ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
লালমনিরহাটে ভূমি অফিসে মানা হচ্ছে না সরাকারি নির্দেশনা কষ্টকর হবে জীবন, সব জিনিসের দাম বাড়বে বিশ্বের অন্যতম প্রশস্ত সড়ক ‘মনুমেন্টাল অ্যাক্সিস’ বিশ্বকাপ স্কোয়াডের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ভিসা দিল না যুক্তরাষ্ট্র, ইরানের ক্ষোভ সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত হরিপুর সীমান্তে ৩২ ঘণ্টা পরও শূন্যরেখায় ১১ জন রোনালদো গোল না পেলেও জিতল পর্তুগাল মিরসরাইয়ে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা অধ্যায়ের ১৭টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ১ম পত্র শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা: সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে এক দিনে ২ নির্দেশনা, প্রশাসনে বিভ্রান্তি শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া চলছে রাতারগুলে প্ল্যাস্টিক বর্জ্য ধ্বংস করে বৃক্ষরোপণ রায় শুনতে আদালতে রামিসার বাবা মেসিকে ছাড়াই হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, রাতভর পাহাড়ায় গ্রামবাসী বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৭ সাংবাদিক দল বদলের উৎসব, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ কক্সবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল শরীয়তপুরে উচ্ছ্বাসে মাতলেন আর্জেন্টাইন সমর্থকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই নতুন উপ-উপাচার্য নিয়োগ দুই দিনেও সিদ্ধান্ত হলো না শূন্যরেখায় আটকে থাকা ১০ জনের পাটগ্রাম সীমান্তে পুশইন ঘিরে উত্তেজনা, লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া নড়াইলে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নাগরপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা রাসুল (সা.) যেভাবে চুল রাখতেন রামিসা হত্যাকাণ্ড: আদালতে আনা হলো আসামি সোহেল-স্বপ্নাকে
Nagad desktop

পদ্মায় গরুবোঝাই ট্রলার ডুবি, নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৬:১৬ পিএম
পদ্মায় গরুবোঝাই ট্রলার ডুবি, নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের পদ্মা নদীতে গরুবোঝাই ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুইদিন পর আইয়ুব মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বুধবার (২৭ মে) দুপুর ২টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আইয়ুব মিয়ার বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের চরভদ্রাসন থেকে কেরানীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রলারটি পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের পশ্চিম পাশে পৌঁছালে বৈরী আবহাওয়ার কবলে পড়ে। প্রবল ঢেউ ও স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ২০ জনের মধ্যে ১৯ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আইয়ুব মিয়া নিখোঁজ হন। দুর্ঘটনার সময় ট্রলারটিতে ২৮টি গরু ছিলো। এর মধ্যে মাত্র পাঁচটি গরু জীবিত উদ্ধার করা গেলেও বাকি গরুগুলো নদীর তীব্র স্রোতে ভেসে যায়। এ ঘটনায় নিখোঁজ আইয়ুব মিয়ার মরদেহ বুধবার দুপুরে শরীয়তপুরের জাজিরার কুন্ডেরচর এলাকা থেকে উদ্ধার করা হয়।

সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল বলেন, বুধবার দুপুরে জাজিরার কুন্ডেরচর এলাকায় পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ছবি দেখে স্বজনরা মরদেহটি নিখোঁজ আইয়ুব মিয়ার বলে শনাক্ত করেছেন। 

বিধান মজুমদার অনি/এসএন

 

লালমনিরহাটে ভূমি অফিসে মানা হচ্ছে না সরাকারি নির্দেশনা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:৫১ পিএম
লালমনিরহাটে ভূমি অফিসে মানা হচ্ছে না সরাকারি নির্দেশনা
ছবি: খবরের কাগজ

সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টায় অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন ভূমি অফিসে তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকার অভিযোগ করেছেন স্থানীয় সেবাপ্রার্থীরা। সরেজমিনেও এর সত্যতা পাওয়া গেছে।

রবিবার (৭ জুন) সকাল ৯টায় ভাদাই ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, একজন মাস্টাররোলে নিয়োজিত কর্মচারী অফিসের মূল ফটক খুলছেন। পরে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং অফিস চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। সকাল ৯টা ২৫ মিনিটের দিকে অফিস ও এর আশপাশে ঝাড়ু দেওয়ার কাজ শেষ করে তিনি অফিস কক্ষ গুছিয়ে রাখেন। সকাল ৯টা ৫০ মিনিট পর্যন্তও কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি দেখা যায়নি।

সকাল ১০টায় অফিসে আসেন ভাদাই ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. বেলাল হোসেন। তবে ওই সময় পর্যন্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস ছালামের কক্ষে তালা ঝুলতে দেখা যায়। অফিসের বাইরে কয়েকজন সেবাপ্রার্থী অপেক্ষা করছিলেন।

সেবা নিতে আসা ভাদাই আরাজি দেওডোবা গ্রামের রহিম মিয়া জানান, জমির খাজনা দেওয়ার জন্য সকালেই অফিসে এসেছিলেন। কিন্তু কর্মকর্তা উপস্থিত না থাকায় কোনো কাজ করতে না পেরে ফিরে যেতে হচ্ছে।

একই অভিযোগ করেন আরেক সেবাপ্রার্থী রাম মোহন। তিনি বলেন, প্রয়োজনীয় কাজের জন্য সকাল থেকে অপেক্ষা করলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. বেলাল হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস ছালামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিষয়টি নিয়ে আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের দেরিতে অফিসে আসার বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের দাবি, ভূমি অফিসে সময়মতো কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করা হলে সাধারণ মানুষ দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পাবেন। তাই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মাহফুজুল/আমান

হরিপুর সীমান্তে ৩২ ঘণ্টা পরও শূন্যরেখায় ১১ জন

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:১৩ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১২:১৬ পিএম
হরিপুর সীমান্তে ৩২ ঘণ্টা পরও শূন্যরেখায় ১১ জন
ছবি: খবরের কাগজ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টার ৩২ ঘণ্টা পেরিয়ে গেলেও কোন সমাধান হয়নি। সীমান্তের শূন্যরেখায় এখনও অবস্থান করছেন ১১ জন ব্যক্তি।

এ ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দারাও।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) রাত ৩টার দিকে বিএসএফ ১১ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত অবস্থান নিয়ে পুশইনের চেষ্টা রুখে দেয়। তারপর থেকে ওই ১১ জন ভারতীয় সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। ঘটনার ৩২ ঘণ্টা পার হলেও তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্টকর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘সীমান্ত পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা সফল হতে দেওয়া হবে না।’

তিনি আরও জানান, এ বিষয়ে বিএসএফের সঙ্গে কমান্ডার পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু এখনই প্রকাশ করা সম্ভব নয়।

এদিকে সীমান্ত এলাকার বাসিন্দারাও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, ‘বিজিবির সঙ্গে আমরাও সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছি। দেশের নিরাপত্তার প্রশ্নে আমরা সচেতন রয়েছি। কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।’

আরেক বাসিন্দা আনসারুল ইসলাম বলেন, ‘সীমান্ত আমাদের দেশের গুরুত্বপূর্ণ অংশ। এখানে কোনো ধরনের পুশইন বা অবৈধ অনুপ্রবেশ মেনে নেওয়া যায় না। প্রয়োজন হলে স্থানীয়রাও বিজিবির পাশে থেকে সহযোগিতা করবে।’

তবে এ ঘটনায় সীমান্ত এলাকায় কোনো ধরনের উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। বিজিবির কঠোর অবস্থান ও নিয়মিত টহলের কারণে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নবীন/আমান

মিরসরাইয়ে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:০৪ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১২:৩১ পিএম
মিরসরাইয়ে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের মিরসরাইয়ে বালুবাহী ট্রাকের সঙ্গে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রবিবার (৭ জুন) সকাল ৯টায় উপজেলার বড়তাকিয়া ও জোরারগঞ্জ এলাকার মধ্যবর্তী একটি লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

তবে ট্রেনের লোকোমোটিভ মাস্টারের (চালক) দ্রুত ও দূরদর্শী তৎপরতায় জরুরি ব্রেক চাপায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ট্রেনের শত শত যাত্রী। 

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস। ট্রেনটি মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকা-সংলগ্ন একটি রেলক্রসিং অতিক্রম করার সময় একটি বালুভর্তি ট্রাক রেললাইনে উঠে বিকল হয়ে যায়। ট্রেনটি কাছাকাছি চলে আসায় লোকোমোটিভ মাস্টার লাইনে ট্রাকটি দেখতে পেয়ে জরুরি ব্রেক চাপেন। ট্রেনের গতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও শেষ রক্ষা হয়নি; ট্রেনটি ট্রাকে ধাক্কা দিয়ে রেললাইনের উপর বেশ কিছু দূর টেনে নিয়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকটি দুমড়েমুচড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার পর পরই ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেট রেলরুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ও সীতাকুণ্ড অঞ্চলের উদ্ধারকারী দল এবং রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা উদ্ধার অভিযান শেষে লাইন থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকের অংশবিশেষ সরিয়ে নেওয়া হয়। এরপর সকাল ১০টা ৩০ মিনিটের দিকে পাহাড়িকা এক্সপ্রেস পুনরায় সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং রেলক্রসিংটিতে গেটম্যানের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে। 

অন্তরা/অমিয়/

অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:৩৩ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১১:৩৪ এএম
অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

​বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ থেকে রাজধানীতে শুরু হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর আয়োজিত “ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৫) ২০২৬”।

শনিবার ( ৬ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

তিন দিনব্যাপী আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের ফুটবলের উন্নয়নে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আশা করেন যে, এই ধরনের অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট থেকে আগামী দিনের দক্ষ ও মানসম্পন্ন ফুটবলার বেরিয়ে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-২ অনুবিভাগ) জনাব মোঃ মাহফুজুল আলম খান।

​তৃণমূলের উদীয়মান ফুটবলারদের দক্ষতা প্রদর্শন ও বিকাশের লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টটি আগামী ৮ জুন পর্যন্ত চলবে। আগামী সোমবার (৮ জুন) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই ফুটবল উৎসবের পর্দা নামবে। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন অঞ্চলের ক্ষুদে ফুটবলাররা উপস্থিত ছিলেন।

ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত ক্রীড়ামোদী। যখন ক্রিকেটের জন্য উজাড় করে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে‌। যখন ফুটবল হয় ফুটবলের জন্য চেষ্টা করে।

প্রধানমন্ত্রী বাংলাদেশের স্পোর্টসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। সরকারের নতুন উদ্দ্যেগ নতুন কুঁড়ি স্পোর্টস। নতুন কুঁড়ি স্পোর্টস এর মাধ্যেমে তৃণমূল থেকে ফুটবলার, ক্রিকেটার, দাবাড়ু অ্যাথলেটিক্সের প্রতিভাবানদের তুলে আনা হবে। এছাড়াও বিভাগীয় পর্যায়ে ক্রীড়া কমপ্লেক্সগুলোকে স্বয়ংসম্পূর্ণ করা হবে। খেলার মানকে এগিয়ে নিতে উপজেলা পর্যায়ে ক্রিয়া অফিসার সৃজন করা হবে।

আমান/

পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, রাতভর পাহাড়ায় গ্রামবাসী

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৫৬ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১১:৫১ এএম
পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, রাতভর পাহাড়ায় গ্রামবাসী
পুশইন ঠেকাতে রাতভর লাঠিসোঁটা হাতে সীমান্ত পাহারা দিয়েছেন স্থানীয়রা। ছবি: খবরের কাগজ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ি ও কলসিমুখ সীমান্ত দিয়ে রাতের আধারে আবারও বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইন ঠেকাতে রাতভর লাঠিসোঁটা হাতে সীমান্ত পাহারা দিয়েছেন স্থানীয়রা।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে পাটগ্রামের পানবাড়ি বিওপির গোলডাঙ্গা গেটসংলগ্ন মেইন পিলার ৮১০ এলাকায় বিএসএফের একটি দল তিনটি জিপ, একটি ট্রাক, একটি বাস ও একটি পিকআপে করে কয়েকজন ব্যক্তিকে নিয়ে সীমান্তে এসেছিল। এ সময় ওই এলাকায় টহলরত বিজিবির সদস্যরা গেট খোলার শব্দ পেয়ে এগিয়ে গেলে বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ অপেক্ষমাণ ব্যক্তিদের নিয়ে চলে যায়।

এরপর রাত ১২টার দিকে পাটগ্রামের কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ তেলিয়াপাড়া গেট-সংলগ্ন মেইন পিলার ৮০৪/১৯ এলাকায় বিএসএফের কলসিপাড়া ক্যাম্পের একটি টহলদল ১০ থেকে ১৪ জনকে পুশইনের উদ্দেশ্যে নিয়ে আসে। টহলরত বিজিবি সদস্যরা গেট খোলার শব্দ শুনে সেখানে পৌঁছালে বিএসএফ তাদের সঙ্গে নিয়ে আবারও ফিরে যায়।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে সীমান্তে পুশইনের আশঙ্কা তৈরি হওয়ায় গ্রামবাসীরা বিজিবির সঙ্গে সমন্বয় করে পাহারায় অংশ নিচ্ছেন। শুক্রবার রাতেও অনেকেই লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান করেন। এর আগে বিকেলে পশইনের চেষ্টা করা হলে বিএসএফকে ধাওয়া দেন এলাকাবাসী। 

বিজিবি জানায়, পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল কার্যক্রম ও পরিস্থিতি পর্যবেক্ষণ আরও জোরদার করা হয়েছে। উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

আজহার/অমিয়/