নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় শাজাহান চৌধুরী নামে এক বাকপ্রতিবন্ধী পরিবারের ওপর শারীরিক নির্যাতনসহ নানা অভিযোগ এনে সৎ মা ও সৎ ভাইদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বাকপ্রতিবন্ধী শাহজাহান চৌধুরীর স্ত্রী সাবিনা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
বাকপ্রতিবন্ধী শাজাহান চৌধুরীর স্ত্রী ভুক্তভোগী সাবিনা বেগম জানান, তার শ্বশুরের নাম জয়নাল উদ্দিন চৌধুরী। জয়নাল উদ্দিন চৌধুরী প্রথম স্ত্রী গোলাতুন্নেসার দুই পুত্র বাকপ্রতিবন্ধী শাজাহান চৌধুরী ও মিজানুর রহমান। শাশুড়ি ভোলাতুন্নেসার মৃত্যুর পর হামিদা বেগমকে বিয়ে করেন শ্বশুর জনাল উদ্দিন চৌধুরী।
দ্বিতীয় স্ত্রী সংসারে আজাহার হোসেন, আতাউর রহমান, আতিকুর রহমান, আশরাফুল হক ও মেয়ে ফাতেমা বেগমের জন্ম হয় । শশুর জয়নাল উদ্দিন চৌধুরী মারা যাওয়ার পর বাকপ্রতিবন্ধী শাহজাহান চৌধুরী সংসারের হাল ধরেন। দিনমজুরের কাজ করে তিনি সংসার চালিয়েছেন। সৎ ভাইদের লেখা পড়া করিয়েছেন। বাবার সম্পত্তি বিক্রি করে সৎ ভাই আতাউর হোসাইন ও আতাউর রহমানকে দুবাই পাঠিয়েছেন।
বর্তমানে সৎ মা ও সৎ ভাইয়েরা মিলে বাকপ্রতিবন্ধী শাহজাহান চৌধুরীকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা চালাচ্ছে। নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে পরিবারটি। এসবের প্রতিবাদ করেছে স্থানীয় বাসিন্দারাও। বাধ্য হয়ে ও নির্যাতন সহ্য করতে না পেরে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত সৎ ভাই আতাউর রহমান বলেন, বাকপ্রতিবন্ধী শাজাহান চৌধুরীর পাওনা জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। অযথা তাদের সঙ্গে ঝামেলা করছেন। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ায়াট।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম বলেন, বাকপ্রতিবন্ধী পরিবারের উপর নির্যাতনের বিষয়ে একটি অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে দোষীদের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মো. রুবেল শিকদার/এসএন