ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি সোনারগাঁয় কাভার্ডভ্যান উল্টে চালক নিহত ফেসবুক পোস্টের জেরে মামলা, সাংবাদিক পরিচয়ে মানববন্ধন লক্ষ্মীপুরে ২ মাদককারবারিকে পুলিশে দিলো জনতা ফেনীতে ডেঙ্গু রোধে সচেতনতামূলক র‍্যালি কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম মঞ্চের জন্য অনেক গবেষণামূলক কাজ করতে চাই: জুয়েনা শবনম টেকনাফে ৯৯৯-এ গোলাগুলির দাবি, অভিযোগের সত্যতা মেলেনি! গাংনী সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা ‘রকস্টার’ যেন মাদকের বিজ্ঞাপন নন্দনকাননে মন্দির জবরদখলের চেষ্টার অভিযোগ, দফায় দফায় সংঘর্ষ ৬৫ ভাগ মানুষকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে মুক্ত রাখা হয়েছে: তথ্যমন্ত্রী চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন একাগ্র একলিম, পরিচ্ছন্ন সিলেট সীতাকুণ্ডে পুলিশের টহল গাড়িতে ধাক্কা, সার্জেন্টসহ আহত ৫ অতিথির স্মৃতি গল্প থেকে ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১২তম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ হরমুজে ইরানের ড্রোন উৎক্ষেপণ, পাল্টা রাডার সাইট লক্ষ্যবস্তু করল যুক্তরাষ্ট্র চাক্তাই খালে নির্মাণাধীন সেতুর ধীরগতি সহ্য করা হবে না: চসিক মেয়র ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী আর্জেন্টিনার জার্সি পরলেই দাঁতের চিকিৎসা ফ্রি! ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধের দাবি বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ জমি নিয়ে বিরোধে রণক্ষেত্র খুলশি, আহত ১০
Nagad desktop

গোপালগঞ্জে ডিসির বাস ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ পিএম
গোপালগঞ্জে ডিসির বাস ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাস ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। এসময় বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের বঙ্গবন্ধু সড়কের উপর এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে জেলা প্রশাসকের বাসভবনের সামনে জেলার গুরুত্বপূর্ণ সড়ক বঙ্গবন্ধু সড়কে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বিকট শব্দে বিস্ফোরিত হলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কে বা কার আর কেন এ ঘটনা ঘটিয়েছে তার কারণ জানাতে পারেনি পুলিশ।

এ ঘটনায় পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

এর আগে গত ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাস ভবনে এবং ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ৩০ জানুয়ারি গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটাডলিয়ান অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ ঘটে এবং এরও আগে ১২ ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফরণের ঘটনা ঘটে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন বলেন, দুষ্কৃতিকারীরা একটি ককটেল নিক্ষেপ করলে বিস্ফোরণে এলাকায় বিকট শব্দ হয়। এসময় দুষ্কৃতিকারীরা দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত আছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। 

বাদল/মাহফুজ

 

সোনারগাঁয় কাভার্ডভ্যান উল্টে চালক নিহত

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:২৬ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০১:৩৬ পিএম
সোনারগাঁয় কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় একটি চলন্ত কাভার্ডভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে বাবলু (৫০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৬ জুন) সকাল আটটার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবলু টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে দুটি খুঁটি ভেঙে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হেলপারের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সড়কের পাশে সরিয়ে রাখা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।

ইমরান হোসেন/তামান্না রুপা/

লক্ষ্মীপুরে ২ মাদককারবারিকে পুলিশে দিলো জনতা

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:০৮ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০১:১৭ পিএম
লক্ষ্মীপুরে ২ মাদককারবারিকে পুলিশে দিলো জনতা
লক্ষ্মীপুরে জনতার হাতে আটক দুই মাদক কারবারি। ছবি: খবরের কাগজ

লক্ষ্মীপুরে একটি একনলা বন্দুক (এলজি), দুই রাউন্ড গুলি ও ১৪ পিস ইয়াবা এবং ১২০ গ্রাম গাঁজাসহ দুই চিহ্নিত মাদককারবারি মোহাম্মদ রঞ্জু (৩১) ও সাখাওয়াতকে (২৮) গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শুক্রবার (৫ জুন) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামে স্থানীয়রা তাদের গণপিটুনি দেয়।

তাদের বাড়ি গঙ্গাপুর গ্রামে। আটক দুইজনই পেশাদার মাদককারবারি।

এর আগেরদিন স্থানীয় জনতা একই ইউনিয়নের নন্দনপুর গ্রাম থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ দুই মোটরসাইকেল চোরকে আটক করে পুলিশে দিয়েছিল।

লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) রায়হান মোহাম্মদ কাজেমী ঘটনার সত্যতা স্বীকার করে খবরের কাগজকে জানান, স্থানীয়রা শুক্রবার রাত ১১টার দিকে দুই মাদককারবারিকে অস্ত্র ও মাদকসহ আটক করে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। 

রফিকুল ইসলাম/থিও/

ফেনীতে ডেঙ্গু রোধে সচেতনতামূলক র‍্যালি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:০৪ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০১:১১ পিএম
ফেনীতে ডেঙ্গু রোধে সচেতনতামূলক র‍্যালি
ছবি: খবরের কাগজ

ফেনীতে এডিস মশার বিস্তার রোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালির আয়েজন করা হয়। 

শনিবার (৬ জুন) সকালে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক।

সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শফিকুর ইসলাম, পৌর প্রশাসক আল আমিন সরকার এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মোবারক হোসেন দুলাল। এছাড়া হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ শফিকুর ইসলাম বলেন, বর্তমানে এডিস মশার বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসক মনিরা হক বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি।

তিনি জানান, সরকারি উদ্যোগের অংশ হিসেবে প্রতি শনিবার বিভিন্ন দপ্তরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি পরিবার সচেতন হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠান শেষে জনসচেতনতা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়াও তারা হাসপাতাল ও আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

তোফায়েল আহাম্মদ/খাদিজা রুমি/

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:০৩ পিএম
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের রাজারহাটে একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাছবাহী পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

নিহতরা হলেন দুলু মিয়া (২৮) ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে, সকালে মোটরসাইকেলে করে বা‌ড়ি ফেরার প‌থে বাবা-ছেলে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপেভ্যান সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ছেলে সিদ্দিক শেখকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, নিহতরা বাবা-‌ছে‌লে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায়  আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজ/আমান

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:০২ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০১:০৮ পিএম
মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম
ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের লিচুতলা ও পুরাতন কাচারি এলাকা প্রদক্ষিণ শেষে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়। 

এ সময় অংশগ্রহণকারীরা আশেপাশের পরিবেশ পরিষ্কার করেন এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

মইনুদ্দিন সুমন/তামান্না রুপা/