ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
লক্ষ্মীপুরে ২ মাদককারবারিকে পুলিশে দিলো জনতা ফেনীতে ডেঙ্গু রোধে সচেতনতামূলক র‍্যালি কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম মঞ্চের জন্য অনেক গবেষণামূলক কাজ করতে চাই: জুয়েনা শবনম টেকনাফে ৯৯৯-এ গোলাগুলির দাবি, অভিযোগের সত্যতা মেলেনি! গাংনী সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা ‘রকস্টার’ যেন মাদকের বিজ্ঞাপন নন্দনকাননে মন্দির জবরদখলের চেষ্টার অভিযোগ, দফায় দফায় সংঘর্ষ ৬৫ ভাগ মানুষকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে মুক্ত রাখা হয়েছে: তথ্যমন্ত্রী চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন একাগ্র একলিম, পরিচ্ছন্ন সিলেট সীতাকুণ্ডে পুলিশের টহল গাড়িতে ধাক্কা, সার্জেন্টসহ আহত ৫ অতিথির স্মৃতি গল্প থেকে ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১২তম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ হরমুজে ইরানের ড্রোন উৎক্ষেপণ, পাল্টা রাডার সাইট লক্ষ্যবস্তু করল যুক্তরাষ্ট্র চাক্তাই খালে নির্মাণাধীন সেতুর ধীরগতি সহ্য করা হবে না: চসিক মেয়র ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী আর্জেন্টিনার জার্সি পরলেই দাঁতের চিকিৎসা ফ্রি! ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধের দাবি বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ জমি নিয়ে বিরোধে রণক্ষেত্র খুলশি, আহত ১০ ফটিকছড়িতে মনজুর-সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা কুয়েত ও বাহরাইনে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সোনারগাঁয় বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত মরদেহের সন্ধান এআই মামলা: ডিএমপি মাত্র দুটি নম্বর থেকে এসএমএস পাঠায়, অন্যগুলো ভুয়া ঈশ্বরগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
Nagad desktop

‘আগামী ১০ বছরের মধ্যে নিরাপদ পানির জন্য হাহাকার করবে দক্ষিণাঞ্চলের মানুষ’

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৬:৩৭ পিএম
‘আগামী ১০ বছরের মধ্যে নিরাপদ পানির জন্য হাহাকার করবে দক্ষিণাঞ্চলের মানুষ’
বিশ্ব পানি সপ্তা উপলক্ষে বরিশালে পথ সখা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ছবি: খবরের কাগজ

বরিশালসহ দক্ষিণাঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর প্রতিবছর গড়ে ১ দশমিক ৫ থেকে ২ মিটার কমছে। আগামী ১০ বছরের মধ্যে নিরাপদ পানির জন্য মানুষের হাহাকার করতে হবে। উপকূলের প্রায় ৪৫ শতাংশ গ্রাম লবণাক্ত পানির ঝুঁকিতে। এটি কৃষি, মৎস্যচাষ, এমনকি নারীর স্বাস্থ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। বরিশালে পানিসংকট শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মানবসৃষ্ট ব্যবস্থাপনাগত ব্যর্থতাও বড় কারণ। তাই জলাধার, খাল খনন ও বৃষ্টির পানি সংরক্ষণে সরকারি প্রকল্প হাতে নেওয়ার মত দিয়েছেন বক্তারা। ‘উপকূল বাঁচাতে পানি বাঁচান’ এ স্লোগানে বিশ্ব পানি সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত পথসভায় বক্তারা এ মত দেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রান্তজন ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) এর আয়োজনে অনুষ্ঠিত পথসভায় অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলকলেজের শিক্ষার্থী, উন্নয়নকর্মী, নারী সংগঠনের সদস্য, কৃষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেয় । পথ সভার পূর্বে অনুষ্ঠিত র‌্যালিতে ‘পানি নেই, জীবন নেই’ ‘ উপকূল বাঁচাতে পানি বাঁচান’ ‘ভূগর্ভস্থ পানি রক্ষা করুন’ বিভিন্ন স্লোগান দেয় সম্মিলিত প্লাকার্ড শোভা পায়।

বরিশাল পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের আহ্বায়ক শুভংকর চক্রবর্তী বলেন, ‘বরিশালে ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর গড়ে ১ দশমিক ৫ থেকে ২ মিটার কমছে। এভাবে চলতে থাকলে ১০ বছরের মধ্যে মানুষকে নিরাপদ পানির জন্য হাহাকার করতে হবে।’

গবেষণায় দেখা গেছে, উপকূলের প্রায় ৪৫ শতাংশ গ্রাম লবণাক্ত পানির ঝুঁকিতে। এটি কৃষি, মৎস্যচাষ, এমনকি নারীর স্বাস্থ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।

পরিবেশ ও উন্নয়ন ফোরাম বরিশালের আহ্বায়ক সুভাষ দাস বলেন, ‘জলাধার, খাল খনন ও বৃষ্টির পানি সংরক্ষণে সরকারি প্রকল্প হাতে নিতে হবে। একইসঙ্গে জনগণকেও পরিবার ও মহল্লা পর্যায়ে পানি সাশ্রয়ে উদ্যোগী হতে হবে।’

উন্নয়ন সংগঠন আরোহির নির্বাহী পরিচালক খোরশেদ আলম বলেন, ‘বরিশালে পানিসংকট শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মানবসৃষ্ট ব্যবস্থাপনাগত ব্যর্থতাও বড় কারণ। খাল-জলাশয় দখল ও ভরাট হওয়ায় পানি জমে না, আবার বর্ষায় হঠাৎ বন্যা আঘাত হানে। ফলে একদিকে খরায় পানি সংকট, অন্যদিকে বর্ষায় জলাবদ্ধতার দ্বৈত সংকটে ভুগছে মানুষ। পানি রক্ষা ছাড়া জলবায়ু অভিযোজন সম্ভব নয়। পানি বাঁচানো মানে জীবন বাঁচানো, আর জীবন বাঁচানো মানেই উপকূল রক্ষা।’

স্থানীয় কৃষক মো. মান্না নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘আগে ফসল ফলত প্রচুর, এখন লবণাক্ততায় জমি নষ্ট হয়ে যাচ্ছে। পানির অভাবে সেচ দেওয়া যায় না। সরকার ও এনজিওরা যদি সাহায্য করে, তাহলে আমরা আবার চাষাবাদে টিকে থাকতে পারব।’

শিক্ষার্থী প্রতিনিধি বলেন, ‘আমাদের প্রজন্মকে পানি সংকটের ভেতর বড় হতে হবে না। বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে পানি সাশ্রয় আন্দোলন শুরু করা জরুরি।’

সেচ্ছাসেবী সংগঠন প্রান্তজনের নির্বাহী পরিচালক মো. তৌহিদুল ইসলাম শাহাজাদা বলেন, ‘সরকার ও জনগণ একসঙ্গে কাজ না করলে পানির নিরাপত্তা আসবে না।’

সবুজ/রিফাত/

লক্ষ্মীপুরে ২ মাদককারবারিকে পুলিশে দিলো জনতা

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:০৮ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০১:১৭ পিএম
লক্ষ্মীপুরে ২ মাদককারবারিকে পুলিশে দিলো জনতা
লক্ষ্মীপুরে জনতার হাতে আটক দুই মাদক কারবারি। ছবি: খবরের কাগজ

লক্ষ্মীপুরে একটি একনলা বন্দুক (এলজি), দুই রাউন্ড গুলি ও ১৪ পিস ইয়াবা এবং ১২০ গ্রাম গাঁজাসহ দুই চিহ্নিত মাদককারবারি মোহাম্মদ রঞ্জু (৩১) ও সাখাওয়াতকে (২৮) গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শুক্রবার (৫ জুন) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামে স্থানীয়রা তাদের গণপিটুনি দেয়।

তাদের বাড়ি গঙ্গাপুর গ্রামে। আটক দুইজনই পেশাদার মাদককারবারি।

এর আগেরদিন স্থানীয় জনতা একই ইউনিয়নের নন্দনপুর গ্রাম থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ দুই মোটরসাইকেল চোরকে আটক করে পুলিশে দিয়েছিল।

লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) রায়হান মোহাম্মদ কাজেমী ঘটনার সত্যতা স্বীকার করে খবরের কাগজকে জানান, স্থানীয়রা শুক্রবার রাত ১১টার দিকে দুই মাদককারবারিকে অস্ত্র ও মাদকসহ আটক করে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। 

রফিকুল ইসলাম/থিও/

ফেনীতে ডেঙ্গু রোধে সচেতনতামূলক র‍্যালি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:০৪ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০১:১১ পিএম
ফেনীতে ডেঙ্গু রোধে সচেতনতামূলক র‍্যালি
ছবি: খবরের কাগজ

ফেনীতে এডিস মশার বিস্তার রোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালির আয়েজন করা হয়। 

শনিবার (৬ জুন) সকালে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক।

সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শফিকুর ইসলাম, পৌর প্রশাসক আল আমিন সরকার এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মোবারক হোসেন দুলাল। এছাড়া হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ শফিকুর ইসলাম বলেন, বর্তমানে এডিস মশার বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসক মনিরা হক বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি।

তিনি জানান, সরকারি উদ্যোগের অংশ হিসেবে প্রতি শনিবার বিভিন্ন দপ্তরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি পরিবার সচেতন হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠান শেষে জনসচেতনতা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়াও তারা হাসপাতাল ও আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

তোফায়েল আহাম্মদ/খাদিজা রুমি/

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:০৩ পিএম
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের রাজারহাটে একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাছবাহী পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

নিহতরা হলেন দুলু মিয়া (২৮) ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে, সকালে মোটরসাইকেলে করে বা‌ড়ি ফেরার প‌থে বাবা-ছেলে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপেভ্যান সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ছেলে সিদ্দিক শেখকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, নিহতরা বাবা-‌ছে‌লে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায়  আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজ/আমান

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:০২ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০১:০৮ পিএম
মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম
ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের লিচুতলা ও পুরাতন কাচারি এলাকা প্রদক্ষিণ শেষে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়। 

এ সময় অংশগ্রহণকারীরা আশেপাশের পরিবেশ পরিষ্কার করেন এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

মইনুদ্দিন সুমন/তামান্না রুপা/

টেকনাফে ৯৯৯-এ গোলাগুলির দাবি, অভিযোগের সত্যতা মেলেনি!

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
টেকনাফে ৯৯৯-এ গোলাগুলির দাবি, অভিযোগের সত্যতা মেলেনি!
ছবি: খবরের কাগজ

টেকনাফের বাহারছড়ায় পাহাড়ঘেরা এলাকায় গোলাগুলির অভিযোগে ৯৯৯-এ ফোন করেন স্থানীয় বাসিন্দা ফরিদুর ইসলাম, তবে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ।

অভিযোগকারী ফরিদুর ইসলাম বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নোয়াখালীপাড়া এলাকার বাসিন্দা ও বদিউর রহমানের ছেলে। তার দাবি, ৫ জুন সন্ধ্যায় নোয়াখালী পাড়া-সংলগ্ন পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগকারী ফরিদুল ইসলাম বলেন, ‘শুক্রবার (৫ জুন) সন্ধ্যার দিকে কয়েকজন স্থানীয় সহযোগীকে সঙ্গে নিয়ে একদল পাহাড়ি সন্ত্রাসী পাহাড় থেকে নেমে এসে এলোপাতাড়ি গুলি চালায়। পরে তারা আমার একটি গরু নিয়ে যায়। এ ঘটনায় পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে স্থানীয় কিছু ব্যক্তিরও সম্পৃক্ততা রয়েছে বলে আমার সন্দেহ। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত করছে।

নোয়াখালীপাড়া এলাকার বাসিন্দা ও চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কোবরা জানান, শুক্রবার সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়ায় ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে গুলি চালানোর অভিযোগে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে স্থানীয়দের মধ্যে এ বিষয়ে ভিন্নমত রয়েছে। কেউ গুলির শব্দ শুনেছেন বলে দাবি করছেন, আবার কেউ এটিকে পটকার শব্দ বলে মনে করছেন।

ইলিয়াস কোবরা বলেন, ‘নোয়াখালীপাড়া থেকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। এই দীর্ঘ দূরত্বের সুযোগ নিয়ে পাহাড়ি সন্ত্রাসীরা ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধ করে দ্রুত পাহাড়ে পালিয়ে যায়। এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে নোয়াখালীপাড়ায় একটি পুলিশ চৌকি স্থাপন করা হলে তা অত্যন্ত উপকার হবে।’

তিনি আরও জানান, ৯নং ওয়ার্ডের নোয়াখালীপাড়া প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এবং দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এলাকাটিকে চারটি অংশে বিভক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি অংশে ২৫ জন করে যুবককে নিয়ে মোট ১০০ সদস্যের একটি গ্রাম প্রতিরক্ষা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানবপাচার, অপহরণসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে এই কমিটি কাজ করবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে।

টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাঈদ জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বাহারছড়া তদন্ত কেন্দ্র ও টেকনাফ থানা পুলিশের দুটি টিম স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া তেল পাম্পের পেছনের ঘটনাস্থল পরিদর্শন করে।

তিনি জানান, প্রায় ১০-১২ দিন আগে তার ভাই গফুর, চাচাতো ভাই সোনা মিয়াসহ কয়েকজনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। অভিযোগকারীর দাবি, শুক্রবার কয়েকজন ব্যক্তি কালো পোশাক পরে অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিলেন।

পরিদর্শক আবু সাঈদ আরও বলেন, বিষয়টি সম্পর্কে স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলা হলে তারা এ ধরনের কোনো ঘটনা ঘটার বিষয়ে অবগত নন বলে জানান। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত ও যাচাই করা হচ্ছে।

শাহীন/তামান্না রুপা/