ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা অধ্যায়ের ১৭টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ১ম পত্র শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা: সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া চলছে রাতারগুলে প্ল্যাস্টিক বর্জ্য ধ্বংস করে বৃক্ষরোপণ রায় শুনতে আদালতে রামিসার বাবা মেসিকে ছাড়াই হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, রাতভর পাহাড়ায় গ্রামবাসী বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৭ সাংবাদিক দল বদলের উৎসব, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ কক্সবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল শরীয়তপুরে উচ্ছ্বাসে মাতলেন আর্জেন্টাইন সমর্থকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই নতুন উপ-উপাচার্য নিয়োগ দুই দিনেও সিদ্ধান্ত হলো না শূন্যরেখায় আটকে থাকা ১০ জনের পাটগ্রাম সীমান্তে পুশইন ঘিরে উত্তেজনা, লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া নড়াইলে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নাগরপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা রাসুল (সা.) যেভাবে চুল রাখতেন রামিসা হত্যাকাণ্ড: আদালতে আনা হলো আসামি সোহেল-স্বপ্নাকে যুক্তরাষ্ট্রে উৎসবের কাছে গোলাগুলি, আহত ১২ মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে আজ থেকে সোনারগাঁয় ফয়জুলের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন সক্ষমতা বাড়াতে সুপরিকল্পিত বাজেটের তাগিদ টেকনাফ দিয়ে মাছ ধরা নৌকায় মানবপাচার প্রাকৃতিকভাবেই এইচআইভি দমনে সক্ষম দুই নারীর গল্প ঝিনাইদহে শিশু ধর্ষণের অভিযোগে গ্রাম্য চিকিৎসক আটক নিশ্চিহ্নের পথে শেরেবাংলার জন্মভিটা শিশু রামিসা হত্যা মামলার রায় আজ
Nagad desktop

হাটহাজারীতে আনিসুল ইসলাম মাহমুদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ এএম
আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ এএম
হাটহাজারীতে আনিসুল ইসলাম মাহমুদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ
আগুনে পুড়ছে গাড়ি ও বাড়ি। ছবি: সংগৃহীত

হাটহাজারীতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে ঘটনার সময় তিনি ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে গুমানমর্দন এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে একটি গাড়ি ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৫০ থেকে ৬০ জনের একটি দল ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসে করে এসে আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে প্রবেশ করে।

হামলাকারীদের মুখে মাস্ক এবং হাতে অস্ত্র ও লাঠিসোঁটা ছিল। হামলাকারীরা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। ঘরের আসবাবপত্র তছনছ করে একপর্যায়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির সামনে থাকা একটি প্রাইভেট কার পুড়ে যায়। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো.তারেক আজিজ বলেন, আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি এবং কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

প্রসঙ্গত: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জুলাই বিপ্লবের সম্মুখভাগের নায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় সারা দেশের মতো বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে। বিক্ষুব্ধ ছাত্র জনতার আরেকটি অংশ নগরের চশমাহিলে পলাতক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে আগুন দেয় এবং ভাঙচুর চালায়। খুলশীতে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করে কয়েক হাজার ছাত্র জনতা। এ সময় উত্তেজিত জনতা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে হাইকমিশনার  বাসভবনের দিকে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

শুক্রবার সকাল থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে খুলশী, চশমা হিল, দুই নম্বর গেট, হালি শহর। কাজির দেউড়ি, সিএমপি এলাকায় দোকানপাট তুলনামূলক কম খোলা হয়েছে। এসব এলাকার দোকানি ও বাসিন্দাদের চোখে মুখে আতঙ্ক বিরাজ করছে। মোড়ে মোড়ে পুলিশ, ডিবি, র‌্যাবের টহল রয়েছে। শহরজুড়ে সেনাবাহিনীর টহলও রয়েছে। নগরের বাসিন্দারা জরুরি প্রয়োজন ছাড়া আইডি কার্ড ব্যতিত বাইরে আসছেন না। সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিকে তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। যা শনিবারও অব্যাহত আছে। বিকেলে চট্টগ্রামের লালদিঘী ময়দানে হাদির গায়েবানা জানাজা হওয়ার কথা রয়েছে।

আবদুস সাত্তার/নাঈম

অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:৩৩ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১১:৩৪ এএম
অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

​বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ থেকে রাজধানীতে শুরু হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর আয়োজিত “ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৫) ২০২৬”।

শনিবার ( ৬ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

তিন দিনব্যাপী আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের ফুটবলের উন্নয়নে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আশা করেন যে, এই ধরনের অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট থেকে আগামী দিনের দক্ষ ও মানসম্পন্ন ফুটবলার বেরিয়ে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-২ অনুবিভাগ) জনাব মোঃ মাহফুজুল আলম খান।

​তৃণমূলের উদীয়মান ফুটবলারদের দক্ষতা প্রদর্শন ও বিকাশের লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টটি আগামী ৮ জুন পর্যন্ত চলবে। আগামী সোমবার (৮ জুন) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই ফুটবল উৎসবের পর্দা নামবে। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন অঞ্চলের ক্ষুদে ফুটবলাররা উপস্থিত ছিলেন।

ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত ক্রীড়ামোদী। যখন ক্রিকেটের জন্য উজাড় করে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে‌। যখন ফুটবল হয় ফুটবলের জন্য চেষ্টা করে।

প্রধানমন্ত্রী বাংলাদেশের স্পোর্টসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। সরকারের নতুন উদ্দ্যেগ নতুন কুঁড়ি স্পোর্টস। নতুন কুঁড়ি স্পোর্টস এর মাধ্যেমে তৃণমূল থেকে ফুটবলার, ক্রিকেটার, দাবাড়ু অ্যাথলেটিক্সের প্রতিভাবানদের তুলে আনা হবে। এছাড়াও বিভাগীয় পর্যায়ে ক্রীড়া কমপ্লেক্সগুলোকে স্বয়ংসম্পূর্ণ করা হবে। খেলার মানকে এগিয়ে নিতে উপজেলা পর্যায়ে ক্রিয়া অফিসার সৃজন করা হবে।

আমান/

পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, রাতভর পাহাড়ায় গ্রামবাসী

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৫৬ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১১:৫১ এএম
পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, রাতভর পাহাড়ায় গ্রামবাসী
পুশইন ঠেকাতে রাতভর লাঠিসোঁটা হাতে সীমান্ত পাহারা দিয়েছেন স্থানীয়রা। ছবি: খবরের কাগজ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ি ও কলসিমুখ সীমান্ত দিয়ে রাতের আধারে আবারও বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইন ঠেকাতে রাতভর লাঠিসোঁটা হাতে সীমান্ত পাহারা দিয়েছেন স্থানীয়রা।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে পাটগ্রামের পানবাড়ি বিওপির গোলডাঙ্গা গেটসংলগ্ন মেইন পিলার ৮১০ এলাকায় বিএসএফের একটি দল তিনটি জিপ, একটি ট্রাক, একটি বাস ও একটি পিকআপে করে কয়েকজন ব্যক্তিকে নিয়ে সীমান্তে এসেছিল। এ সময় ওই এলাকায় টহলরত বিজিবির সদস্যরা গেট খোলার শব্দ পেয়ে এগিয়ে গেলে বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ অপেক্ষমাণ ব্যক্তিদের নিয়ে চলে যায়।

এরপর রাত ১২টার দিকে পাটগ্রামের কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ তেলিয়াপাড়া গেট-সংলগ্ন মেইন পিলার ৮০৪/১৯ এলাকায় বিএসএফের কলসিপাড়া ক্যাম্পের একটি টহলদল ১০ থেকে ১৪ জনকে পুশইনের উদ্দেশ্যে নিয়ে আসে। টহলরত বিজিবি সদস্যরা গেট খোলার শব্দ শুনে সেখানে পৌঁছালে বিএসএফ তাদের সঙ্গে নিয়ে আবারও ফিরে যায়।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে সীমান্তে পুশইনের আশঙ্কা তৈরি হওয়ায় গ্রামবাসীরা বিজিবির সঙ্গে সমন্বয় করে পাহারায় অংশ নিচ্ছেন। শুক্রবার রাতেও অনেকেই লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান করেন। এর আগে বিকেলে পশইনের চেষ্টা করা হলে বিএসএফকে ধাওয়া দেন এলাকাবাসী। 

বিজিবি জানায়, পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল কার্যক্রম ও পরিস্থিতি পর্যবেক্ষণ আরও জোরদার করা হয়েছে। উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

আজহার/অমিয়/

দল বদলের উৎসব, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৫০ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১০:৫২ এএম
দল বদলের উৎসব, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ
ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন ইমরান খান। ছবি: খবরের কাগজ

দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক ইমরান খান বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতায় হতাশ হয়ে অবশেষে সমর্থন বদলানোর সিদ্ধান্ত নেন। তিনি যোগ দেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থক শিবিরে। আর তাকে বরণ করে নিতে আর্জেন্টিনা সমর্থকরা আয়োজন করেন ব্যতিক্রমী আয়োজন।  

শনিবার (৬ জুন) মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এমনই চমকপ্রদ ঘটনা ঘটেছে।

নতুন করে আর্জেন্টিনা সমর্থক হওয়া ইমরান খান জানান, প্রতি বিশ্বকাপেই বুকভরা আশা নিয়ে ব্রাজিলকে সমর্থন করেছেন তিনি। কিন্তু কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ কোথাও আশানুরূপ সাফল্য না পাওয়ায় হতাশা বাড়তে থাকে। সেই হতাশা থেকেই তার এই সিদ্ধান্ত।

সংগঠনটির অ্যাডমিন ফুয়াদ আহমদ মুরাদ জানান, চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নে উচ্ছ্বসিত আর্জেন্টিনা সমর্থকরা। এবারের আয়োজনে সবচেয়ে ব্যতিক্রমী ছিল, একজন ব্রাজিল সমর্থকের দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দেওয়া।

এদিকে আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দিনব্যাপী নানা আয়োজন করে আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজার। সকালে কেক কেটে দলের জন্য শুভকামনা জানানো হয়।

পরে বাদ্যযন্ত্র বাজিয়ে র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন সমর্থকরা। নাচ-গান আর উল্লাসে মেতে ওঠেন সবাই। 

পুলক পুরকায়স্থ/অন্তরা

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৪৪ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১০:৫৫ এএম
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১
ছবি: খবরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাতে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 এ সময় তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার চোরাই মদ জব্দ করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- বকুল আলী (৩০), দেলোয়ার (২৮), আসলাম আলী (৫৩), খলিল (৩১), রহিত ইসলাম (১৯), আসাদুল্লাহ (১৮), সুমন আলী (২২), আ. সালাম (৫০), দুলাল (৩২), মোমেনা খাতুন (৫০), জাহিরুল ইসলাম (৩৮), আ. আলীম (২২), জুয়েল রানা (৩৫), বাবু (৩৮), শাহিন রেজা (৩৮), হযরত আলী (২২), শ্রী কৃষ্ণ চৌধুরী (৩৩), নয়ন হালদার (৩৮), নাসির উদ্দিন (৪১), রাকিমুদ্দিন (৩০) এবং জাহিদ হাসান কাওসার (২১)।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয় মাদক ব্যবসায়ী, ১০ জন মাদকসেবী পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

আসাদুল্লাহ/খাদিজা রুমি/

কক্সবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৪২ এএম
কক্সবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
সমুদ্র সৈকতে শোভাযাত্রা শেষে ব্রাজিল সমর্থকরা। ছবি: খবরের কাগজ

পর্যটন শহর কক্সবাজারে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেল ৩টায় শহরের লাবনী মোড় থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা কলাতলির প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন শত শত ব্রাজিল সমর্থক। এ সময় তারা ব্রাজিলের জাতীয় পতাকা, জার্সি, ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রিয় দলের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন। পুরো শহর উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এবং ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

শোভাযাত্রায় বক্তব্য দেন ব্রাজিল ফুটবল ফ্যানস কক্সবাজারের আয়োজক কানন বড়ুয়া বিশাল, সাংবাদিক ছৈয়দ আলম, জিএম ইকবাল হোসাইন ও অন্যরা।

বক্তারা ফুটবলের প্রতি নিজেদের ভালোবাসা এবং ব্রাজিল জাতীয় দলের প্রতি গভীর সমর্থনের কথা তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, আসন্ন বিশ্বকাপে ব্রাজিল দল তাদের কাঙ্ক্ষিত ‘হেক্সা’ মিশনে সফল হবে।

স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে কক্সবাজারে প্রতি আসরেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিশেষ করে তরুণদের মধ্যে এ আয়োজন ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাসের জন্ম দেয়।

সমুদ্র সৈকত ঘিরে আয়োজিত এই শোভাযাত্রা পর্যটক ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে এবং কক্সবাজারের ক্রীড়াপ্রেমী মানুষের আবেগ-উচ্ছ্বাসের এক অনন্য চিত্র ফুটিয়ে তোলে।

তারেকুর/আমান