রাজধানীর পল্লবীতে জালনোট তৈরির একটি কারখানায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ৯৭ হাজার টাকার জালনোট ও জালনোট তৈরির সরঞ্জামসহ এক নারীকে গ্রেপ্তার করেছে।
বুধবার (২৮ মে) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৭ মে) রাতে ওই অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর ফেসবুকে বলা হয়, সেনাবাহিনীর কাফরুল সেনা ক্যাম্প থেকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্লবীর একটি বাড়িতে জাল নোট তৈরির কারখানায় বিশেষ অভিযান চালানো হয়। আসন্ন ঈদুল আজহা তথা কোরবানি ঈদকে সামনে রেখে এসব জাল নোট প্রস্তুত করা হচ্ছিল।
এতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোরভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। যেকোনো ধরনের অপরাধ কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হচ্ছে।
আলমগীর/মেহেদী/