন। তবে ৩২ মিনিটের মাথায় ব্রাজিলের ব্রুনো গিমায়েরেসের গোলে খেলা ১-১ সমতায় শেষ হয়। 

এদিকে বিশ্বকাপ ফুটবলের আরেক জনপ্রিয় দল আর্জেন্টিনার খেলাকে কেন্দ্র করে দলটির সমর্থকরাও নানান প্রস্তুতি শুরু করেছে। তাদের পক্ষ থেকেও খাবারের আয়োজনসহ বড় প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। 

জাহাঙ্গীর হোসেন/অন্তরা/

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে প্রাণ গেল আরও ১ শিশুর

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:৩৯ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০১:০৫ পিএম
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে প্রাণ গেল আরও ১ শিশুর
ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত শিশুর চিকিৎসা চলছে/ ছবি: খবরের কাগজ

হাম উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ১টি শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে সেখানে ৫১টি শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫টি শিশু ভর্তি হয়েছে।

গত ৪ জুন রাত ১২টায় ময়মনসিংহের ধোবাউড়া থেকে আড়াই বছরের শিশু ছেলেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে এসে ভর্তি করা হয়। শিশুটি হাম উপসর্গের পাশাপাশি সেপটিসেমিয়াসহ (রক্তে গুরুতর সংক্রমণ) সেপটিক শকে ভুগছিল।

শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

রবিবার (১৪ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ১৪ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৮৭টি শিশু ভর্তি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৮টি শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৯৪০টি শিশু। 

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে মোট ৯৬টি শিশু। শিশুদের জীবন বাঁচাতে চিকিৎসকেরা দিনরাত সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কামরুজ্জামান/আমান