দ্বিতীয় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩৪. কোন ব্যবস্থায় কোনো কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভার থাকে না?
ক. বাস টপোলজি
খ. স্টার টপোলজি
গ. রিং টপোলজি
ঘ. মেশ টপোলজি
১৩৫. একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস কম্পিউটারের সঙ্গে একাধিক কম্পিউটার সংযুক্ত হওয়ার সংগঠনের নাম কী?
ক. বাস টপোলজি
খ. স্টার টপোলজি
গ. রিং টপোলজি
ঘ. মেশ টপোলজি
১৩৬. নেটওয়ার্কের ল্যাপটপগুলো সংযুক্ত থাকে-
i. ক্যাবলের মাধ্যমে
ii. ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে
iii. ওয়াইফাই-এর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩৭. বাস টপোলজির ক্ষেত্রে প্রযোজ্য-
i. একই ধরনের নেটওয়ার্কে ভিন্ন ধরনের ক্যাবল ব্যবহৃত হয়
ii. সার্ভার কম্পিউটার প্রয়োজন নেই
iii. কোনো কম্পিউটার নষ্ট হলে নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটারের সমস্যা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩৮. রিং সংগঠনের অসুবিধা হলো-
i. এ নেটওয়ার্কের আওতায় কোনো কম্পিউটার ট্রান্সমিশন করতে অপারগ হলে পুরো সংগঠন অচল হয়ে যায়
ii. এ নেটওয়ার্কে নতুন কম্পিউটার যোগ করতে হলে রিং ভেঙে নতুন সংগঠন তৈরি করতে হয়
iii. এ নেটওয়ার্ক যত বড় হয় তথ্য পারাপারের গতি তত কম হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
আরো পড়ুন : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১১তম পর্ব
নিচের উদ্দীপকের আলোকে ১৩৯ ও ১৪০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সোহেল সাহেব তার অফিসে ২০টি কম্পিউটারকে একটি কেন্দ্রীয় যন্ত্রের মাধ্যমে সংযুক্ত করে নেটওয়ার্ক তৈরি করেন। একদিন সেই কেন্দ্রীয় যন্ত্রের সমস্যা হওয়ায় তার অফিসের সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।
১৩৯. উদ্দীপকে কোন ধরনের টপোলজিতে কম্পিউটারগুলো যুক্ত?
ক. বাস টপোলজি
খ. স্টার টপোলজি
গ. রিং টপোলজি
ঘ. মেশ টপোলজি
১৪০. উদ্দীপকের কেন্দ্রীয় যন্ত্রটি হতে পারে-
i. হাব ii. সুইচ iii. মডেম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৪১. রিং টপোলজিতে-
i. প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান
ii. কেন্দ্রীয় সার্ভারের প্রয়োজন হয়
iii. সমস্যা চিহ্নিতকরণ বেশ জটিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৪২. স্টার টপোলজিতে-
i. কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে
ii. সংকেত প্রবাহ দ্বিমুখী হয়
iii. অপেক্ষাকৃত দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ১৩৪. গ, ১৩৫. খ, ১৩৬. গ, ১৩৭. ক, ১৩৮. ঘ, ১৩৯. খ, ১৪০. ক, ১৪১. খ, ১৪২. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর