দ্বিতীয় অধ্যায় : সেট ও ফাংশন
অনুশীলনী: ২.২
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯। কোনো সেটের উপসেট নিয়ে যে সেট গুচ্ছ গঠন করা যায় তাকে বলে-
ক) সূচক সেট খ) পাওয়ার সেট
গ) শক্তি সেট ঘ) সবগুলো
১০। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে কী বলে?
ক) সার্বিক সেট খ) উপসেট
গ) ছেদ সেট ঘ) প্রকৃত সেট
১১। A ও B দুটি নিচ্ছেদ সেট হলে A B-এর মান
নিচের কোনটি?
ক) {০} খ) ০
গ) ঘ) {a}
১২। কার নাম অনুসারে ভেনচিত্র নামকরণ করা হয়?
ক) জন রাইট খ) জর্জ ক্যান্টর
গ) জন ভেন ঘ) এদের কেউ নয়
আরো পড়ুন : সেট ও ফাংশন অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব
১৩। যে সেটের কোনো উপাদান নেই অর্থাৎ উপাদান সংখ্যা শূন্য সেই সেটকে কী সেট বলে?
ক) ফাঁকা সেট খ) একক সেট
গ) উপসেট ঘ) প্রকৃত সেট
১৪। A B = {a, b, c} হলে-
i) A = {a}, B = {a, b, c}
ii) A = {a, b, c}, B = {b, c}
iii) A = {a, b}, B = {c}
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i, ii ও iii ঘ) i ও ii
১৫। A সেটের উপাদান সংখ্যাকে কীসের মাধ্যমে প্রকাশ করা হয়?
ক) n(A) খ) n(B)
গ) n(C) ঘ) n(D)
উত্তর: ৯. ঘ, ১০. গ, ১১. গ, ১২. গ, ১৩. ক, ১৪. গ, ১৫. ক।
লেখক : সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা
কবীর