ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
রায় শুনতে আদালতে রামিসার বাবা মেসিকে ছাড়াই হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, রাতভর পাহাড়ায় গ্রামবাসী বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৭ সাংবাদিক দল বদলের উৎসব, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ কক্সবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল শরীয়তপুরে উচ্ছ্বাসে মাতলেন আর্জেন্টাইন সমর্থকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই নতুন উপ-উপাচার্য নিয়োগ দুই দিনেও সিদ্ধান্ত হলো না শূন্যরেখায় আটকে থাকা ১০ জনের পাটগ্রাম সীমান্তে পুশইন ঘিরে উত্তেজনা, লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া নড়াইলে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নাগরপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা রাসুল (সা.) যেভাবে চুল রাখতেন রামিসা হত্যাকাণ্ড: আদালতে আনা হলো আসামি সোহেল-স্বপ্নাকে যুক্তরাষ্ট্রে উৎসবের কাছে গোলাগুলি, আহত ১২ মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে আজ থেকে সোনারগাঁয় ফয়জুলের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন সক্ষমতা বাড়াতে সুপরিকল্পিত বাজেটের তাগিদ টেকনাফ দিয়ে মাছ ধরা নৌকায় মানবপাচার প্রাকৃতিকভাবেই এইচআইভি দমনে সক্ষম দুই নারীর গল্প ঝিনাইদহে শিশু ধর্ষণের অভিযোগে গ্রাম্য চিকিৎসক আটক নিশ্চিহ্নের পথে শেরেবাংলার জন্মভিটা শিশু রামিসা হত্যা মামলার রায় আজ আম পাড়া নিয়ে ব্যস্ত মৌসুমি শ্রমিকরা মিউচুয়াল ফান্ড ও মার্জিন ঋণ বিধিমালা বাতিলের দাবি খুলনায় ধারাবাহিক খুন-চাঁদাবাজিতে উদ্বেগ, কাজে আসছে না বিশেষ অভিযানও নারায়ণগঞ্জে এনসিপির অনুষ্ঠানের চেয়ার টেবিল ভাঙচুর, আহত ১০ জয়পুরহাটে দিনমজুরকে পিটিয়ে হত্যা
Nagad desktop

সিলেটে সড়ক শৃঙ্খলা ফেরাতে অভিযান: দ্বিতীয় দিনে ১০৫ যানবাহন আটক, ৩২ মামলা

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম
সিলেটে সড়ক শৃঙ্খলা ফেরাতে অভিযান: দ্বিতীয় দিনে ১০৫ যানবাহন আটক, ৩২ মামলা
ছবি: খবরের কাগজ

সড়ক শৃঙ্খলা ফেরাতে দ্বিতীয় দিনে সিলেট নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দিনভর একযোগে অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এতে ১০৫টি যানবাহন আটক ও ৩২টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার এবং পাঠানটুলা এলাকায় এ অভিযান চালানো হয়।

সরজমিনে দেখা গেছে, সকাল থেকেই এই পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে তল্লাশি শুরু করেন। অন্যদিনের তুলনায় সড়কে ব্যাটারিচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা ছিল কম। এ সময় সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করতে দেখা যায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের।

সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবারের বিশেষ অভিযানে আটক করা হয় ১০৫টি যানবাহন। এর মধ্যে ব্যাটারিচালিত রিকশা ৬৬টি, সিএনজিচালিত অটোরিকশা ৫টি, লেগুনা ৩টি, মোটরসাইকেল ২৮টি, ট্রাক ২টি ও পিকআপ ১টি। এ অভিযানে মামলা হয়েছে ৩২টি। এর মধ্যে সিএনজিচালিত অটোরিকশা ১০টি, মোটরসাইকেল ১৭টি, মাইক্রোবাস ১টি, পিকআপ ২টি ও ট্রাক ২টি।

এ অভিযানের আগে গত শনিবার (২০ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আট দফা নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, যানজটমুক্ত নগরী গড়ে তুলতে সিলেট মহানগরীতে কোনো ব্যাটারিচালিত রিকশা রেজিস্ট্রেশনবিহীন বা ভুয়া নম্বরপ্লেটযুক্ত অবস্থায় চলতে পারবে না। অনুমোদিত স্ট্যান্ডে নির্ধারিত সংখ্যার বেশি সিএনজিচালিত অটোরিকশা রাখা যাবে না। অনুমোদনবিহীন স্থানে কোনো ধরনের পার্কিং করা যাবে না। মোটরসাইকেলচালক ও আরোহী উভয়কেই বাধ্যতামূলকভাবে হেলমেট পরতে হবে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীতে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি ঢুকতে পারবে না। কোনো পরিবহনে অতিরিক্ত যাত্রী বা অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এ ছাড়া হেডলাইট, ব্রেক লাইট ও সিগন্যাল লাইট সচল না থাকলে গাড়ি রাস্তায় নামানো যাবে না। বাস, মিনিবাস, কোচ, কার, মাইক্রোবাস ও হাইয়েসের চালকরা ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র ও সিটবেল্ট ছাড়া গাড়ি চালাতে পারবেন না। সিলেট শহরের ভেতরে যত্রতত্র যাত্রী ওঠানামা করানো বা রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করা যাবে না।

এসএমপি কমিশনারের স্বাক্ষরিত নির্দেশনায় আরও জানানো হয়, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম খবরের কাগজকে বলেন, “সড়ক শৃঙ্খলা ফেরাতে আমরা আজও সিলেট নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে অভিযান পরিচালনা করেছি। আজকের অভিযানে ১০৫টি যানবাহন আটক করা হয়েছে এবং ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র না থাকাসহ জারি করা নির্দেশনা অমান্য করায় ৩২টি মামলা করা হয়েছে। এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

মেহেদী/

পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, রাতভর পাহাড়ায় গ্রামবাসী

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৫৬ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১১:১৩ এএম
পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, রাতভর পাহাড়ায় গ্রামবাসী
পুশইন ঠেকাতে রাতভর লাঠিসোঁটা হাতে সীমান্ত পাহারা দিয়েছেন স্থানীয়রা। ছবি: খবরের কাগজ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ি ও কলসিমুখ সীমান্ত দিয়ে রাতের আধারে আবারও বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইন ঠেকাতে রাতভর লাঠিসোঁটা হাতে সীমান্ত পাহারা দিয়েছেন স্থানীয়রা।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে পাটগ্রামের পানবাড়ি বিওপির গোলডাঙ্গা গেটসংলগ্ন মেইন পিলার ৮১০ এলাকায় বিএসএফের একটি দল আসে। ৩০ ব্যাটালিয়নের জিগাবাড়ি কোম্পানির ওই টহলদলটি তিনটি জিপ, একটি তিন টনের ট্রাক, একটি বাস ও একটি পিকআপে করে কয়েকজন ব্যক্তিকে নিয়ে সীমান্তে এসেছিল। এ সময় ওই এলাকায় টহলরত বিজিবির সদস্যরা গেট খোলার শব্দ পেয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ অপেক্ষমাণ ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে সরে যায়।

এরপর রাত ১২টার দিকে পাটগ্রামের কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ তেলিয়াপাড়া গেটসংলগ্ন মেইন পিলার ৮০৪/১৯ এলাকায় বিএসএফের কলসিপাড়া ক্যাম্পের একটি টহলদল ১০ থেকে ১৪ জনকে পুশইনের উদ্দেশ্যে নিয়ে আসে। টহলরত বিজিবি সদস্যরা গেট খোলার শব্দ শুনে সেখানে পৌঁছালে বিএসএফ তাদের সঙ্গে নিয়ে আবারও ভারতের ভেতরে ফিরে যায়।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে সীমান্তে পুশইনের আশঙ্কা তৈরি হওয়ায় গ্রামবাসীরা বিজিবির সঙ্গে সমন্বয় করে পাহারায় অংশ নিচ্ছেন। শুক্রবার রাতেও অনেকেই লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান করেন। এর আগে বিকেলে পশইনের চেষ্টা করা হলে বিএসএফকে ধাওয়া দেয় এলাকাবাসী। 

বিজিবি জানিয়েছে, পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল কার্যক্রম ও পরিস্থিতি পর্যবেক্ষণ আরও জোরদার করা হয়েছে। উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

দল বদলের উৎসব, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৫০ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১০:৫২ এএম
দল বদলের উৎসব, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ
ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন ইমরান খান। ছবি: খবরের কাগজ

দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক ইমরান খান বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতায় হতাশ হয়ে অবশেষে সমর্থন বদলানোর সিদ্ধান্ত নেন। তিনি যোগ দেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থক শিবিরে। আর তাকে বরণ করে নিতে আর্জেন্টিনা সমর্থকরা আয়োজন করেন ব্যতিক্রমী আয়োজন।  

শনিবার (৬ জুন) মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এমনই চমকপ্রদ ঘটনা ঘটেছে।

নতুন করে আর্জেন্টিনা সমর্থক হওয়া ইমরান খান জানান, প্রতি বিশ্বকাপেই বুকভরা আশা নিয়ে ব্রাজিলকে সমর্থন করেছেন তিনি। কিন্তু কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ কোথাও আশানুরূপ সাফল্য না পাওয়ায় হতাশা বাড়তে থাকে। সেই হতাশা থেকেই তার এই সিদ্ধান্ত।

সংগঠনটির অ্যাডমিন ফুয়াদ আহমদ মুরাদ জানান, চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নে উচ্ছ্বসিত আর্জেন্টিনা সমর্থকরা। এবারের আয়োজনে সবচেয়ে ব্যতিক্রমী ছিল, একজন ব্রাজিল সমর্থকের দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দেওয়া।

এদিকে আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দিনব্যাপী নানা আয়োজন করে আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজার। সকালে কেক কেটে দলের জন্য শুভকামনা জানানো হয়।

পরে বাদ্যযন্ত্র বাজিয়ে র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন সমর্থকরা। নাচ-গান আর উল্লাসে মেতে ওঠেন সবাই। 

পুলক পুরকায়স্থ/অন্তরা

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৪৪ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১০:৫৫ এএম
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১
ছবি: খবরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাতে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 এ সময় তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার চোরাই মদ জব্দ করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- বকুল আলী (৩০), দেলোয়ার (২৮), আসলাম আলী (৫৩), খলিল (৩১), রহিত ইসলাম (১৯), আসাদুল্লাহ (১৮), সুমন আলী (২২), আ. সালাম (৫০), দুলাল (৩২), মোমেনা খাতুন (৫০), জাহিরুল ইসলাম (৩৮), আ. আলীম (২২), জুয়েল রানা (৩৫), বাবু (৩৮), শাহিন রেজা (৩৮), হযরত আলী (২২), শ্রী কৃষ্ণ চৌধুরী (৩৩), নয়ন হালদার (৩৮), নাসির উদ্দিন (৪১), রাকিমুদ্দিন (৩০) এবং জাহিদ হাসান কাওসার (২১)।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয় মাদক ব্যবসায়ী, ১০ জন মাদকসেবী পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

আসাদুল্লাহ/খাদিজা রুমি/

কক্সবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৪২ এএম
কক্সবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
সমুদ্র সৈকতে শোভাযাত্রা শেষে ব্রাজিল সমর্থকরা। ছবি: খবরের কাগজ

পর্যটন শহর কক্সবাজারে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেল ৩টায় শহরের লাবনী মোড় থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা কলাতলির প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন শত শত ব্রাজিল সমর্থক। এ সময় তারা ব্রাজিলের জাতীয় পতাকা, জার্সি, ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রিয় দলের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন। পুরো শহর উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এবং ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

শোভাযাত্রায় বক্তব্য দেন ব্রাজিল ফুটবল ফ্যানস কক্সবাজারের আয়োজক কানন বড়ুয়া বিশাল, সাংবাদিক ছৈয়দ আলম, জিএম ইকবাল হোসাইন ও অন্যরা।

বক্তারা ফুটবলের প্রতি নিজেদের ভালোবাসা এবং ব্রাজিল জাতীয় দলের প্রতি গভীর সমর্থনের কথা তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, আসন্ন বিশ্বকাপে ব্রাজিল দল তাদের কাঙ্ক্ষিত ‘হেক্সা’ মিশনে সফল হবে।

স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে কক্সবাজারে প্রতি আসরেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিশেষ করে তরুণদের মধ্যে এ আয়োজন ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাসের জন্ম দেয়।

সমুদ্র সৈকত ঘিরে আয়োজিত এই শোভাযাত্রা পর্যটক ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে এবং কক্সবাজারের ক্রীড়াপ্রেমী মানুষের আবেগ-উচ্ছ্বাসের এক অনন্য চিত্র ফুটিয়ে তোলে।

তারেকুর/আমান

শরীয়তপুরে উচ্ছ্বাসে মাতলেন আর্জেন্টাইন সমর্থকরা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৩৮ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১০:৫১ এএম
শরীয়তপুরে উচ্ছ্বাসে মাতলেন আর্জেন্টাইন সমর্থকরা
আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল

শরীয়তপুরে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য মোটরসাইকেল ও ট্রাক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দেখলে মনে হবে যেন নীল-সাদা রঙের উৎসব শুরু হয়েছে শহরে। চারদিকে আর্জেন্টিনার পতাকা, সমর্থকদের মুখে প্রিয় দলের স্লোগান আর বিজয়ের প্রত্যাশায় উচ্ছ্বসিত কণ্ঠস্বর। তরুণরাই নন, শিশু-কিশোর থেকে শুরু করে নারী সমর্থকরাও অংশ নেন এই আয়োজনে।

শনিবার (৬ জুন) বিকেলে শরীয়তপুর সদর উপজেলা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল ও কয়েকটি ট্রাক অংশ নেয়। 

নীল-সাদা পতাকা, ব্যানার ও ফেস্টুনে সাজানো যানবাহনগুলো শহরজুড়ে তৈরি করে এক উৎসবমুখর আবহ।

আয়োজকরা জানান, ফুটবল কেবল একটি খেলা নয় এটি আবেগ, ভালোবাসা ও ঐক্যের প্রতীক। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ এবং সমর্থকদের একত্রিত করতেই এই আয়োজন করা হয়েছে। নীল-সাদার এই বর্ণিল শোভাযাত্রা যেন প্রমাণ করল, ফুটবল মাঠের গণ্ডি পেরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এক অনন্য অনুভূতির নাম আর্জেন্টিনা।

শরীয়তপুরের রাজপথে সেই আবেগ রূপ নিয়েছিল এক উৎসবমুখর আনন্দ মিছিলে। অনেককে দেখা যায় আর্জেন্টিনার জার্সি পরে, মুখে ও হাতে দলের পতাকার রঙ এঁকে নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে। কেউ হাতে জাতীয় পতাকা, কেউবা ট্রফি হাতে শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রাকে ঘিরে শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝেও ছিল ব্যাপক আগ্রহ। সড়কের পাশে দাঁড়িয়ে অনেকেই এই রঙিন আয়োজন উপভোগ করেন। তাদের অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।

বর্ণিল শোভাযাত্রায় অংশ নিতে মোটরসাইকেলে শান্তিনগর এলাকা থেকে এসেছেন বাঁধন। তিনি বলেন, ‘প্রতি বিশ্বকাপের সময় হলে আমরা দলের প্রতি ভালোবাসা জানিয়ে শোভাযাত্রায় অংশ নিই। এবার আমি আমার ছোট মেয়ে ও দুই ভাই-বোনকে নিয়ে এসেছি। আমি চাই ওরা আর্জেন্টিনা সম্পর্কে জানুক। এটা আমাদের আবেগ আর চেতনা।’

ভালোবাসার দল আর্জেন্টিনার প্রতি সমর্থন জানাতে মুখে নীল-সাদা রঙের আঁকিবুঁকি আর হাতে প্রিয় দলের পতাকা নিয়ে শোভাযাত্রায় হাজির হন তরুণ নাদিম। প্রিয় দলের প্রতি তার আবেগ আর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। স্লোগানে স্লোগানে তিনি মাতিয়ে রাখেন আশপাশের সমর্থকদেরও। 

যেন তার প্রতিটি পদক্ষেপ আর উচ্ছ্বসিত হাসি বলে দিচ্ছিলো আর্জেন্টিনা শুধু একটি দল নয়, তার হৃদয়ের গভীরে লালিত এক ভালোবাসার নাম।

নাদিম বলেন, ‘খেলা হয় বিদেশের মাটিতে। তবে আমরা আমাদের দলের প্রতি ভালবাসা রেখে এই আনন্দ মিছিলে সামিল হয়েছি। বিশ্ববাসী দেখুক, বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে কতটুকু ভালোবাসে। মোটকথা আমাদের জেলায় যে এত আর্জেন্টাইন ভক্ত আছে, এই মিছিল না দেখলে মানুষ বুঝবেন না।’

শুধু তরুণরাই নন, শোভাযাত্রায় উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নিয়েছেন মেয়েরাও। নীল-সাদা পোশাক, মুখে প্রিয় দলের রঙ আর হাতে আর্জেন্টিনার পতাকা নিয়ে তারা যোগ দেন আনন্দমিছিলে। 

তাদের উচ্ছ্বাস, হাসিমুখ আর প্রাণবন্ত উপস্থিতি আয়োজনটিকে আরও বর্ণিল করে তোলে। এখানে আসা একজন তরুণী বৃষ্টি রানী সরকার। তিনি বলেন, ‘আমি মেসিকে অনেক পছন্দ করি। বিশেষ করে তার খেলা দেখে অনুপ্রাণিত হই। আমাদের পরিবারের সবাই আর্জেন্টিনার সমর্থক। আমি সেই ভালবাসা থেকে আজ এই মিছিলে অংশ নিয়েছি। আমরা আশাবাদী, এবারো বিশ্বকাপ আর্জেন্টিনা অর্জন করবে। জিতলেও আর্জেন্টিনা, হারলেও আর্জেন্টিনা।’

আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের সদস্য ও আয়োজক সুজন মোল্লা বলেন, ‘প্রতিবারের মতো এবারও আমরা আর্জেন্টিনার সমর্থকরা একত্রিত হয়ে আনন্দ শোভাযাত্রা বের করেছি। কয়েক শ মোটরসাইকেল আর ট্রাকের বহর ছিল। আমরা শান্তিপূর্ণভাবে আয়োজনটি শেষ করেছি। আমরা শরীয়তপুরবাসী আর্জেন্টিনার সমর্থকরা প্রিয় দলের জন্য শুভকামনা জানাই।’

বিধান অনি/তামান্না রুপা/