ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
এনএসইউ ট্রাস্টি বেনজীর আহমেদ ফের সাউথ এশিয়া রিজিওনাল কাউন্সিলের কোষাধ্যক্ষ সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু খুলনায় মসজিদে ঢুকে ২ মুসল্লিকে গুলি কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু ঈশ্বরদীতে ব্রাজিল-মরক্কো খেলা দিয়ে বিশ্বকাপ ফুটবল উত্তেজনা শুরু ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে প্রাণ গেল আরও ১ শিশুর ইনজুরি নিয়ে শঙ্কিত নয় মরক্কো বেনাপোল বন্দরে ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত এনড্রিককে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন আনচেলত্তি আরাগচির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওসি প্রত্যাহার মতলবে ৬৪ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ, নিরাপত্তাহীনতায় লাখো মানুষ জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান কেনেডি সেন্টার থেকে অপসারণ করা হলো ট্রাম্পের নাম ক্রিকেটার নাঈমকে হেনস্থায় প্রত্যাহার খুলশী থানার ওসি আরিফুল যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি: সময় নিয়ে দ্বিমত তেহরানের ২৫ মে থেকে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা কুড়িগ্রাম সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোহেল-স্বপ্নার আপিল আজ ইন্টারন্যাশনাল বাথ ডে রবিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ চট্টগ্রামে পারিবারিক বিরোধের জেরে মা-মেয়েকে হত্যা মুন্সীগঞ্জে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা শেষ হলো ‘রুচি বিউটিগ্রাম সিজন সেভেন’ টিভিতে আজকের খেলা হাইতিকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘টেস্ট অফ ল্যাটিন’– সুস্বাদু খাবার আর ফিফা বিশ্বকাপের দারুণ এক উৎসব
Nagad desktop

বাফার গুদাম নির্মাণ প্রকল্পে ছয় বছরে অগ্রগতি ১৩ শতাংশ

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১০:০৬ এএম
আপডেট: ২৮ অক্টোবর ২০২৪, ১০:০৯ এএম
বাফার গুদাম নির্মাণ প্রকল্পে ছয় বছরে অগ্রগতি ১৩ শতাংশ
বাফার গুদাম নির্মাণ প্রকল্প

কৃষকদের মাঝে সারের সহজলভ্যতা নিশ্চিত করতে ছয় বছর আগে একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় বিগত আওয়ামী লীগ সরকার। কিন্তু ছয় বছর পার হয়ে গেলেও প্রকল্পটির কাজের কাজ কিছুই হয়নি। সার সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থার লক্ষ্যে নেওয়া আলোচ্য প্রকল্পের আওতায় দেশের ৩৪ জেলায় বাফার গুদাম নির্মাণ করার কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে, একটি জেলায়ও এ গুদাম নির্মাণ হয়নি। তবে বেশির ভাগ জেলায় ভূমি অধিগ্রহণের কাজ হলেও চারটি জেলায় বাকি আছে এখনো। ভূমি অধিগ্রহণসহ অন্যান্য খাতে ব্যয় হয়েছে মোট প্রকল্পের মাত্র ১৩ শতাংশ। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

সূত্র বলেছে, নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ না হওয়ায় সংশোধন করে ২০২৫ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়। একনেকে প্রথম প্রকল্পটি অনুমোদন পায় ২০১৮ সালের ৪ নভেম্বর। প্রথমে আলোচ্য প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১ হাজার ৯৮৩ কোটি টাকা। পরে সংশোধিত করে ব্যয় বাড়ানো হয় ২৫ শতাংশ। জানা গেছে, এ প্রকল্পের আওতায় চার জেলায় ভূমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হলেও কোনো কাজই এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। 

জানতে চাইলে প্রকল্প পরিচালক প্রকৌশলী মঞ্জুরুল হক খবরের কাগজকে বলেন, ‘আমি কিছুদিন আগে দায়িত্ব নিয়েছি। সবকিছু বোঝার সুযোগ হয়নি। তাই কিছু মন্তব্য করতে পারছি না। তবে এ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন-বিসিআইসির চেয়ারাম্যান মো. সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্রকল্পটি বিভিন্ন কারণে এতদিন দেরি হয়েছে। এ জন্য অগ্রগতি কম হয়েছে। ভূমি অধিগ্রহণ ছাড়া কোনো ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়নি। তবে আগামী ছয় মাসে ভালো অগ্রগতি হবে। কারণ ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ছয়টি দরপ্রস্তাবের অনুমোদন পাওয়া গেছে। এসবের ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। ১৪টির টেন্ডার হয়েছে। ১০টি প্রক্রিয়াধীন রয়েছে। 

সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থানে কৃষকরা ঠিকমতো সার না পাওয়ায় ৩৪ জেলায় বাফার গুদাম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সারের মজুত সুনিশ্চিত করে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের উদ্দেশ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) বাস্তবায়ন করছে প্রকল্পটি। 

প্রকল্পটি কার্যকর করতে প্রথমে ১ হাজার ৯৮৩ কোটি টাকা ব্যয় ধরা হয়। কিন্তু কাজের কাজ কিছু না হওয়া এবং ভূমির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ২০২৩ সালের ১১ এপ্রিল সংশোধন করে ব্যয় বাড়িয়ে ধরা হয় ২ হাজার ৪৮৩ কোটি টাকা। 

আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪টি গুদাম নির্মাণের জন্য ১৬৯ একর ভূমি অধিগ্রহণ করা দরকার। এর মধ্যে ২৯টি গুদামের জন্য ভূমি অধিগ্রহণ হয়েছে ১৩৮ একর। নাটোর জেলায় ভূমি অধিগ্রহণের জন্য এখনো জায়গা পাওয়া যায়নি। এ ছাড়া মাদারীপুর, পটুয়াখালী, কুষ্টিয়া ও কুড়িগ্রামের ভূমি অধিগ্রহণ কাজ এখনো সম্পন্ন হয়নি। 

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে খাদ্যের চাহিদা মিটানোর লক্ষ্যে প্রতি বছর রাসায়নিক সার বিশেষ করে ইউরিয়া সারের ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ধান, গম, ভুট্টা, শাক ও সবজি সবকিছুতেই কৃষকরা সারের প্রয়োগ করছেন। ৭০ শতাংশ কৃষক জানিয়েছেন, বোরো মৌসুমে চাহিদা অনুযায়ী সময়মতো তারা সার পান না। ৫১ শতাংশ কৃষক জানিয়েছেন, সারের মজুত কম থাকায় তারা চাহিদা অনুযায়ী পান না। ডিলার ও ব্যবসায়ীরাও জানিয়েছেন, চাহিদা মোতাবেক তারা সার বিতরণ করতে পারেন না। ১০০ ভাগ কৃষকই জানিয়েছেন এই প্রকল্পটি বাস্তবায়ন হলে অর্থাৎ ৩৪ জেলায় বাফার গুদাম নির্মাণ হলে কৃষির উৎপাদন বৃদ্ধি পাবে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আইএমইডির সহকারী পরিচালক মো. মশিউর রহমান মিথুন জানান, নির্মিতব্য বাফার গুদাম চালু হলে ৩৪ জেলায় বিভিন্ন ধরনের ফসলের উৎপাদনে নিরবচ্ছিন্নভাবে রাসায়নিক সারের সরবরাহ নিশ্চিত এবং সারের প্রাপ্যতা ও বিতরণ ব্যবস্থা আগের তুলনায় সহজ হবে। এ ব্যাপারে যশোর সদরের কৃষক প্রতিনিধি মো. সোহেল আরমান বলেন, ‘বর্তমানে তারা চাহিদা মোতাবেক সার পাচ্ছেন না। প্রকল্পটি বাস্তবায়ন হলে রাসায়নিক সারের প্রাপ্যতা সহজ হবে এবং পারিবারিক আয়ও বৃদ্ধি পাবে।’ 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাফার গুদাম তৈরি হলে মৌসুমে সার আমদানি করে মজুত রাখা গেলে, প্রতি বছরে সরকারের ৬০০ কোটি টাকা সাশ্রয় হবে। একই সঙ্গে প্রতি বছরে আমদানি করা সার খরচের ২৫ শতাংশ সাশ্রয় হবে। 

দুর্বল দিক: প্রকল্পটির অন্যতম দুর্বল দিক হলো একাধিকবার প্রকল্প পরিচালক পরিবর্তন। এ পর্যন্ত পাঁচজন প্রকল্প পরিবর্তন করা হয়েছে। বারবার প্রকল্প পরিচালক পরিবর্তনের কারণে প্রকল্পের অগ্রগতি মন্থর হয়েছে। 

ভূমি অধিগ্রহণে জটিলতাও দুর্বল দিক বলে উল্লেখ করা হয়েছে। এখনো ৪টি জেলার ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়নি। বিদায়ী (২০২৩-২৪) অর্থবছরে ৪৫ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও তা ব্যয় করতে পারেননি প্রকল্প পরিচালক। এখনো কোনো দরপত্র চূড়ান্ত মূল্যায়ন সম্পন্ন হয়নি। আর দরপত্র মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন না হওয়ায় এখনো কোনো ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ করা যায়নি। ফলে যেসব জায়গায় ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে সে জায়গাগুলোয় ভূমি উন্নয়নের কাজও শুরু হয়নি এবং প্রকল্পের মূল কাজ ৩৪টি বাফার গুদাম নির্মাণকাজ এখনো শুরু হয়নি।

প্রতিবেদনে বলা হয়, তৃতীয় পক্ষ দিয়ে ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা সমীক্ষা) করার নির্দেশ দিলেও এই প্রকল্পে তা নিরপেক্ষ কোনো প্রতিষ্ঠান দিয়ে করা হয়নি এবং প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা হয়নি। এ ছাড়া মাঠ পর্যায়ে উপকারভোগীর জরিপ করা হয়নি। প্রকল্পের জন্য যাদের ভূমি অধিগ্রহণ করা হবে তাদের মতামত গ্রহণ করা হয়নি। সম্ভাব্যতা সমীক্ষা যাচাই প্রতিবেদনে জমি মধ্যে বৈদ্যুতিক খুঁটি, রেলওয়ের জমি, খাসজমি ইত্যাদি চিহ্নিত করা হয়েছে। এসব করা হলে ভূমি অধিগ্রহণে জটিলতা কম হতো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

ইতিবাচক দিক: প্রকল্পটি বাস্তবায়ন হলে সারা দেশে প্রায় ৮ লাখ টন সার মজুত রাখা যাবে। গোডাউন বৃদ্ধি পেলে সার ব্যবসায়ী ও ডিলারের সংখ্যাও বৃদ্ধি পাবে। প্রকল্পটি কার্যকরভাবে বাস্তবায়ন করতে ড্রয়িং ও ডিজাইন প্রণয়নের সময় প্রকল্পভুক্ত এলাকাগুলোর ফ্লাড লেভেল বা বন্যার পানির স্তর বিবেচনায় আনতে হবে। যাতে অতি বৃষ্টি বা বন্যার পানি গুদামের ভেতরে প্রবেশ করতে না পারে। 

বিসিআইসি জানায়, যেসব এলাকায় গুদাম হওয়া কথা তা হলো- সিরাজগঞ্জ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, নড়াইল, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, বগুড়া, নওগাঁ, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, রাজশাহী, নাটোর, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ফরিদপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ এবং মুন্সীগঞ্জ জেলা। 

রবিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১১:১৭ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ১২:০০ পিএম
রবিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট
ছবি: সংগৃহীত

ব্যস্ততম এই নগরীতে সময় বাঁচিয়ে কেনাকাটা করতে গিয়ে যদি দেখেন মার্কেটটি বন্ধ, তবে পুরো দিনটাই নষ্ট।

এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়াতে এবং আপনার ছুটির দিনটিকে পরিকল্পিত করতে ঢাকা শহরের শপিংমলগুলোর সময়সূচি জানা জরুরি।

রবিবার (১৪ জুন) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে, তার একটি তালিকা নিচে দেওয়া হলো।

যেসব মার্কেট বন্ধ থাকবে 

বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।

আমান/

বিশ্ববাজারে কেন কমছে সোনার দাম?

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:৫৬ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ১০:১৪ এএম
বিশ্ববাজারে কেন কমছে সোনার দাম?
ছবি: সংগৃহীত

সাধারণত বৈশ্বিক সংকটের সময় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দাম বাড়ে। কিন্তু এবার চিত্রটি ভিন্ন। জানুয়ারি মাসে প্রতি ট্রয় আউন্স সোনার দাম ৫ হাজার ৩০৩ ডলারে উঠলেও, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের পর তা কমে ৪ হাজার ২৩৫ ডলারে নেমে এসেছে।

সোনার দাম কমার মূল কারণ

উচ্চ সুদের হারের আশঙ্কা: যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি তেলের দাম ও বৈশ্বিক মূল্যস্ফীতি ব্যাপক বেড়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর পরিবর্তে আরও বাড়ানোর পরিকল্পনা করছে।

ডলারের আধিপত্য: যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। সোনা যেহেতু ডলারে কেনাবেচা হয়, তাই ডলারের দাম বাড়লে স্বাভাবিকভাবেই সোনার ওপর চাপ তৈরি হয় এবং দাম কমে।

বিনিয়োগকারীদের অনীহা: সোনা থেকে কোনো নিয়মিত লভ্যাংশ বা সুদ পাওয়া যায় না। সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা সোনা ছেড়ে ব্যাংকে বা ডলারে বিনিয়োগ করতে বেশি পছন্দ করেন।

ভবিষ্যৎ কী?

সম্প্রতি যুদ্ধবিরতির খবরের পর সোনার দাম কিছুটা ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে, যুদ্ধ শেষ হলেও মূল্যস্ফীতি পুরোপুরি কমতে আরও কয়েক মাস সময় লাগবে। ফলে নিকট ভবিষ্যতে সোনার দাম খুব দ্রুত বাড়ার সম্ভাবনা কম। সূত্র: আল-জাজিরা

তামান্না রুপা/

বাজেটের রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: এফবিসিসিআই

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৪২ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৮:৪৭ এএম
বাজেটের রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: এফবিসিসিআই
এফবিসিসিআই

আগামী অর্থবছরের জন্য সরকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে, যা চলতি অর্থবছরের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয়। এ বিশাল রাজস্ব আদায় সরকারের জন্য একটি বড় চ্যালঞ্জে বলে মন্তব্য করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

শনিবার (১৩ জুন) বাজেট পর্যবেক্ষণে সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এফবিসিসিআই জানায়, আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণা করায় অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও সর্বোপরি ন্যায্যতাকে মূল বিবেচনায় নেওয়া হয়েছে। নির্বাচনি ইশতেহার এবং সরকারের সাংবিধানিক বাধ্যবাধকতার আলোকে বাজেটে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, ব্যবসার পরিবেশ, আর্থসামাজিক উন্নয়ন, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রভৃতি খাতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাজেটে জিডিপির প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থনীতিতে টেকসই শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে জনসাধারণের জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে এই লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যা জিডিপির ১০ দশমিক ২ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এবং অন্যান্য খাতের লক্ষ্যমাত্রা ৯১ হাজার কোটি টাকা। এ বিশাল রাজস্ব আদায় সরকারের জন্য একটি বড় চ্যালঞ্জে। কারণ বর্তমানে দেশের সামস্টিক অর্থনীতির সূচকসহ রাজস্ব আহরণ প্রক্রিয়া বিশ্বব্যাপী বিরাজমান কঠিন পরিস্থিতির কারণে ভীষণ চাপের মুখে। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ে অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রবৃদ্ধি-ব্যবসা-বিনিয়োগবান্ধব রাজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার জরুরি।

এফবিসিসিআই আরও জানায়, প্রস্তাবিত বাজেটে ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬ শতাংশ। ঘাটতি মেটাতে সরকারকে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা নিতে হবে এবং বৈদেশিক উৎস হতে নিতে হবে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা।

ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা, ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ বেসরকারি খাতের ঋণপ্রবাহে বাধা সৃষ্টি করে। এতে বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে। বাজেট ঘাটতি মেটাতে স্থানীয় ব্যাংকব্যবস্থার পরিবর্তে যথাসম্ভব সুলভ সুদে ও সতর্কতার সঙ্গে বৈদেশিক উৎস থেকে অর্থায়নের জন্য নজর দেওয়া যেতে পারে।

বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহি এবং তদারকির মান ক্রমাগতভাবে উন্নয়নের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা ও পরিকল্পনা নিশ্চিত করা জরুরি। এ ছাড়া বাজেট বাস্তবায়নের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি খাতের অংশীদারত্ব আরও জোরদার করা দরকার। অভ্যন্তরীণ সুদ পরিশোধ বাবদ ১ লাখ ৫ হাজার কোটি টাকা এবং বৈদেশিক সুদ বাবদ ২২ হাজার ৫০০ কোটি টাকা পরিশোধ করতে হবে। এই সুদের অর্থ পরিশোধের জন্য অর্থ সংস্থান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বাজেট বাস্তবায়নে উচ্চ মূল্যস্ফীতি, কম কর-জিডিপি অনুপাত, খেলাপি ঋণের উচ্চহার, বৈদেশিক ঋণের চাপ এবং বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বলে এফবিসিসিআই মনে করে।

রাজশাহীতে বৈরী আবহাওয়ায় লিচুর সর্বনাশ

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৩১ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৯:০৬ এএম
রাজশাহীতে বৈরী আবহাওয়ায় লিচুর সর্বনাশ
ছবি: খবরের কাগজ

গ্রীষ্মের দুপুর। দিনাজপুরের বিরল উপজেলার একটি লিচুবাগানে দাঁড়ালে মনে হবে যেন লাল রঙের উৎসব নেমেছে। গাছভর্তি পাকা লিচুর থোকা, ব্যস্ত শ্রমিক, দরদাম করছেন পাইকাররা। কয়েক শ কিলোমিটার দূরে পাবনার ঈশ্বরদীর আওতাপাড়া হাটে তখন ভোর থেকেই চলছে লিচুর বেচাকেনা। আবার পাহাড়ি জেলা খাগড়াছড়ির বাগানেও ঝুলছে চায়না-৩ জাতের রসালো লিচু। আর আমের রাজধানীখ্যাত রাজশাহীতে সেই খ্যাতি ম্লান করতে যেন প্রতিযোগিতায় নেমেছে বোম্বে জাতের লিচু। কিন্তু এসবের আড়ালে লুকিয়ে আছে চাষিদের হতাশা। মৌসুমের শুরুতে মুকুলে ভরে থাকা বাগানগুলো নিয়ে চাষিরা যে স্বপ্ন দেখেছিলেন, বৈরী আবহাওয়ায় মুকুল ঝরে ও প্রচণ্ড রোদে পাকা লিচুর চামড়া পুড়ে কালচে হয়ে যাওয়ায় তা ম্লান হয়ে গেছে। এতে দেশের প্রধান লিচু উৎপাদনকারী অঞ্চলগুলোতে এবার চাষিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। 

কৃষিসংশ্লিষ্টরা বলছেন, দিনাজপুরের অনেক এলাকায় এবার ফলন ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমে গেছে। অন্যদিকে পাবনায় ফলন ভালো হলেও শেষ সময়ে তীব্র রোদে বিপুল পরিমাণ লিচুর গুণগত মান নষ্ট হচ্ছে। আবার পাহাড়ি অঞ্চলগুলোতে বানর-বাদুড়ের উপদ্রবে অপরিপক্ব লিচু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে লোকসান গুনছেন চাষিরা। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর সারা দেশে লিচুর উৎপাদন ছিল ২ লাখ ৩২ হাজার ৭২৯ টন। এর মধ্যে লিচু উৎপাদনে একক জেলা হিসেবে শীর্ষে দিনাজপুর। এ জেলায় ২০২৪-২৫ অর্থবছরে মোট উৎপাদন ছিল ৩৯ হাজার ৫৯৩ টন। দ্বিতীয় অবস্থানে থাকা পাবনায় উৎপাদন ছিল ৩৫ হাজার টন। তৃতীয় স্থানে আছে রাঙামাটি। এ জেলায় বছরে ১৭ হাজার টন লিচু উৎপাদিত হয়। এ ছাড়া গাজীপুর ও খাগড়াছড়িতে ১১ হাজার টন উৎপাদিত হয়। 

ফলে বাংলাদেশে লিচু শুধু একটি মৌসুমি ফল নয়; এটি কয়েক হাজার কোটি টাকার অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। কেননা, এই ফলকে ঘিরে কৃষক, শ্রমিক, পরিবহনকর্মী, আড়তদার, পাইকার, খুচরা ব্যবসায়ীসহ লাখো মানুষের জীবিকা নির্ভরশীল। কিন্তু জলবায়ুর ক্রমবর্ধমান বৈরী প্রভাব সেই অর্থনীতিকেই এখন অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।

দিনাজপুরে মুকুল ছিল, ফল হলো না

দিনাজপুরের সদর, বিরল, বীরগঞ্জ, কাহারোল ও চিরিরবন্দর উপজেলার বিভিন্ন বাগান ও বাজার ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, মৌসুমের শুরুতে গাছে প্রচুর মুকুল এসেছিল। এতে বাম্পার ফলনের আশা করেছিলেন সবাই। কিন্তু হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি, অনাবৃষ্টি এবং পরবর্তী সময়ে কালবৈশাখী ও শিলাবৃষ্টির কারণে অধিকাংশ মুকুল ঝরে যায়।

বিরল উপজেলার বাগানের মালিক শিশির শাহ বলেন, ‘মুকুল দেখে মনে হয়েছিল গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভালো ফলন হবে। কিন্তু তীব্র দাবদাহ আর ঝড়ে সব হিসাব এলোমেলো হয়ে গেছে। অনেক গাছে অর্ধেকেরও কম ফল পাওয়া গেছে।’

পাবনায় পুড়ে গেছে পাকা লিচু

পাবনার ঈশ্বরদীতে চিত্র আরও উদ্বেগজনক। দেশের অন্যতম বৃহৎ লিচু বাজার জয়নগর হাটে এখন ভালো মানের লিচুর পাশাপাশি দেখা যাচ্ছে প্রচুর কালচে ও বিবর্ণ লিচু। স্থানীয়ভাবে একে বলা হচ্ছে ‘পোড়া লিচু’।

তীব্র রোদ ও খরার কারণে লিচুর খোসা পুড়ে গেছে। এতে ফলের স্বাদ খুব বেশি পরিবর্তন না হলেও বাজারমূল্য অর্ধেকেরও বেশি নিচে নেমে যাচ্ছে।
স্থানীয় চাষি নাজমুল হোসেন বলেন, ‘এবার ফলন ভালো ছিল। কিন্তু শেষ সময়ে রোদে লিচুর চামড়া পুড়ে গেছে। যে লিচু ২ হাজার টাকায় বিক্রি হওয়ার কথা, সেটি এখন ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।’

জয়নগর হাটের আড়তদার আলমগীর হোসেন জানান, আবহাওয়ার পরিবর্তনের কারণে লিচুর গায়ে কালো দাগ পড়ছে। এতে ক্রেতারা আগ্রহ হারাচ্ছেন এবং বাজারদর দ্রুত কমে যাচ্ছে।

এ ছাড়া রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকাতেই বৈরী আবহাওয়ায় লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। 

পাহাড়ে বানর-বাদুড়ের উপদ্রবে অপরিপক্ব লিচু বিক্রি

খাগড়াছড়ির মাটিরাঙায় এবার পাহাড়ি লিচুর বাম্পার ফলন হলেও চাষিদের বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে বানর ও বাদুড়ের উপদ্রব। বন্যপ্রাণীর আক্রমণে ক্ষতির আশঙ্কায় অনেক বাগানের মালিক লিচু পুরোপুরি পরিপক্ব হওয়ার আগেই পাইকারদের কাছে বাগান বিক্রি করে দিচ্ছেন।

উপজেলার বিভিন্ন লিচুবাগান ঘুরে দেখা গেছে, গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে পাকা লিচু। তবে ফল পাকতে শুরু করলেই দিনে বানর এবং রাতে বাদুড়ের হানায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বাগান। ফলে অনেক চাষি দিন-রাত পাহারা দিয়েও ফসল রক্ষা করতে হিমশিম খাচ্ছেন।

উৎপাদন ব্যয় বাড়ছে, লাভ কমছে

লিচু চাষে গত কয়েক বছরে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সার, কীটনাশক, সেচ, শ্রমিক ও বাগান পরিচর্যার খরচ কয়েক গুণ বেড়েছে। অথচ আবহাওয়াজনিত ক্ষতির কারণে উৎপাদন কমে গেলে সেই ব্যয়ও আর উঠে আসছে না।

পাবনার চাষি আমছের আলী বলেন, ‘লিচু পুড়ে গেলে বাজারে কেউ দাম দিতে চায় না। উৎপাদন খরচ বাড়ছে, কিন্তু আয় কমে যাচ্ছে। এভাবে চললে অনেকেই ভবিষ্যতে লিচু চাষ থেকে সরে যেতে বাধ্য হবেন।’

ব্যবসায়ীরাও উদ্বিগ্ন

ফলন কমে গেলে শুধু কৃষক নয়, ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরাও। ঢাকার পাইকার ব্যবসায়ী শামীম হোসেন বলেন, ‘চাহিদা আছে, কিন্তু অনেক জায়গা থেকে আগের মতো ভালো মানের লিচু পাওয়া যাচ্ছে না। এতে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে।’

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, গত কয়েক দিনে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। এই অতিরিক্ত তাপ ফলের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে।

রপ্তানির সুযোগ, কিন্তু অবকাঠামোর ঘাটতি

বিশ্ববাজারে বাংলাদেশের লিচুর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে এর চাহিদা বাড়ছে। কিন্তু কোল্ড চেইন ব্যবস্থা, আধুনিক সংরক্ষণাগার এবং আন্তর্জাতিক মানের প্যাকেজিংয়ের অভাবে সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।
দিনাজপুরের ব্যবসায়ী মো. বিপুল বলেন, ‘লিচু খুব দ্রুত নষ্ট হয়। তাই পরিবহন ও সংরক্ষণব্যবস্থার উন্নয়ন না হলে রপ্তানি বাড়ানো কঠিন।’

অনিশ্চয়তায় ‘লাল সোনা’

গ্রীষ্মের কয়েক সপ্তাহের জন্য বাজারে আসে লিচু। কিন্তু এই স্বল্প সময়েই দেশের উত্তরাঞ্চল থেকে পাহাড় পর্যন্ত জেগে ওঠে বিশাল এক অর্থনীতি। হাজারও কৃষকের স্বপ্ন, লাখো শ্রমিকের আয় এবং কোটি কোটি টাকার বাণিজ্যের সঙ্গে জড়িয়ে আছে এই ফল।

কিন্তু প্রকৃতির বৈরী আচরণ সেই স্বপ্নকে বারবার অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। দিনাজপুরের ঝরে পড়া মুকুল, পাবনার রোদে পোড়া লিচু কিংবা বিভিন্ন অঞ্চলের ক্ষতিগ্রস্ত বাগান যেন একই বার্তা দিচ্ছে–জলবায়ু পরিবর্তনের নতুন বাস্তবতায় দেশের লিচু অর্থনীতি এখন বড় এক চ্যালেঞ্জের মুখোমুখি।

ফলে সংশ্লিষ্টদের দাবি, লিচু খাতকে টেকসই করতে হলে শুধু উৎপাদন নয়, সংরক্ষণ ও বিপণনব্যবস্থারও উন্নয়ন প্রয়োজন। দেশের প্রধান লিচু উৎপাদন অঞ্চলগুলোতে আধুনিক কোল্ড স্টোরেজ, কৃষি বিমা, জলবায়ু সহনশীল জাত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। এ ছাড়া তাপপ্রবাহ ও খরার সময়ে বাগান রক্ষায় আধুনিক সেচব্যবস্থা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনারও প্রয়োজন রয়েছে।

সার্বিক বিষয়ে জানতে কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক (বাজার সংযোগ, গবেষণা, রপ্তানি উন্নয়ন এবং কৃষি ব্যবসা শাখা) মোহাম্মদ মুনসুর আলম খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এবার বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে লিচু উৎপাদন ও গুণগত মান ক্ষতিগ্রস্ত হলেও বাজারব্যবস্থা স্বাভাবিক থাকায় কৃষক ও ব্যবসায়ীরা তেমন ক্ষতির মুখে পড়েননি। তবুও লিচু খাতকে টেকসই করতে আধুনিক সংরক্ষণব্যবস্থা, কোল্ড চেইন অবকাঠামো, উন্নত বাজার ব্যবস্থাপনা এবং রপ্তানি সক্ষমতা আরও বাড়ানোর কোনো বিকল্প নেই। এতে ভবিষ্যতে ক্ষতি কমানো সম্ভব হবে।

এদিকে সম্প্রতি ঈশ্বরদীতে লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির বলেছেন, তীব্র গরম ও কীটনাশকের কার্যকারিতাসংক্রান্ত সমস্যার কারণে এবার অনেক লিচু নষ্ট হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ক্ষতি এড়াতে গবেষণা, উন্নত প্রযুক্তি ও নতুন জাত উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে। 

তিনি আরও বলেন, ঈশ্বরদীর লিচুচাষিদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী কোল্ড স্টোরেজ স্থাপনের বিষয়ে কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে, যাতে লিচু সংরক্ষণ ও বাজারজাতকরণ আরও সহজ হয়।

দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:৫০ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৩১ পিএম
দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
ছবি: সংগৃহীত

টানা চার দফা কমানোর পর দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (১৩ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭৪ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩৮ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৩৬ দফা।

আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

এর আগে, সবশেষ গত ১১ জুন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

আমান/