ষষ্ঠ অধ্যায় : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৬ খ্রিষ্টাব্দ)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় কত খ্রিষ্টাব্দে?
ক. ১২০৪ খ্রিষ্টাব্দে খ. ১১২০ খ্রিষ্টাব্দে
গ. ১২০৬ খ্রিষ্টাব্দে ঘ. ১১৯২ খ্রিষ্টাব্দে
উত্তর: ক. ১২০৪ খ্রিষ্টাব্দে।
২. কে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন?
ক. ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি
খ. গিয়াস উদ্দিন তুঘলক
গ. শামস উদ্দিন ইলিয়াস শাহ
ঘ. সিকান্দার লোদী
উত্তর: ক. ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি।
৩. বখতিয়ার খিলজি কোন অঞ্চল আক্রমণ করে বাংলা বিজয় করেন?
ক. সোনারগাঁও খ. লক্ষণাবতী
গ. সাতগাঁও ঘ. চট্টগ্রাম
উত্তর: খ. লক্ষণাবতী।
৪. সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল-
ক. গৌড় খ. সোনারগাঁও
গ. ঢাকা ঘ. চট্টগ্রাম
উত্তর: ক. গৌড়।
৫. কে বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন?
ক. ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি
খ. ফখরুদ্দিন মোবারক শাহ
গ. সিকান্দার শাহ
ঘ. আলাউদ্দিন হোসেন শাহ
উত্তর: খ. ফখরুদ্দিন মোবারক শাহ।
৬. ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে?
ক. সিকান্দার শাহ
খ. জালাল উদ্দিন মুহাম্মদ
গ. শামসুদ্দিন ইলিয়াস শাহ
ঘ. হোসেন শাহ
উত্তর: গ. শামসুদ্দিন ইলিয়াস শাহ।
৭. বাংলার স্বাধীন সুলতানি শাসন কত বছর স্থায়ী ছিল?
ক. ২০০ বছর খ. ৩০০ বছর
গ. ১৫০ বছর ঘ. ২৫০ বছর
উত্তর: ক. ২০০ বছর।
৮. বাংলায় সুলতানি আমলে মুদ্রা কী নামে পরিচিত ছিল?
ক. তাম্র মুদ্রা খ. দিনার
গ. রৌপ্য মুদ্রা ঘ. সুলতানি টঙ্কা
উত্তর: ঘ. সুলতানি টঙ্কা।
৯. সুলতানি আমলে বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি কী ছিল?
ক. শিল্প খ. কৃষি
গ. বাণিজ্য ঘ. মুদ্রা
উত্তর: খ. কৃষি।
১০. বাংলার ইতিহাসে ‘বার ভূঁইয়া’ কারা ছিলেন?
ক. স্বাধীন জমিদার খ. সুলতান
গ. ব্রিটিশ শাসক ঘ. মুঘল সেনাপতি
উত্তর: ক. স্বাধীন জমিদার।
আরো পড়ুন: প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্নোত্তর, ৫ম পর্ব
১১. কোন শাসকের আমলে বাংলাকে স্বর্ণযুগ বলা হতো?
ক. শামসুদ্দিন ইলিয়াস শাহ’র আমলে
খ. আলাউদ্দিন হোসেন শাহ’র আমলে
গ. সিকান্দার শাহ’র আমলে
ঘ. হুমায়ুনের আমলে
উত্তর: খ. আলাউদ্দিন হোসেন শাহ’র আমলে।
১২. আলাউদ্দিন হোসেন শাহ কত বছর শাসন করেন?
ক. ১০ বছর খ. ২৯ বছর
গ. ২০ বছর ঘ. ১৫ বছর
উত্তর: খ. ২৯ বছর।
১৩. মুঘল শাসকরা বাংলা পুরোপুরি দখল করেন কত খ্রিষ্টাব্দে?
ক. ১৫৭৬ খ্রিষ্টাব্দে খ. ১৬১০ খ্রিষ্টাব্দে
গ. ১৫৫৬ খ্রিষ্টাব্দে ঘ. ১৬৫০ খ্রিষ্টাব্দে
উত্তর: ক. ১৫৭৬ খ্রিষ্টাব্দে।
১৪. বাংলার প্রথম মুঘল সুবাদার কে ছিলেন?
ক. ইসলাম খান খ. শায়েস্তা খান
গ. মানসিংহ ঘ. মীর জুমলা
উত্তর: গ. মানসিংহ।
১৫. ইসলাম খান ঢাকা শহরকে রাজধানী ঘোষণা করেন কত খ্রিষ্টাব্দে?
ক. ১৬১০ খ্রিষ্টাব্দে খ. ১৬০৮ খ্রিষ্টাব্দে
গ. ১৫৯০ খ্রিষ্টাব্দে ঘ. ১৬২৫ খ্রিষ্টাব্দে
উত্তর: ক. ১৬১০ খ্রিষ্টাব্দে।
১৬. শায়েস্তা খানের শাসনামলে বাংলায় এক টাকায় ৮ মণ কী পাওয়া যেত?
ক. ধান খ. চাল
গ. চিনি ঘ. গম
উত্তর: খ. চাল।
১৭. বার ভূঁইয়ার নেতা কে ছিলেন?
ক. ঈশা খাঁ খ. মীর জুমলা
গ. ইসলাম খান ঘ. মানসিংহ
উত্তর: ক. ঈশা খাঁ।
১৮. বার ভূঁইয়াদের বিদ্রোহ কোন মুঘল সম্রাটের শাসনামলে হয়েছিল?
ক. সম্রাট বাবর খ. সম্রাট আকবর
গ. সম্রাট শাহজাহান ঘ. সম্রাট আওরঙ্গজেব
উত্তর: খ. সম্রাট আকবর।
১৯. বাংলার সর্বশেষ স্বাধীন নবাব কে ছিলেন?
ক. আলীবর্দী খান খ. সিরাজউদ্দৌলা
গ. মীর জাফর ঘ. মীর কাশিম
উত্তর: খ. সিরাজউদ্দৌলা।
লেখক : সহকারী শিক্ষক
সাভার অধরচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়, সাভার, ঢাকা
কবীর