ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ‘বাধা’ নিয়ে ক্ষোভ, মেক্সিকোয় পৌঁছেছে ইরান দল হামে ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে ১ শিশুর মৃত্যু, ভর্তি ২৯ বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম ভুয়া কমিটি ঘোষণা নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা ৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস স্পেন ও ইয়ামালের মাঝে বার্সা গুঞ্জন উড়িয়ে দিলেন সৌরভ-ইউসুফ, মমতার জন্য এমপি পদ ছাড়ার দাবি অস্বীকার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ স্মারক গ্রন্থের জন্য লেখা আহ্বান মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১ টিভিতে আজকের খেলা ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে বজ্রপাতে সাগরপারের দোকান ক্ষতিগ্রস্ত স্পেসএক্সের শেয়ার যেভাবে কিনবেন, ঝুঁকি কী গাইবান্ধায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ছোট ভাই, আশঙ্কাজনক বড় ভাই ময়মনসিংহে ডিসি অফিসে বিএনপির বর্তমান ও বহিষ্কৃত নেতার হাতাহাতি রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র হাত ও পায়ের গঠন কেমন ছিল? ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ চুরি, সিস্টেম লস ও ভর্তুকিতে ঘুরপাক পঞ্চগড়ে ব্যর্থ হয়ে চার দিন পর ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ রামিসা হত্যা মামলার রায় যেভাবে কার্যকর হবে রৌমারী সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা মুক্তাগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পটুয়াখালীতে জলোচ্ছ্বাস ঠেকানো সবুজ দেয়াল বিলীন! আন্তর্জাতিক অঙ্গনে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর চলচ্চিত্র 'সাঁকোটা দুলছে' বিএনপির ১৩ নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সরকারের ব্যাপক প্রস্তুতি রাঙামাটিতে আওয়ামী লীগ -যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২১ পুশইন ব্যর্থ, দুদিন পর হরিপুর সীমান্ত থেকে ১১ জনকে ভারতের অভ্যন্তরে নিল বিএসএফ বিশ্ব সমুদ্র দিবস আজ ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর
Nagad desktop

ক্যাম্প থেকে পালিয়ে আনোয়ারা ৪ পয়েন্টে নামে রোহিঙ্গারা

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ এএম
ক্যাম্প থেকে পালিয়ে আনোয়ারা ৪ পয়েন্টে নামে রোহিঙ্গারা
ভাসানচর থেকে পালিয়ে এসে আনোয়ারা টানেলসংলগ্ন এলাকায় কর্দমাক্ত অবস্থায় হাঁটছিল কয়েকজন রোহিঙ্গা। এসময় তাদেরকে স্থানীয়রা আটক করেন । গত শুক্রবার চট্টগ্রামের আনোয়ারার কর্ণফুলী টানেল এলাকা থেকে তোলা। ছবি: খবরের কাগজ

মিয়ানমার থেকে নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একটি অংশ এখন আশ্রয়ক্যাম্প ছেড়ে গোপনে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার চেষ্টা করছে। দালালচক্রের সহায়তায় সাগরপথ ব্যবহার করে তারা চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকত ও কর্ণফুলী টানেলসংলগ্ন উপকূলীয় এলাকাকে ‘নিরাপদে নামার পয়েন্ট’ হিসেবে ব্যবহার করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, গত এক বছরের বেশি সময় ধরে পারকি সমুদ্র সৈকত, কর্ণফুলী টানেল সার্ভিস এরিয়া, রায়পুর চুন্নাপাড়া ও রাঙ্গাদিয়া মাছের চরসহ উপকূলের বিভিন্ন নির্জন পয়েন্টে মাঝেমধ্যেই ইঞ্জিনচালিত নৌকায় করে রোহিঙ্গাদের নামানো হচ্ছে। পরে তারা ছোট ছোট দলে ভাগ হয়ে সিএনজিচালিত অটোরিকশায় বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে।

সর্বশেষ গত শুক্রবার ভোরে পারকি সমুদ্র সৈকতে শিশু ও নারীসহ প্রায় ২০ জন রোহিঙ্গার একটি দল আসে। সকাল ১০টার দিকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ও কর্ণফুলী টানেল এলাকার আশপাশে কাঁদামাখা অবস্থায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাদের আটক করেন।

তবে আটক হওয়া ব্যক্তিদের বিষয়ে আনোয়ারা ও কর্ণফুলী থানা পুলিশের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তথ্য নিশ্চিত করা যায়নি। স্থানীয়দের দাবি, অনেক ক্ষেত্রে পুলিশ বিষয়টিকে ঝামেলা মনে করে সক্রিয়ভাবে এগোয় না। পরে স্থানীয়রা আটক রোহিঙ্গাদের সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ডের কাছে হস্তান্তর করলে সংশ্লিষ্ট বাহিনী তাদের আশ্রয়ক্যাম্পে ফেরত পাঠায়।

রোহিঙ্গা আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিওতে এক রোহিঙ্গা যুবককে বলতে শোনা যায়, ‘ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে এসেছি। ওখানে গ্যাস নেই। পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে কক্সবাজারের ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে এ পথে এসেছি।’

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জাহেদুল আলম বলেন, ‘শুক্রবার সকালে শরীরে কাঁদামাখা নারী-শিশুসহ প্রায় ২০ জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখি। কথা বললে তারা জানায়, ভাসানচর আশ্রয়ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। পরে পুলিশ ফাঁড়িতে নিতে চাইলে তারা যেতে রাজি হয়নি এবং সেখান থেকে চলে যায়।’ 

আরেক স্থানীয় বাসিন্দা এম. লোকমান শাহ বলেন, ‘মানবিক কারণে আশ্রয় দেওয়া হলেও নিয়ন্ত্রণহীনভাবে ক্যাম্প ছাড়ার প্রবণতা নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। কয়েক বছর ধরে সাগরপথে পারকি সৈকত ও টানেল এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে লোকালয়ে প্রবেশের ঘটনা ঘটছে। এসব এলাকায় কঠোর নজরদারি জরুরি।’ 

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল নোমান বলেন, ‘রোহিঙ্গা আসার বিষয়ে এখনো আমাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।’ 

আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী ও কর্ণফুলী থানার ওসি শাহীনূর আলমের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তাদের কারো কাছেই রোহিঙ্গা আসার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন তারা। তবে বিষয়টি নিয়ে খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা।

এই পথ ব্যবহার করে রোহিঙ্গা আসার ঘটনা নতুন নয়। সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর টানেল সার্ভিস এরিয়া থেকে ভাসানচর থেকে পালিয়ে আসা ৩১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। চলতি বছরের ২২ জানুয়ারি রায়পুর চুন্নাপাড়া এলাকা থেকে শিশুসহ ৭ রোহিঙ্গা আটক হয়। এর আগেও বিভিন্ন সময়ে কর্ণফুলী টানেল সার্ভিস এরিয়া ও পারকি সমুদ্র সৈকত এলাকা থেকে রোহিঙ্গাদের স্থানীয়রা আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন।

হামে ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে ১ শিশুর মৃত্যু, ভর্তি ২৯

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৫৯ এএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ১১:০৯ এএম
হামে ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে ১ শিশুর মৃত্যু, ভর্তি ২৯
ছবি: খবরের কাগজ

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ময়মনসিংহে ৪৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ শিশু ভর্তি হয়েছে।

গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার পর শেরপুরের শ্রীবরদীর ৬ বছরের শিশুটিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। পরে দুপুর আড়াইটার দিকে শিশুটি মারা যায়।

সোমবার (৮ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ৮ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯৬০ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৭টি শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৮০০টি শিশু। বর্তমানে হাসপাতালে মোট চিকিৎসাধীন আছে ১১২টি শিশু। তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কামরুজ্জামান মিন্টু/তামান্না রুপা/

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৪২ এএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ১০:৪৫ এএম
মানিকগঞ্জে  চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে রাজীব (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) ভোর রাতে সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রাজীব পার্শ্ববর্তী ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের বাসিন্দা। তিনি ফুলবরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) রাত আনুমানিক ২টার দিকে বান্দাইল গ্রামের মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাজীব বাড়ির টিনশেড ঘরের উত্তর পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করেন। এ সময় তার আরও চার থেকে পাঁচজন সহযোগী বাড়ির বাইরে অবস্থান করছিলেন।

অভিযোগ অনুযায়ী, ঘরে প্রবেশের পর নগদ প্রায় চার লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার বাইরে থাকা সহযোগীদের কাছে হস্তান্তর করা হয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ সময় গৃহকর্তা হাকিম আলী বিষয়টি টের পেয়ে বাঁধা দিলে তার সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে তিনি মাথার ডান পাশে আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ রয়েছে ঘটনার পর এলাকাবাসী রাজীবকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা আল-আমিন জানান, নিহত রাজীবের বিরুদ্ধে এলাকায় একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ ছিল বলে জানা যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থার পাশাপাশি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আসাদ জামান/অন্তরা 

টেকনাফে বজ্রপাতে সাগরপারের দোকান ক্ষতিগ্রস্ত

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:১৬ এএম
টেকনাফে বজ্রপাতে সাগরপারের দোকান ক্ষতিগ্রস্ত
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে বজ্রপাতে সাগরপারের একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ৯টার দিকে শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে সময় দোকানটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৈরী আবহাওয়ার মধ্যে হঠাৎ বজ্রপাতে শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ সংলগ্ন সমুদ্র পারের একটি দোকানে আঘাত লাগে। এতে দোকানটির টিনের ছাউনি, বেড়া এবং ভেতরে থাকা কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়। বজ্রপাতের তীব্র শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, শাহপরীর দ্বীপ বেড়িবাঁধের পাশে আমার দোকানের পাশে ইব্রাহিমের দোকানটি বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে কিছু অংশে আগুন ধরে যায় এবং মালামালের ক্ষতি হয়। তবে ঘটনার সময় বৃষ্টির কারণে দোকানটি বন্ধ ছিল, ফলে কেউ সেখানে উপস্থিত ছিল না।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক মোহাম্মদ ইব্রাহিম বলেন, সকালবেলা হঠাৎ বজ্রপাতে আমার দোকানের টিনশেড ও ভেতরের কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। শাহপরীর দ্বীপে আগত পর্যটকদের জন্য পানি ও নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্দেশ্যে দোকানটি পরিচালনা করতাম।

সাবরাং ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, সকালে হঠাৎ বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হয়। এতে দক্ষিণ পাড়া বেড়িবাঁধ এলাকায় একটি ছোট দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পর্যটকদের জন্য নাশতা ও পানির ছোট ছোট বেশ কয়েকটি দোকান ওই এলাকায় গড়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেন।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল হান্নান জানান, রবিবার (৭ জুন) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বিবেচনায় মোট বৃষ্টিপাত প্রায় ৬২ মিলিমিটার হয়েছে।

তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে কক্সবাজার উপকূল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এর মাধ্যমে চলতি বছরের বর্ষা মৌসুমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৬ থেকে ৭ দিন কমবেশি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

এদিকে, আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় উপকূলীয় এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গা, সমুদ্রসৈকত এবং উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

মো. শাহীন/অন্তরা

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৫৩ এএম
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ।ছবি: খবরের কাগজ।

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত হয়েছে। 

রবিবার (৭ জুন) রাত ৮টার দিকে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত শিশুটির নাম মো. আলিফ হোসেন (১০)। সে পাবনার ভাড়ারা ইউনিয়নের কোলদি এলাকার জাহিদ হোসেনের ছেলে। নিহত অপরজন মোটরসাইকেল আরোহী বাকী বিল্লাহ (৩৫)। সে আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের বাশার শেখের ছেলে। বাকী বিল্লাহ মুরগী ব্যবসায়ী ছিলেন। 

পাকশী হাইওয়ে পুলিশ, ফায়ার স্টেশন সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপপুর, পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকা ঘুরে আলিফ মায়ের সঙ্গে সিএনজিতে পাবনায় ফিরছিলো। দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এলে একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে শিশু আলিফ সড়কে ছিটকে পড়ে । এ সময় সড়ক অতিক্রম করার সময় মোটরসাইকেল আরোহী বাকী বিল্লাহ সড়কে পড়ে যাওয়া শিশুটিকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে অপর আরেকটি ট্রাকের চাকায় দুজনই পিষ্ট হয়। 

গ্রিনসিটি মডার্ন ফায়ার সার্ভিসের ইনচার্জ মাজেদুল ইসলাম জানান, রাত সোয়া ৮টার দিকে  খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে শিশু ও মোটরসাইকেল আরোহীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। উভয়ের মাথা থেঁতলে ক্ষত-বিক্ষত অবস্থায় ছিল। 

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় শিশুটির মা আঁখি খাতুন আহত হন। তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। 

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনার পর ট্রাক, সিএনজি পালিয়ে যাওযায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা করা হবে। 

জাহাঙ্গীর হোসেন/অন্তরা 

পঞ্চগড়ে ব্যর্থ হয়ে চার দিন পর ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৪৩ এএম
পঞ্চগড়ে ব্যর্থ হয়ে চার দিন পর ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
ছবি: খবরের কাগজ

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টায় আটকে পড়া শিশুসহ ১০ নারী-পুরুষকে চারদিন পর ফেরত নিয়েছে বিএসএফ।

রবিবার (৭ জুন) রাতে ভারতের সীমান্তের লাইট বন্ধ করে শিশুসহ ওই ১০জনকে সরিয়ে ভারতে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৷

সরিয়ে নেয়ার পর আবারো সীমান্তের লাইট চালু করে বিএসএফ।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক  লে. কর্নেল সিরাজুল ইসলাম।

শুক্রবার (৫ জুন) ভোরে (বিএসএফ) শিশুসহ ১০ নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে না পারে শূন্যরেখায় আটকে থাকে। শূন্যরেখায় কৃষি জমির আইলের মধ্যে তারা টানা চারদিন অবস্থান করেন। পরে কোম্পানি ও ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়।

এদিকে রবিবার দুপুর ১২ টার দিকে আবারও ভারতের অংশের শূন্যরেখা থেকে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে এলাকায় ভারতীয় সীমান্তরেখা থেকে পুশইনের চেষ্টায় আটকে থাকাদের বিএসএফ ভারতে ফিরিয়ে নিয়ে গেলেও বিজিবির টহল ও অবস্থান অব্যহত রয়েছে। এছাড়া অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে জেলার বিভিন্ন সীমান্তে কঠোর অবস্থানের পাশাপাশি তাদের টহল জোরদার করেছে বিজিবি। 

রনি মিয়াজী/আমান